OrdinaryITPostAd

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায়

ব্যাকলিংক তৈরির মাধ্যমে ওয়েবসাইট পদ্ধতিওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় জানা থাকলে আপনার ওয়েবসাইটের এসইও আরো বেশি উন্নত হয়। এর ফলে ওয়েবসাইট গুগল রঙ্কে বাড়ার সুযোগ পাই। এজন্য র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসইও-প্লাগিন-সেটআপ-করার-উপায়
গুগলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্চে আনার জন্য ওয়ার্ডপ্রেসে ম্যাথ এসইও প্লাগিন সেটাপ ওরা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেসে ম্যাথ এসইও প্লাগিন সেটাপ করবেন কিভাবে সেটা নিয়ে বিস্তারিত জানতে এবং ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন তথ্য জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

পেজ সূচিপত্রঃ ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায়

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায়

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় গুলোর মধ্যে প্রথমে আপনানি ফোনের ব্রাউজার ওপেন করুন। তারপরে আপনার ডোমেইনের শেষে বা আপনার ওয়েবসাইটে লিংকের শেষে "wp-admin" এই লেখাটা দিন। এরপর আপনার সামনের লগইন প্যানেল চলে আসবে। সেখানে আপনাকে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড লিখতে হবে তারপর লগইন বাটনে ক্লিক করে আপনার একাউন্টটি লগইন করে নিযে হবে।
এসইও-প্লাগিন-সেটআপ-করার-উপায়
অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাস বোর্ডে চলে যাবেন। এরপর "Plugins" অপশনে গিয়ে "Add New" এ চাপ দিন এবং সার্চ বক্সে Rank Math লিখে খুঁজুন। প্লাগিনটি দেখালে "Install Now" বাটনে ক্লিক করে প্লাগিনটি চালু করুন। চালু হওয়ার পরে একটি সেটআপ উইজার্ড আসবে। সেখানে Rank Math অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন, না চাইলে Skip করতে পারবেন। এরপর সহজ বা উন্নত মোড নির্বাচন করুন। নতুন ব্যবহারকারীদের জন্য Easy মোড ভালো, কারণ এতে গুরুত্বপূর্ণ সেটিংস সহজ ভাবে করা যায়। তবে আপনি আগে থেকে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি অ্যাডভান্স মোড নিতে পারেন।
এসইও-প্লাগিন-সেটআপ-করার-উপায়
এরপর ড্যাশবোর্ড থেকে post অপশনে জান তার পর সেখানে ক্যাটাগরি অপশন দেখতে পাবেন, ক্যাটাগরি অপশনে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি নির্বাচন করুন। যেমন ব্লগ, ব্যবসা প্রতিষ্ঠান, সংবাদ প্রচার এবং  ইত্যাদি এই ধরনের  ক্যাটাগরি নির্বাচন করুন। তারপর সেখান থেকে সাইটের নাম, লোগো, সোশ্যাল মিডিয়া একাউন্ট লিংক এড করুন। এরপর ড্যাশবোর্ড থেকে seo ট্যাবে জান, এর পর র‍্যাংক ম্যাথের XML সাইট ম্যাপ চালু করার অপশন দেবেন, অবশ্যই সেটি চালু করে দিন। কারণ এর ফলে গুগল আপনার পোস্ট অল্প সময়ের মধ্যে খুঁজে পাই।
ওয়ার্ডপ্রেসে-এসইও-প্লাগিন-সেটআপ-করার-উপায়
এই সব সেটিং করা শেষ হলে আপনি পাশে থাকা "Save and Continue" অপশন চাপুন। এরপর প্রতিটি পোস্ট বা পেজ লেখার সময় উপরের দিকে র‍্যাংক ম্যাথ বক্স দেখতে পারবেন। সেখানে ফোকাস কি ওয়ার্ড লিখুন, এসইও টাইটেল লিখুন এবং মেটা ডিসক্রিপশন লিখুন। তখন প্লাগিন আপনাকে বলে দেবে কোথায় ভুল আছে এবং কি কি ঠিক করতে হবে। চেষ্টা করুন সবুজ স্কোর পাওয়ার জন্য। ছবি ব্যবহার করলে "ALT Text" দিন এবং পোস্টের মাঝে অপ্রয়োজনে কিওয়ার্ড স্বাভাবিক ভাবে থাকতে দিন। এভাবে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন ব্যবহার করলে আস্তে আস্তে ওয়েবসাইট উন্নত হতে থাকে। 

