OrdinaryITPostAd

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায়

প্রম্পট লিখে এআই ভিডিও তৈরিলিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় জানা থাকলে খুব সহজে আপনার পছন্দের মত ক্যারেক্টারের ছবি তৈরি করে ফেলতে পারবেন। আর এই সাইট ব্যবহার করে এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার পুরো প্রক্রিয়াটা খুব সহজ।

লিওনার্দো-এআই-দিয়ে-রিয়েলিস্টিক-ক্যারেক্টার-জেনারেট-করার-উপায়

আপনি চাইলে নিজের হাতের মোবাইল ফোন দিয়ে এইসব রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি করতে পারবেন। কিভাবে এই ক্যারেক্টারগুলো তৈরি করবেন সেটা নিয়ে আজকের এই আর্টিকেলে সম্পূর্ণ ভাবে গাইড দিব। এছাড়া এই এআই সম্পর্কে সব রকম দিক তুলে ধরার চেষ্টা করব।

পেজ সূচিপত্রঃ লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায়

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায়

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় জানাটা খুব উপকারী। বিশেষ  করে যারা এআই দিয়ে ছবি তৈরি করতে পছন্দ করেন। রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার জন্য প্রথমে, ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন লিওনার্দো এআই নামে অথবা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইটে যান। তারপর তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে মেনু ওপেন করুন। তারপর মেনু থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন এবং একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন গুগলের সাহায্যে। বিস্তারিত বুঝতে নিচের স্ক্রিনশটটা দেখতে পারেন।
লিওনার্দো-এআই-দিয়ে-রিয়েলিস্টিক-ক্যারেক্টার-জেনারেট-করার-উপায়
একাউন্টে তৈরি করার পরে, আপনি তাদের মূল ড্যাশবোর্ডে চলে যাবেন। সেখান থেকে আপনাকে "ইমেজ জেনারেশন" বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর আপনাকে ইমেজ জেনারেট করার পেইজে নিয়ে যাবে। তারপরে সেখানে পাশে থাকা "Auto" অপশনে ক্লিক করে কোন এআই মডেল দিয়ে ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেটা নির্বাচন করুন। সঠিক এআই মডেল নির্বাচন করার পরে আপনি পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে পারেন। ভালো ভাবে বোঝার জন্য নিচের স্ক্রিনশটটা দেখতে পারেন।
লিওনার্দো-এআই-দিয়ে-রিয়েলিস্টিক-ক্যারেক্টার-জেনারেট-করার-উপায়
এরপর আপনার কাজ হচ্ছে প্রম্পট লেখা বা নিজের ছবি আপলোড করা। নিজের ছবি আপলোড করতে "Upload" বাটনে ক্লিক করে গ্যালারি থেকে একটা পরিষ্কার ছবি আপলোড করতে হবে। তারপর কি ধরনের ছবি চাচ্ছেন সেটার জন্য প্রম্পট লিখতে হবে। প্রম্পট মানে হচ্ছে আপনি এআই কে বলছেন আপনি কি ধরনের ছবি তৈরি করতে চান। প্রম্পট লেখার সময় চেষ্টা করবেন ইংরেজিতে লেখার। এছাড়া ছবিতে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার আগে, পাশে থাকা অপশনের গুলোর মধ্য থেকে ছবির রেসিও নির্বাচন করে নিন। ভালোভাবে বুঝতে নিচের স্ক্রিনশটটা দেখতে পারেন।
লিওনার্দো-এআই-দিয়ে-রিয়েলিস্টিক-ক্যারেক্টার-জেনারেট-করার-উপায়
প্রম্পট লেখার পর পাশে থাকার জেনারেট বাটনে ক্লিক করে ছবি তৈরি করা শুরু করে দিন। এরপর কিছু সময় অপেক্ষা করুন, ছবিটি তৈরি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার সামনে চলে আসবে। ছবিটি সফলভাবে তৈরি হয়ে যাওয়ার পরে, ছবিটির উপরের দিকে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে সরাসরি ছবিটি গ্যালারিতে ডাউনলোড করুন। এভাবে আপনি খুব সহজে  লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টর জেনারেট করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন ভালো ভাবে বুঝতে নিচের স্ক্রিনশটটা দেখতে পারেন।
লিওনার্দো-এআই-দিয়ে-রিয়েলিস্টিক-ক্যারেক্টার-জেনারেট-করার-উপায়

