আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম জানা থাকলে কোন বাড়তি খরচ ছাড়া আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এছাড়া আলীএক্সপ্রেস ওয়েবসাইট থেকে নির্ধারিত বিশেষ কিছু পণ্য কিনলে ১৫ দিনের ফ্রি রিটার্ন সুবিধা পাওয়া যায়।
বর্তমানে অনলাইনে আমরা অনেকেই কেনাকাটা করে থাকি এজন্য আলীএক্সপ্রেস এর মত নিরাপদ প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এছাড়া আলিএক্সপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে আজকের এই আর্টিকেলে সেগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব।
পেজ সূচিপত্রঃ আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম
- আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম
- ফ্রি শিপিং প্রোডাক্ট কেনার আগে কি কি যাচাই করা প্রয়োজন
- অর্ডার করার সময় ঠিকানা দেওয়ার সঠিক পদ্ধতি
- ফ্রি শিপিং অর্ডারে ট্র্যাকিং করার সঠিক উপায়
- পেমেন্ট করার সহজ এবং নিরাপদ উপায়
- নকল পণ্য এবং প্রতারণা থেকে বাঁচার উপায়
- বাংলাদেশে ফ্রি শিপিং অর্ডার করতে যা জানা জরুরী
- প্রোডাক্ট না পেলে বা সমস্যা হলে কি করবেন
- রিটার্ন এবং রিফান্ড পাওয়ার সঠিক নিয়ম
- আলীএক্সপ্রেস শিপিং বনাম অন্যান্য শিপিং এর তুলনা
- অর্ডার দেওয়ার সময় নতুনদের জন্য টিপস
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম জেনে যান তাহলে এটা আপনাকে অনেক দিক থেকে সুবিধা দেবে, (যেমন পণ্য অর্ডার করলে কোন বাড়তি খরচ হবে না)। আলীএক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার দেয়ার জন্য প্রথমত, আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর অ্যাকাউন্ট তৈরি শেষ হলে আপনাকে নিজের পছন্দমত প্রোডাক্ট সার্চ করতে হবে, তারপর ডান দিকে থাকা মেনু বারে ক্লিক করে "Free shipping" অপশনটি চালু করতে হবে। এর ফলে ডেলিভারি চার্জ লাগবে এমন প্রোডাক্ট গুলো সরে গিয়ে চার্জ লাগবে না এমন সব প্রোডাক্ট আপনাকে দেখাবে।
এরপরে আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিন, এরপর প্রোডাক্ট এর পেজের মধ্যে প্রবেশ করুন, তারপর ভালোভাবে দেখে নিন (Free shipping to Bangladesh) এই লেখাটা আছে কিনা, এই লেখাটা যদি না থাকে তাহলে আপনি ফ্রিতে বাংলাদেশে প্রোডাক্টা শিপিং করতে পারবেন না। এরপরে সবকিছু যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলে "buy now" অপশনে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন, যদি আপনার কার্ড এড না থাকে তাহলে "Add to card" অপশন থেকে কার্ড অ্যাড করে নিবেন। তবে মনে রাখবেন এখানে পেমেন্ট শুধুমাত্র আপনি কার্ডের মাধ্যমে করতে পারবেন। অর্ডার দেওয়ার সময় অবশ্যই সকল তথ্য সঠিক দিবেন না হলে সমস্যা হতে পারে।