র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার সম্পূর্ণ নিয়ম

র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটাপ করার পরে ড্যাশবোর্ড থেকে General Settings খুলুন। এখানে links অপশনে গিয়ে ক্যাটাগরি সরাতে পারেন, Redirect Attachments চালু করা এবং Open External Links in New Tab চালু রাখতে পারেন। Breadcrumbs চালু রাখলে সাইটের নেভিগেশন ভালো হয়। Images অংশে গিয়ে Missing ALT Attributes পূরণ করার সুবিধা চালু করুন। Webmaster Tools গিয়ে গুগল সার্চ কনসোল এর ভেরিফিকেশন কোড এড করুন, এর ফলে গুগল তাড়াতাড়ি আপনার ওয়েবসাইট যাচাই করবে।
এরপর সাইট ম্যাপ সেটিং এ গিয়ে পোস্ট বা পেজ কোন ক্যাটেগরির সাইড ম্যাপে থাকবে সেটা ঠিক করুন। অপ্রয়োজনীয় ট্যাগ এবং খালি পোস্ট বাদ দিন। Schema Markup অংশে প্রতিটি পোস্টের ধরন Article, News Article বা Blog Posting হিসেবে দিতে পারেন। এতে google কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারে। 404 Monitor চালু রাখলে ভাঙা লিংক ধরা যাবে এবং আবার ওয়েবসাইটে ফিরিয়ে আনা যাবে। Role Manager দিয়ে লেখকদের পারমিশন নির্ধারণ করা যায়। সর্বশেষ বলা যায় প্রতিটি নতুন পোস্ট করার আগে Rank Math Analysis দিয়ে প্রতিটি লাল লেখা কে ঠিক করে পোস্ট করা যায়।

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার গুরুত্ব

র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটাপ করার বড় সুবিধা হল এটা ওয়েবসাইট কে সঠিক ভাবে সার্চ ইঞ্জিনের জন্য তৈরি করতে সাহায্য করে। অনেক সময় ভালো লেখা থাকলেও ঠিকমতো অপটিমাইজ না করলে মানুষ খুঁজে পায় না। এই প্লাগিন কনটেন্টের ঘাটতি, টাইটেল এবং শব্দ ব্যবহারের ভারসাম্য এবং পড়ার সুবিধা যাচাই করতে সাহায্য করে। ফলে লেখাগুলো আরো বেশি প্রফেশনাল মনে হয়। এটা নতুন পোস্ট শেয়ার করার সময় কি কি উন্নতি করা দরকার সেটা দেখায়। এর ফলে অভিজ্ঞতা কম থাকলেও একজন ব্যক্তি তার ওয়েবসাইটকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারে।
এসইও-প্লাগিন-সেটআপ-করার-গরুত্ব
আরেকটি বড় কারণ হলো সময় বাঁচানো এবং কাজকে অটোমেটিক করা। প্রতিটি পোস্ট আলাদা না করে সেটিং না করেও প্রয়োজনীয় তথ্য এড করা যায়। নিয়মিত কনটেন্ট প্রকাশ করা সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। র‍্যাংক ম্যাথ প্লাগিন সমস্যাগুলো দূরত্ব শনাক্ত করতে পারে এবং এর ফলে সমস্যা সমাধান করা খুবই সহজ হয়ে যায়। দীর্ঘ মেয়াদে এটা ব্র্যান্ড পরিচিতি বাড়াতে সাহায্য করে, কারণ বেশি মানুষ সার্চে আপনার ওয়েবসাইট দেখতে শুরু করে। প্রতিযোগিতায় জিতে এমন প্লাগিন ব্যবহার করা খুবই সুবিধাজনক হতে পারে।

র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার পর যা করতে হবে

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় জানার পর এটি সেটাপ করার পরে সবকিছু ঠিক ভাবে কাজ করছে কিনা সেটা যাচাই করতে হবে। প্রথমে কয়েকটি পোস্ট ওপেন করে দেখে নিন যে সব সেটিং ঠিক ভাবে কাজ করছে কিনা। তারপর পুরনো পোস্টগুলো ওপেন করে আপডেট করুন এবং প্রয়োজনে টাইটেল পরিবর্তন করুন ও ছোটখাটো বর্ণনা দিন। পোষ্টের ভিতরে অন্য কোন লিংক দিন, যাতে ভিজিটাররা অন্য পেজ বা পোস্টে যেতে পারে। নিয়মিত কনটেন্ট আপলোড করুন এবং চেষ্টা করুন মান সম্মত কন্ঠে আপলোড করার। এইভাবে সবকিছু যাচাই করে এবং মেনে কাজ করলে ধীরে ধীরে সফল হওয়া যায়। 