লিওনার্দো এআই দিয়ে কিভাবে রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি হয়

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি হয় মূলত উন্নত মেশিন লার্নিং মডেলের মাধ্যমে, আসল মানুষের ছবির ডেটা থেকে শিখে কাজ করে। ব্যবহারকারী যখন  প্রম্পট লিখে তখন মেশিন সেই অনুযায়ী কাজ করে ছবি দেয়। এখানে ছবি তৈরি করার সময় সঠিক এআই মডেল নির্বাচন করা গুরুত্বপূর্ণ, কারণ কিছু এআই মডেল তৈরি করা হয়েছে রিয়েল স্টিক ক্যারেক্টার তৈরি করার জন্য। এছাড়া এইসব এআই মডেল গুলো ছবির ব্যাকগ্রাউন্ড, চেহারার গঠন এবং অ্যাঙ্গেল ঠিকভাবে করতে পারে।
এছাড়া ভালো মানের ছবি তৈরি করার জন্য সঠিক সেটিং করা জরুরী। যেমন উচ্চ রেজোলিউশন, সঠিক এক্সপেক্ট রেশিও এবং সিনেমাটিক লাইট ব্যবহার করলে ছবির মান আরো বেশি উন্নত হয়। প্রয়োজনে upscale ফিউচার ব্যবহার করে ইমেজের ডিটেলস বাড়ানো যায়। এভাবে একাধিকবার পরিবর্তন করলে ধীরে ধীরে নিখুত বাস্তবসম্মত ক্যারেক্টার তৈরি করা যায়। এই ভাবে লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি হয়।

রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরির জন্য সেরা সেটিং

ছবির মাঝে রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি করার জন্য সঠিক সেটিং জানা খুব জরুরী। প্রথমে এমন একটা এআই মডেল বেছে নিতে হবে যেটা ফটো রিয়েলিস্টিক তৈরি করার জন্য অপটিমাইজ করা হয়েছে। এরপর ইমেজে রেজোলিউশন হাই রাখা ভালো, যেমন ১০২৪x১০২৪ বায়েজ থেকেও বেশি। ইমেজের রেশিও প্রয়োজনে অনুযায়ী ঠিক করুন। এছাড়া ছবির মাঝে সব সাধারণ লাইট ব্যবহার করুন, এতে ছবিটি আরো বেশি বাস্তব মনে হবে। নেগেটিভ প্রম্পট ব্যবহার করে ভুলগুলো কমান।