অর্ডার দেওয়ার সময় আপনার সঠিক ঠিকানা এবং সকল তথ্য ঠিক ভাবে দেওয়ার পরে, অবশ্যই পরবর্তীতে চেক করে নিবেন যাতে কোন ভুল না হয় বিশেষ করে ডাক পিন নাম্বার, কারণ এই ঠিকানা তে আপনার প্রোডাক্টটি আসবে। মনে রাখবেন আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে কোন পণ্য অর্ডার করলে সেটা আপনার কাছে এসে পৌঁছাতে ৩০ থেকে ৪৫ দিন সময় নিবে, তাই যতদিন না পর্যন্ত প্রোডাক্টটি আপনার কাছে এসে পৌঁছাচ্ছে ততদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এভাবে আপনি খুব সহজে আলীএক্সপ্রেস ওয়েবসাইট ব্যবহার করে ফ্রী শিপিংয়ে খুব সহজে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নিজের ঘরে বসে অনলাইন থেকে।
ফ্রি শিপিং প্রোডাক্ট কেনার আগে কি কি যাচাই করা প্রয়োজন
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট কেনার আগে প্রথমেই আপনাকে প্রোডাক্টটি ভালোভাবে যাচাই করে নিতে হবে, অনেক সময় ডেলিভারি করার জন্য কোন বাড়তি খরচ না নিলেও সেই খরচ প্রোডাক্টের দামের মধ্যেই নিয়ে নেয়। এইজন্য প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টটি সঠিক দাম সঠিক তথ্য জেনে নিয়ে প্রোডাক্ট কেন উচিত। প্রয়োজনে রিভিউ ভিডিও, অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটির সঠিক দাম নিশ্চিত হওয়া এবং প্রোডাক্টটি দামের সাথে মানে ঠিক আছে কিনা এই ধরনের তথ্য যাচাই করে নিবেন। এছাড়া প্রোডাক্টটি আরো ভালোভাবে জানতে একই ধরনের প্রোডাক্ট এর সাথে সেই প্রডাক্টির তুলনা এবং দাম ঠিক আছে কিনা যাচাই করে দেখুন।
এরপর অবশ্যই বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই করে দেখুন। প্রোডাক্টের নিচে দেওয়া রেটিং এবং রিভিউ ভালোভাবে দেখুন। প্রোডাক্ট কেনার আগে অবশ্যই চেষ্টা করবেন ৪.৫ রেটিং কিংবা এর চেয়ে বেশি রেটিংয়ের প্রোডাক্ট কেনার। আপনি যেই প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি অন্য যারা ক্রেতারা কিনেছে তাদের রিভিউ দেখে বাস্তব অভিজ্ঞতা জানা সম্ভব হয় এই জন্য অবশ্যই তাদের রিভিউ দেখে প্রোডাক্ট কেনা ভালো। এছাড়া বিক্রেতার মোট অর্ডার সংখ্যা বেশি থাকলে বুঝতে হবে সে জনপ্রিয় এবং তার কাছে অনেকেই প্রোডাক্ট কিনছে। নতুন সেলার বা কম রিভিউ থাকা সেলার এর কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে সতর্ক থাকা উচিত।
আলি এক্সপ্রেস ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই শিপিং পদ্ধতি এবং ডেলিভারির সময় সম্পর্কে জানা দরকার। ফ্রি শিপিং সাধারনত সস্তা শিপিং পদ্ধতিতে হয় আর এই ধরনের শিপিং পদ্ধতিতে পণ্য আসলে বেশি সময় লাগে। তাই আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রি শিপিং আপনার জন্য ভালো নাও হতে পারে। এছাড়া সব প্রোডাক্টের ট্রাকিং সুবিধা নাও থাকতে পারে এই জন্য অবশ্যই অর্ডার করার আগে সবকিছু জেনে নিয়ে অর্ডার করা ভালো। আগে থেকে সবকিছু জেনে নিলে পরবর্তীতে আর কোন দুশ্চিন্তা থাকবে না। এছাড়া আলীএক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করেন তাহলে অবশ্যই নিয়মিত চেক করা ভালো প্রোডাক্ট কবে ডেলিভারি হবে।