যেসব কারণ গুলোতে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন লাগাতে হবে

র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন লাগাতে হয় যখন ওয়েবসাইটে কম ভিজিটর আসে। এছাড়া পোস্ট সার্চে দেখা যায় না, কনটেন্ট যখনো সাজানো থাকে না বা প্রতিযোগী সাইট এগিয়ে যাই তখন এই প্লাগিনটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত আর্টিকেল পোস্ট করেন তাদের জন্য এই প্লাগিনটা খুবই সাহায্যকারী। বড় সাইটে অনেক পেজ বা পোস্ট থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তখন এই প্লাগিনটা কাজে লাগে। পুরনো সাইড আবার সক্রিয় করতে এবং অনলাইনে আয় বাড়ানোর জন্য এই প্লাগিনটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া বিভিন্ন ছোট বড় কাজে এই প্লাগিনটা কাজে আসতে পারে।

র‍্যাংক ম্যাথ প্লাগিন সেটআপ করে ভিজিটর আনার উপায়

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় গুলো জানার পরে এটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করার পরে কিভাবে ভিজিটর আনবেন যেভাবে সেগুলো হচ্ছে প্রথমে এমন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করতে হবে যেগুলো মানুষ বেশি সার্চ করে। আপনি যদি আর্টিকেল রাইটিং করেন তাহলে প্রতিটি লেখার মাঝে একটি মূল কিওয়ার্ড ব্যবহার করলে ভাল হয়। আর্টিকেলের শিরোনাম আকর্ষণীয় করুন যাতে মানুষ ক্লিক করতে আগ্রহী হয়। এছাড়া প্রথম দিকে পুরো কনটেন্ট কোন বিষয়ে সেটা নিয়ে কিছু ধারণা দিন। নতুন পোষ্টের মধ্যে পুরাতন পোস্টের লিংক দিয়ে দিন যাতে পাঠক বেশি সময় সাইটে থাকে।
এরপর ভিজিটা ধরে রাখতে শুধুমাত্র এসইও করলেই হবে না, লেখায় বাস্তব তথ্য, সহজ ভাষা এবং সমাধান থাকতে হবে। এইভাবে মানুষ যদি আপনার সাইট থেকে উপকার পায় তাহলে সাইক আবার ফিরে আসে। পোস্ট শেষে সম্পর্কিত আর্টিকেল সাজেস্ট করুন, এতে আরো পেজ দেখা হয়। সোশ্যাল মিডিয়াতে নতুন পোস্ট শেয়ার করুন এবং কমেন্ট গুলির উত্তর দিন। কোন ধরনের পোস্ট বেশি পড়া হয়েছে সেটা চেক করে ওই ধরনের পোস্ট বেশি তৈরি করুন। ধীরে ধীরে কাজ করলে ভালো ভিজিটার পাওয়া যায়, যারা কিনা আপনার পোস্ট নিয়মিত পড়ে। তাই কাজ করার সময় এই সকল বিষয় মাথায় রেখে কাজ করলে নতুন ভিজিটর আনা সম্ভব হয়।

র‍্যাংক ম্যাথ এসিও প্লাগিন লাগানোর কিছু অসুবিধা

র‍্যাংক ম্যাথ এসইও লাগিয়ে কিছু অসুবিধার দিকে রয়েছে যেমন অনেক অপশন থাকায় নতুন ব্যবহারকারীরা অনেক সময় না বুঝে ভুল জায়গায় ক্লিক করে ফলে, সাইটের মধ্যে অপ্রয়োজনীয় ফিউচার চালু হয়ে যায় এবং এর ফলে সাইটের সমস্যা হতে পারে। বেশি অপ্রয়োজনীয় ফিউচার চালু করলে ড্যাশবোর্ড স্লো হয়ে যেতে পারে। প্লাগিন এর মধ্যে সব ফিউচার অন্ধভাবে মানলে লেখা সাধারণ থেকে রোবটিক হয়ে যায়, হলে সাইটের দর্শক সংখ্যা কমে যেতে পারে।  শুধুমাত্র কি স্কোর বাড়ানোর কাজ করলে কন্টেনের মান কমে যেতে পারে। অন্য এসইও প্লাগিন থেকে পরিবর্তন করলে সেটিং ঠিক ভাবে না করলে সমস্যা হতে পারে। তাই সব কিছু বুঝে কাজ করা ভালো।