ছবি তৈরি করার জন্য পারফেক্ট প্রম্পট লেখার কৌশল

রিয়েলিস্টিক ছবি তৈরি করার জন্য প্রম্পট লেখার মূল কৌশল হচ্ছে পরিষ্কার এবং নির্দিষ্ট বর্ণনা দেওয়া। আপনি কি ধরনের ছবি তৈরি করতে চান সেটা ধাপে ধাপে লেখুন, যেমন সাবজেক্ট, মানুষ,  ব্যাকগ্রাউন্ড এবং  পরিবেশ এই ধরনের তথ্যগুলো পরিষ্কারভাবে দিন। লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় গুলোর মধ্যে এটা অন্যতম সেরা মাধ্যম। এরপর কিওয়ার্ড ব্যবহার করলে ইমেজের মান আরো উন্নত হয়।  স্পষ্ট প্রম্পট এবং ছোট প্রম্পট দিলে এআই ভালোভাবে বুঝতে পারে না তাই ভালোভাবে নির্দিষ্ট প্রম্পট দিন।
ছবি-তৈরি-করার-জন্য-পারফেক্ট-প্রম্পট-লেখার-কৌশল
এছাড়া ভালো প্রম্পট লেখার পাশাপাশি নেগেটিভ প্রম্পট লেখা ভালো। এছাড়া প্রম্পট লেখার সময় সমস্ত বানান ঠিক আছে কিনা চেক করে নিন। কারণ এআই অনেক সময় ভুল বানান সনাক্ত করতে পারে না, এর ফলে ছবির মাঝে ভুল হতে পারে। প্রম্পট লেখার সময় দাড়ি, কমা দেওয়া জরুরী, দাড়ি আর কমা দিলে এআই আপনার লেখাগুলো বুঝতে পারে সহজ ভাবে। এই সমস্ত নিয়ম গুলো যদি আপনি মেনে প্রম্পট লেখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং একদম মনের মত ছবি পাওয়া যাই।

উন্নত মানের ইমেজ জেনারেট করার টিপস 

উন্নত মানের ইমেজ জেনারেট করার জন্য প্রথমে ভালোভাবে প্রম্পট লিখুন। "Ultra realistic", "high detail",  "sharp focus", "4K" এর মতো কিওয়ার্ড ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। সঠিক  আই মডেল নির্বাচন করুন এবং রেজোলিউশন যতটা সম্ভব বেশি রাখুন। এছাড়া প্রম্পট লেখার সময় কোন কিছু ভুল হয়েছে কিনা চেক করা ভালো। ন্যাচারাল লাইট ব্যবহার করা ভালো এই কথাটা প্রম্পটের মাঝে লিখে দেওয়া ভালো বিষয়। এছাড়া সব সময় ফাইল বা ছবি হাই কোয়ালিটিতে ডাউনলোড করা উচিত, এতে ফাইল বা ছবির মান ভালো থাকে। এই টিপস গুলো মেনে কাজ করলে ছবি আরো বেশি উন্নত হয়ে যাবে। 

ইমেজ স্টাইল কাস্টমাইজ করার পদ্ধতি

ইমেজ স্টাইল কাস্টমাইজ করার জন্য আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি কি ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন। আপনি কি রিয়েলিস্টিক ছবি চান, কাটুন ছবি এবং আর্ট স্টাইল ছবি চান সেটা আগে থেকেই ভেবে রাখুন।  তার পর প্রম্পটে সেই স্টাইল ভালোভাবে লিখুন। যেমন আপনি লিখতে পারেন সাধারণ লুক বা ব্রাইট কালার। এর ফলে এআই বুঝতে সাহায্য হয় যে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন। এছাড়া পোষাক, পরিবেশ এবং ব্যাকগ্রাউন্ড  পরিষ্কারভাবে বলুন তাহলে ছবি আরো বেশি উন্নত মানের হবে। 

এরপর আপনি সেটিং দিয়ে আরও স্টাইল ঠিক করতে পারেন। যেমন ইমেজের সাইজ, আলো এবং রং ঠিক করতে পারেন। হাই ডিটেইলস রাখলে বেশি পরিষ্কার দেখা যায়, যেটা আপনার ছবিকে আরও বেশি দেখতে আকর্ষণীয় করে তোলে। একবারে পারফেক্ট না হলে সমস্যা নেই বারবার চেষ্টা করতে থাকুন, এক সময় না এক সময় ঠিকই আপনি সফল হয়ে যাবেন। একটু একটু করে পরিবর্তন করে আপনি আপনার পছন্দের মত স্টাইল তৈরি করে ফেলতে পারবেন। এভাবে কাজ করলে ইমেজ স্টাইল কাস্টমাইজ করাটা খুব সহজ হয়ে যায়।