এছাড়া অবশ্যই প্রোডাক্ট অর্ডার করার আগে যাচাই করে নেবেন আপনি সকল তথ্য ঠিক দিয়েছেন কিনা। প্রোডাক্ট অর্ডার দেওয়ার আগে সঠিক ঠিকানা, সঠিক ডাক পিন নাম্বার, সঠিক জাতীয় পরিচয় পত্র এবং প্রয়োজনীয় সকল তথ্য ঠিক দিয়েছেন কিনা যাচাই করে নিন। এইসব তথ্য ভুল হলে আপনার প্রোডাক্টটি আপনার কাছে ডেলিভারি হবে না, কারণ এইসব অনলাইন প্ল্যাটফর্ম গুলো সঠিক তথ্য না দিলে বা কোথাও ভুল হলে অর্ডার বাতিল করে দেয়। এছাড়া ভুল ঠিকানা দিলে আপনার প্রোডাক্টটি ভুল ঠিকানায় ডেলিভারি হয়ে যাবে, এর ফলে আরো বেশি বাড়তি ঝামেলা পোহাতে হবে আপনাকে, এর জন্য আগে থেকে তথ্যগুলো যাচাই করা ভালো।
অর্ডার করার সময় ঠিকানা দেওয়ার সঠিক পদ্ধতি
আলীএক্সপ্রেস ওয়েবসাইটে অর্ডার করার আগে অবশ্যই ঠিকানা ঠিকভাবে দিবেন, না হলে প্রোডাক্ট আপনার কাছে ডেলিভারি হবে না। প্রথমে, আপনি যখন অর্ডার করবেন তখন "shipping address" নামে একটা অপশন পাবেন সেখানে সঠিক ঠিকানা দেওয়ার সময় গ্রাম, ইউনিয়ন, থানা এবং জেলা সবকিছু নির্ভুল ভাবে দেওয়ার পাশাপাশি পুরো নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। নাম দেওয়া একদম সহজ আপনার জাতীয় পরিচয়পত্র বা কাগজে যেই নাম দেওয়া আছে সেটা ব্যবহার করবেন, অবশ্যই ভালোভাবে যাচাই করে নিবেন যে সঠিক ফোন নাম্বার দিয়েছেন কিনা, কারণ ডেলিভারির সময় আপনার সাথে যোগাযোগ করা হতে পারে।
অনলাইন প্লাটফর্ম গুলোতে অর্ডার দেওয়ার সময় অবশ্যই ঠিকানা গুলো ইংরেজিতে লেখা ভালো, কারণ কোম্পানি অনেক সময় অন্যান্য ভাষাগুলো বুঝতে পারে না। এছাড়া ঠিকানা দেওয়ার সময় অবশ্যই ঠিকানা গুলো ছোট ছোট করে ভাগ ভাগ করে লিখতে হবে। যেমন ধরুন এড্রেস ১ এ আপনার বাড়ি রাস্তার নাম, এড্রেস ২ এ দিয়ে রাস্তার নাম বা আশেপাশের কোন স্কুল মসজিদের ঠিকানা, এড্রেস ৩ এ গ্রাম,শহর বা ইউনিয়ন অথবা উপজেলার নাম দিতে হবে, এরপর এড্রেস ৪ এ জেলার নাম দিতে হবে। এইভাবে সকল তথ্য সিরিয়াল ভাবে দিয়ে দিলে প্রোডাক্ট ভুল ঠিকানায় যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সময়ের মধ্যে প্রোডাক্ট পাওয়া যায়।
এরপর আপনি যখন দেশ সিলেক্ট করবেন তখন দেশ সিলেক্ট করার সময় বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং সব তথ্য ইংরেজিতে লিখতে হবে, কারণ এতে সমস্যা হতে পারে বিদেশী কুরিয়ার সার্ভিস বাংলা লেখা বোঝেনা। এই কারণে আপনি সকল তথ্য সহজে ইংরেজিতে লিখবেন এতে সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন "village" "road" "Post office" এই ধরনের শব্দ ব্যবহার করবেন। বানান ঠিক রাখার চেষ্টা করবেন খুব বেশি ভুল হলে ডেলিভারিতে সমস্যা হতে পারে। সবকিছু দেওয়ার পরে আরো একবার ভালোভাবে দেখে নিন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি মনে হয় কোন কিছু ভুল আছে তাহলে অর্ডার করার আগেই সেটা ঠিক করে নিন।
ফ্রি শিপিং অর্ডারে ট্র্যাকিং করার সঠিক উপায়
আলিএক্সপ্রেস থেকে অর্ডার করার পরে ট্রাকিং করাটা খুব দরকারি, যাতে আপনি বুঝতে পারেন আপনার প্রোডাক্ট কি এখন কোথায় আছে। অর্ডার করার কিছুদিন পরে আপনি একটা ট্রাকিং নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারটা "My orders" অপশনে গিয়ে দেখতে পারবেন। সেখানে "track order" নামে একটা বাটন থাকে ওই বাটনে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টের আপডেট জানতে পারবেন। শুরুতে আপডেট চেক করলে দেখা যাবে প্রসেসিং, কিন্তু ধীরে ধীরে দেখাবে পণ্যটা কোন দেশে আছে এবং কোন জায়গায় যাচ্ছে বোঝা যাবে। ফ্রি শিপিং হলে আপডেট আসতে একটু দেরি হতে পারে, মাঝে মাঝে দুই থেকে তিন দিন পর আপডেট পাওয়া যায়।