র‍্যাংক ম্যাথ এসিও প্লাগিন গাইড

ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় জানার পাশাপাশি আপনার জানাটা জরুরি যে এই প্লাগিনের মূল সুবিধা কি। এই প্লাগিন এর মূল সুবিধা হচ্ছে লেখাকে আরো ভালো করে চলা এবং প্রফেশনাল মানের কোরে তোলা। এই প্লাগিন কি পোস্ট প্রকাশের আগে ভুল ধরতে পারে এবং কোথায় কাজ করা উচিত সেটা আগে থেকেই বলে দেয়। এছাড়া লেখাটি পড়তে কেমন হবে সেই সমস্ত বিষয় যাচাই করে এবং সমাধান দেওয়ার চেষ্টা করে এই প্ল্যাগিন টি। এই প্লাটিন ব্যবহার করলে নতুন ব্যবহারকারীরা সহজ নির্দেশনা দেখে শিখতে পারে। নিয়মিত ব্যবহার করলে কন্টেনের মান আরো বেশি ভালো হয় এবং পাঠকদের অভিজ্ঞতা ভালো হয়।

অন্যান্য প্লাগিন এর সাথে র‍্যাংক ম্যাথ প্লাগিন এর তুলনা

র‍্যাংক ম্যাথ এসিও প্লাগিন অনেকেই পছন্দ করে থাকেন কারণ এতে একসাথে অনেক গুলো দরকারি সুবিধা পাওয়া যায়। অন্য seo প্লাগিনে আলাদা আলাদা ফিউচার ব্যবহার করতে অন্য আরেকটা ভার্সন ব্যবহার করতে হতো কিন্তু র‍্যাংক ম্যাথ অনেক রকম ফিউচার দিয়ে থাকে এবং চাহিদা সম্পূর্ণ ফিউচার গুলো কম সময়ের মধ্যে অ্যাড করে দেয় প্লাগিন এর মধ্যে। অন্যান্য প্লাগিন গুলোতে কাজ করতে অনেক সময় লাগে কিন্তু এই প্লাগিনে অনেক কাজ কম সময়ের মধ্যে করে ফেলে দেওয়া যায়। যারা নতুন ওয়েবসাইট শুরু করেছেন তাদের জন্য এটা খুব ভালো ভাবে কাজ করে। আর অভিজ্ঞ ব্যবহারকারীরাও উন্নত ব্যবহারের জন্য এটা ব্যবহার করে থাকেন।
অন্যান্য-প্লাগিন-এর-সাথে-তুলনা
অন্যদিকে পুরানো প্লাগিন গুলো অনেক সময় ধরে বাজারে থাকার কারণে তাদের অভিজ্ঞ ব্যবহারকারী এবং ব্যবহারকারীর সংখ্যা বেশি। কিন্তু র‍্যাংক ম্যাথ অল্প সময়ের মধ্যে নতুন ফিউচার অ্যাড করে এবং চাহিদার সাথে মানিয়ে চলে। রিপোর্ট দেখা, পোস্ট যাচাই এবং বিভিন্ন টুলের সাথে কানেক্ট করার জন্য এটি সহজ সুবিধা দেয়। কিছু প্লাগিন এ কাজ করতে বেশি ধাপ ফলো করা লাগে কিন্তু এখানে সহজে সেটা করে ফেলে দেওয়া যায়।  এইসব কথা মাথায় রেখে এই প্লাগিনটি খুবই উন্নত এবং সুবিধা জনক কাজ করে পুরাতন প্লাগিন এর চেয়ে। 

শেষ কথাঃ লেখকের মন্তব্য 

আজকের এই আর্টিকেলে আমরা ওয়ার্ডপ্রেসে র‍্যাংক ম্যাথ এসইও প্লাগিন সেটআপ করার উপায় সম্পর্কের জানতে পেরেছি এবং এই প্লাগিন টি ব্যবহার করার সুবিধা অসুবিধা সমস্ত আর বিভিন্ন বিষয় সম্পর্কেও জানতে পেরেছি। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার পরে আপনি নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। এরকম নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। 260305

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url