আরো পড়ুনঃ shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
আরেকটা সহজ উপায় হচ্ছে এই ট্রাকিং নাম্বারটা কপি করে অন্য ট্রাকিং সাইটে গিয়ে ট্রাকিং চেক করা। যেমন 17truck বা cainiao ট্রাকিং সাইটে গেলে আরো পরিষ্কারভাবে প্রোডাক্টের লোকেশন জানা যায়। এতে আপনি বুঝতে পারবেন প্রোডাক্ট বাংলাদেশে ঢুকেছে কিনা বা কোম্পানির কাছে আছে কিনা। অনেক সময় লোকাল কুরিয়ারেও চলে আসতে পারে তখন মোবাইলে কল দিতে পারে, তাই যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা অবশ্যই চালু রাখা দরকার। যদি অনেকদিন কোন আপডেট না পান তাহলে সেলারকে মেসেজ দিতে পারেন। এভাবে নিয়মিত ট্রাক করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট কবে হাতে আসবে।
পেমেন্ট করার সহজ এবং নিরাপদ উপায়
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম জানার পাশাপাশি আমাদের জানতে হবে নিরাপদ এবং সহজভাবে কিভাবে পেমেন্ট করা যায় অনলাইনের মাধ্যমে। আলীএক্সপ্রেস প্রোডাক্ট অর্ডার করার সময় পেমেন্ট করার জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করা। আপনি যদি visa বা Master card ব্যবহার করেন, তাহলে খুব সহজে পেমেন্ট করতে পারবেন এবং নিরাপদে। অর্ডার করার সময় "pay now"বাটনে চাপলে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট আর cvv কোড দিতে হবে। এই তথ্যগুলো ঠিকভাবে দিলেই পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট করার সময় সবকিছু ঠিক থাকলে কোন সমস্যা হয় না।
নিরাপদ পেমেন্ট করার জন্য কিছু বিষয়ে মাথায় রাখবেন, আপনার কার্ডের তথ্য কাউকে দিবেন না এবং কেউ যদি সাহায্য চাই তাহলেও কাউকে তথ্য দিবেন না। সব সময় অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে পেমেন্ট করবেন, অন্য কোন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে পেমেন্ট করলে আপনার টাকা চুরি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আপনি যদি ব্রাউজারে পেমেন্ট করেন তাহলে চেক করবেন যে লক চিহ্ন আছে কিনা, থাকলে বুঝে নেবেন সাইটটি নিরাপদ। এছাড়া ওটিপি হলে সেটা কাউকে শেয়ার করবেন না। অনেক সময় প্রতারণা করার জন্য ভুয়া কল বা মেসেজ আসে, তাই এগুলো থেকে সাবধান থাকতে হবে।
আরেকটা সহজ উপায় হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট সাপোর্ট করে এমন সেবা ব্যবহার করা, যেমন ভার্চুয়াল কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম। অনেকেই ব্যাংকের কার্ড না থাকলে এই ধরনের সিস্টেম ব্যবহার করে থাকে, তবে আপনি যেটাই ব্যবহার করেন না কেন আগে নিশ্চিত হন সেটা বিশ্বস্ত কিনা। পেমেন্ট করার পর আলীএক্সপ্রেস আপনাকে কনফার্ম করবে যে পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পরে আলীএক্সপ্রেস আপনাকে ইমেল এর মাধ্যমে কনফার্ম করতে পারে সাধারণত ভাবে। এছাড়া পেমেন্ট হয়ে গেলে প্রসেসিং এ চলে যায়। এভাবে আপনি আলীএক্সপ্রেস ওয়েবসাইট পেমেন্ট করলে নিরাপদ এবং সহজভাবে হয়ে যাবে এবং কোন চিন্তা থাকবে না।
নকল পণ্য এবং প্রতারণা থেকে বাঁচার উপায়
আলীএক্সপ্রেস থেকে পণ্য এবং প্রতারণা থেকে বাঁচতে আগে থেকেই সাবধান থাকতে হবে। প্রোডাক্ট কেনার সময় শুধুমাত্র ছবি দেখে কেনা যাবে না, কারণ অনেক সময় ছবিতে পণ্য দেখা যায় একরকম কিন্তু বাস্তবে সেটা আরেক রকম হয়। তাই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টটির বর্ণনা ভালোভাবে পড়ে নিবেন, এতে প্রোডাক্টের সম্পর্কের বিস্তারিত ধারণা পাওয়া যায়। কি মেটেরিয়াল, কি সাইজ এবং কি ফিউচার এসব জিনিস ভালোভাবে দেখে নিবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেলার কে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে নিবেন। একই পণ্যের অনেকগুলো লিস্টিং থাকলে কয়েকটা তুলনা করে দেখেন, এতে বুঝতে সুবিধা হবে কোনটা ভালো।
দ্বিতীয়ত রিভিউ এবং রেটিং দেখার খুব জরুরী। চেষ্টা করবেন ৪.৫ বা তার চেয়ে বেশি রেটিং দেওয়া প্রোডাক্ট কেনার। নিচে যারা এই প্রোডাক্টটা কিনছে তারা মন্তব্য করেন সেগুলো পড়ে নেবেন।, এতে প্রোডাক্টটি কেমন বোঝা যায়। অনেকেই ছবি দিয়ে রিভিউ দেয়, ওই রিভিউ দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টটা আসলে বাস্তবে কেমন। এছাড়া শুধু ভালো রিভিউ না খারাপ রিভিউ পড়বেন, এর ফলে প্রোডাক্টটি কোন কোন দিক থেকে ভালো এবং কোন কোন দিক থেকে খারাপ সেটা আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়া নতুন সেলার হলে অবশ্যই একটু সাবধান থাকবেন। বেশি অর্ডারে এবং ভালো ফিডব্যাক থাকলে বুঝবেন ওই সেলার বিশ্বাসযোগ্য।
কিছু বিষয় মাথায় রাখলে আলীএক্সপ্রেস থেকে প্রতারণা এড়িয়ে চলা যায়। সব সময় চেষ্টা করবেন আলীএক্সপ্রেস এর ভেতর থেকেই পেমেন্ট করার। বাইরে গিয়ে সরাসরি সেলারদের টাকা পাঠাবেন না। কেউ যদি বলে আলাদাভাবে টাকা দিতে তাহলে বুঝবেনি সেখানে সমস্যা আছে। ট্রাকিং নাম্বার দিয়ে প্রোডাক্ট কোথায় আছে চেক করবেন, যদি অনেকদিন কোন আপডেট না আসে তাহলে সেলার কে মেসেজ দিবেন। এছাড়া এই পদক্ষেপগলো শুধু আলীএক্সপ্রেস এ না সকল অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলোতে নিতে হবে। সব মিলিয়ে সচেতন থাকলে নকল পণ্য বা প্রতারণা থেকে বাঁচা যায়।
বাংলাদেশে ফ্রি শিপিং অর্ডার করতে যা জানা জরুরী
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম বাংলাদেশ থেকে সহজ একটা কাজ। তবে ফ্রী শিপিং প্রোডাক্ট অর্ডার করতে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত সব প্রোডাক্টে ফ্রী শিপিং থাকেনা, তাই অর্ডার করার আগে ভালোভাবে দেখে নিতে হবে প্রোডাক্টের নিচে Free shipping লেখা আছে কিনা। আবার এটাও খেয়াল রাখতে হবে Free shipping to Bangladesh লেখা আছে কিনা, না হলে পরে আবার চার্জ যোগ হতে পারে। এছাড়া ঠিকানা সঠিকভাবে দেওয়া খুব জরুরী, যেটা আমি এর আগেও বলে দিয়েছি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে ফ্রী শিপিং এ ডেলিভারি হতে বেশ অনেকটাই সময় লাগে, এজন্য ধৈর্য রাখতে হবে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলার এবং প্রোডাক্ট যাচাই করা। যাচাই করে নিয়ে প্রোডাক্ট অর্ডার করলে সমস্যায় পড়ার ঝুঁকি কমে যায়। এছাড়া পেমেন্ট করার সময় সব সময় নিরাপদ মাধ্যম ব্যবহার করবেন এবং বিশ্বস্ত। নিজের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা ভালো। এছাড়া প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে ট্রাকিং করতে হবে, এর ফলে প্রোডাক্টটি আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এছাড়া কোন প্রোডাক্ট না পেলে সেলারকে মেসেজ দিতে হবে এবং সে কি বলে সেটা ভালো ভাবে শুনতে হবে। এই সাধারণ বিষয় গুলো যদি আপনি মাথায় রেখে আলীএক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করেন তাহলে কোন সমস্যা হবে না।
প্রোডাক্ট না পেলে বা সমস্যা হলে কি করবেন
আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করার পর যদি দেখেন অনেকদিন পার হয়ে গেছে কিন্তু এখনো পণ্য পাননি সেক্ষেত্রে প্রথমে আপনাকে নিজের অর্ডারের অবস্থা চেক করতে হবে। My orders এ গিয়ে দেখুন প্রোডাক্টটি এখন কি অবস্থায় আছে। সেখানে একটা সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পণ্য না এলে আপনি একটা ব্যবস্থা নিতে পারেন। অনেক সময় ডেলিভারি হতে একটু দেরি হয়, তাই আগে সময়টা শেষ হয়েছে কিনা দেখুন। যদি দেখেন সময় শেষ হতে যাচ্ছে, তখন আর দেরি না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিজের অর্ডার এর সকল তথ্য ঠিক আছে কিনা সেটাও একবার মিলিয়ে নেওয়া ভালো, এতে বুঝতে সুবিধায় কোথায় সমস্যা হচ্ছে।
এরপর যদি কোন সমস্যাও মনে হয় তাহলে সরাসরি সেলারের সাথে যোগাযোগ করতে হবে। প্রোডাক্টের পেজের ভিতর বা অর্ডারের ভিতরে "contract seller" অপশন থাকে, সেখানে গিয়ে সহজ ভাবে আপনার সমস্যা লিখে পাঠাতে পারেন। যেমন আপনি লিখতে পারেন, এখনো প্রোডাক্ট পাইনি বা প্রোডাক্ট এর অবস্থা জানতে চাই। বেশিরভাগ সময় সেলার রিপ্লাই দেয় এবং সমস্যার সমাধানের চেষ্টা করে। যদি প্রোডাক্ট পথে থাকে তাহলে তারা আপনাকে জানাবে। আর কোন সমস্যা থাকে তাহলে তারা কখনো নতুন করে পাঠাতে পারে বা অন্য কোন সমাধান দিতে পারে। তাই আগে সেলারি কে জানানো ভালো, এতে অনেক সময় সমস্যা সহজেই সমাধান হয়ে যায়।
যদি সেলার এর কাছ থেকে ঠিকমতো সমাধান না পান তখন open dispute অপশন ব্যবহার করতে হবে। এই অপশনের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা জানিয়ে টাকা ফেরত বা সমাধান চাইতে পারেনা। এখানে আপনার সমস্যা পরিষ্কার ভাবে লিখবেন এবং দরকার হলে প্রমাণ দিবেন (যেমন স্কিনশর্ট বা ছবি)। এরপরে আলীএক্সপ্রেস কর্তৃপক্ষ বিষয়টা দেখে সিদ্ধান্ত জানাবে আপনাকে। সাধারণত যদি, সত্যি সমস্যা তাকে তাহলে তারা আপনার পক্ষে কথা বলবে। তাই ভয় পাওয়ার কিছুই নাই নিয়ম মেনে আবেদন করলে হবে। সব সময় নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। এই ভাবে ধাপে ধাপে নিয়ম মেনে কাজ করলে সমাধান পাওয়া যায়।
রিটার্ন এবং রিফান্ড পাওয়ার সঠিক নিয়ম
আলীএক্সপ্রেস থেকে এর রিটার্ন এবং রিফান্ড পাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হয়, যেগুলো হচ্ছে ভাঙ্গা পণ্য, ভুল এবং বর্ণনার সাথে মিল নেই এমন পণ্য। এই জন্য প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথে প্রোডাক্টটি ভালোভাবে দেখে নেওয়া ভালো কোথাও কোনো সমস্যা থাকলে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। এর জন্য অর্ডারের ভেতরে গিয়ে open dispute অপশনের মধ্যে যেতে হবে, তারপরে নিজের সমস্যাটি ভালোভাবে পরিষ্কার ভাবে সেখানে লিখে দিতে হবে (যেমন প্রোডাক্টটি ভালো না বা প্রডাক্টটি কাজ করছে না) । সাথে সাথে ছবি বা ভিডিও দিলে ভালো হয় এতে প্রমাণ দেখতে সুবিধা হয়। সাধারণত পণ্য পাওয়ার কিছু দিনের মধ্যে এই আবেদন করতে হয়।
আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম জেনে থাকলে আপনি খুব সহজেই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কিন্তু সেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কোন সমস্যা হলে সেটা সমাধান করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিফান্ড চাইলে সেলার রিপ্লাই দিতে পারে এবং কোন সমাধান দিতে চাইতে পারে। কখনো তারা আংশিক টাকা ফেরত দিতে চাই আবার কখনো পুরো টাকা ফেরত দিতে রাজি হয়ে যেতে পারে। আপনি চাইলে তাদের সিদ্ধান্ত মেনে নিতে পারেন অথবা আলীএক্সপ্রেস এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে পারেন। অনেক সময় পণ্য ফেরত পাঠাতে বলা হতে পারে আবার অনেক সময় পণ্য না ফেরত দিয়ে টাকা ফেরত পাওয়া যায়।
আলীএক্সপ্রেস শিপিং বনাম অন্যান্য শিপিং এর তুলনা
আলীএক্সপ্রেস এবং অন্যান্য শিপিং এর তুলনা বুঝতে আগে ডেলিভারির সময় আর খরচ বুঝতে হবে। আলি এক্সপ্রেসে সাধারণত ফ্রি শিপিং বা কমদামী শিপিং থাকে, এই জন্য অনেকেই এটা ব্যবহার করে থাকে। তবে এই শিপিংয়ে সময় একটু বেশি লাগে অনেক সময় ১৫ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে। অন্যদিকে DHL, FedEx বা UPS এর মত শিপিং খুব দ্রুত হয়, সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। তবে এই দ্রুত সার্ভিস নিতে হলে বেশি টাকা দিতে হয়। তাই আপনার তারা না থাকলে ফ্রি শিপিং ভালো আর দ্রুত দরকার হলে এক্সপ্রেস শিপিং নেওয়া ভালো। এছাড়া এক্সপ্রেস শিপিংয়ে দ্রুত ডেলিভারির সাথে এতে আরো সুবিধা পাওয়া যায়।
আরো পড়ুনঃ বয়স্ক ভাতা আবেদন অনলাইন আবেদন ২০২৫
আরেকটা বড় সুবিধা হল ট্রাকিং এবং নির্ভরযোগ্যতা। আলীএক্সপ্রেস এর মতো ফ্রি শিপিং গুলোতে অনেক সময় ট্রাকিং ঠিকমতো আপডেট হয় না বা দেরিতে আপডেট হয়। এর ফলে মাঝে মাঝে আমাদের চিন্তা হয় যে পণ্য কোথায় আছে এবং কবে ডেলিভারি পাবো। কিন্তু এক্সপ্রেস শিপিংয়ে পুরো ট্রাকিং ভালোভাবে দেখা যায়, এছাড়া আপনি ধাপে ধাপে দেখতে পাবেন পণ্য কোথায় আছে। এছাড়া এক্সপ্রেস শিপিংয়ে পণ্য হারানোর ঝুঁকি খুবই কম থাকে। এগুলো বাদেও মাঝেমাঝি শিপিং এর জন্য রয়েছে ePacket এর মত শিপিং মাধ্যমগুলো, যেগুলো একটু কম খরচে একটু দ্রুত সময়ে ডেলিভারি করে থাকে। যারা খুব ধীর শিপিং চান না তারা এটা ব্যবহার করতে পারেন।
কোন শপিং আপনার জন্য ভালো হবে সেটা আপনার দরকারের উপর নির্ভর করে। আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি কম খরচে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আপনার জন্য আলীএক্সপ্রেসের ফ্রি শিপিং সবচেয়ে ভালো হবে। আপনার যদি খুব দরকারি এবং দ্রুত পণ্য চাই তাহলে আপনি DHL বা FedEx এক্সপ্রেস শিপিং ব্যবহার করতে পারেন। আর যদি মাঝামাঝি কিছু চান তাহলে epacket টাইপশিপিং মাধ্যম ব্যবহার করতে পারেন। এছাড়া মনে রাখতে হবে এক্সপ্রেস শিপিং এ অনেক সময় কাস্টম চার্জ আসতে পারে, যেটা কিনা ফ্রি শিপিং এ অনেকটাই কম। তাই সব দিক চিন্তা করে প্রয়োজন অনুযায়ী শিপিং এছে নেওয়া উচিত।
অর্ডার দেওয়ার সময় নতুনদের জন্য টিপস
আলীএক্সপ্রেস থেকে যারা নতুন অর্ডার দিতে চান তাদের জন্য কিছু সহজ টিপস জানা দরকার। প্রথমে প্রোডাক্ট বাছাই করার সময় তাড়াহুড়ো করবেন না। পাশাপাশি একই পণ্যের অনেকগুলো অপশন দেখুন এবং দাম, রেটিং আর রিভিউ তুলনা করুন। চেষ্টা করবেন ভালো রেটিং এর প্রোডাক্ট কেনার। প্রোডাক্ট এর ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে প্রোডাক্টের নিচে লেখা বর্ণনা পড়ে নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত, এর ফলে প্রোডাক্টটি আসলে কেমন সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। অনেক সময় ক্রেতাদের দেওয়া ছবি থাকে সেই ছবিগুলো দেখা যেতে পারে এতে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। নতুন হলে ছোট দামে প্রোডাক্ট কিনে ধারণা নেওয়া যেতে পারে।
তারপর পর ঠিকানা এবং পেমেন্টের বিষয়ে সাবধান থাকতে হবে। নিজের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা সঠিকভাবে লিখুন, যাতে ডেলিভারি সময় কোন সমস্যা না হয়। পেমেন্ট করার সময় সব সময় নিরাপদ উপায় ব্যবহার করুন , যেমন নিজের কার্ড বা বিশ্বস্ত মাধ্যম। কখনো কারো সাথে কার্ডের তথ্য শেয়ার করবেন না। অর্ডার করার পর ট্রাকিং নাম্বার দেখে রাখুন, এতে বুঝতে পারবেন প্রোডাক্ট কোথায় আছে। প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে যদি কোন সমস্যা হয় তাহলে সেলার কে মেসেজ দিন অথবা রিফান্ড এর জন্য আবেদন করুন। এই নিয়মগুলো মানলে নতুনরাও খুব সহজে নিরাপদ ভাবে আলীএক্সপ্রেস ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
আজকের এই আর্টিকেল থেকে আমরা আলীএক্সপ্রেস ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারলাম এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে ধারণা পেলাম। বিশেষ করে আলীএক্সপ্রেস থেকে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছেন এবং এই আর্টিকেলটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন তথ্যমূলক আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। 260305






অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url