নেগেটিভ প্রম্পট কি এবং কেনো গুরুত্বপূর্ণ

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় গুলোর মধ্যে নেগেটিভ প্রমোট লেখা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেগেটিভ প্রম্পট হলো এমন একটা নির্দেশনা যেখানে আপনি ai কে বলবেন, আপনি কি ধরনের জিনিসগুলো চান না বা কোন কোন জিনিসগুলো না করলে ভাল হয়। অনেক সময় ছবি তৈরীর সময় এআই অনেক ছোট ছোট ভুল করে থাকে কিন্তু আপনি যদি  নেগেটিভ প্রম্পট ব্যবহার করেন তাহলে সেই ভুল গুলো খুব কম ক্ষেত্রেই দেখা হয়। তাই ছবি তৈরি সময় নেগেটিভ প্রম্পট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

নতুনদের জন্য সাধারণ ভুল এবং সমাধান

নতুনরা অনেক সময় খুব ছোট ছোট এবং বোঝা যায় না এমন প্রম্পট লিখে তাই ভালো ছবি আসে না। এইজন্য সবসময়ই  বিস্তারিত এবং  বুঝিয়ে  প্রম্পট লিখতে হয়। এছাড়া অনেকে ভুল বেঁচে নাই যার কারনে ছবিটা আর মনের মত হয় না। এছাড়া রেজোলিউশন কম রাখলে ছবি দেখতে খারাপ হবে। নেগেটিভ প্রম্পট ব্যবহার না করলে অজানা অনেক সমস্যা দেখা দিতে পারে, তাই  নেগেটিভ প্রম্পট ব্যবহার করা উচিত।  একেবারে পারফেক্ট ফল পাওয়া আর আসা ভুল, তাই ধীরে ধীরে পরিবর্তন করে মনের মত ছবি তৈরি করতে হবে।
এছাড়া এই সাইটগুলো ব্যবহার করার ক্ষেত্রে নতুনরা অনেক সময় অনেক কিছু না বুঝে এলো-মেলো ক্লিক করে ফেলে, এর ফলে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই কোথাও ক্লিক করার আগে সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া নতুনরা লিওনার্দো এআই খুঁজে পাই না, সে ক্ষেত্রে অনেকে আছে ভুল ওয়েবসাইটে গিয়ে ছবি তৈরি করতে চাই। কিন্তু বিশ্বস্ত ওয়েবসাইট ছাড়া বা অ্যাপ ছাড়া মোটেও ছবি তৈরি করা ভালো না। কারণ এতে আপনার ডিভাইস হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময়ই আসল এবং বিশ্বস্ত লিংকের মাধ্যমে কাজ করা ভালো।

ফ্রি বনাম পেইড ভার্সনের পার্থক্য

লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় জানার পাশাপাশি এই সাইটের ফ্রি এবং পেইড ভার্সনের পার্থক্য জানাটা দরকার। ফ্রি ভার্সনে ব্যবহারকারীরা সীমিত ক্রেডিট পায় যার ফলে প্রতিদিন অল্প পরিমাণে ছবি তৈরি করা যায়। এখানে অনেক সময় অপেক্ষা করতে হয় এবং কিছু ফিউচার ব্যবহার করা যায় না। এছাড়া ইমেজ কোয়ালিটি ভালো হলেও সম্পন্ন নিয়ন্ত্রণ থাকে না। নতুনদের বোঝার জন্য ফ্রি ভার্সনই সবচেয়ে ভালো। এছাড়া ফ্রি ভার্সনে কাজ করার সময় অ্যাড দেখতে হতে পারে।
লিওনার্দো-এআই-এর-ফ্রি-বনাম-পেইড-ভার্সনের-পার্থক্য
পেইড ভার্সন নিতে হলে টাকা খরচ করতে হয়। পেট ভার্সনে অনেক পরিমাণে ক্রেডিট পাওয়া যায়, ফলে অনেক বেশি ইমেজ তৈরি করা যায়। এখানে দ্রুত ইমেজ জেনারেশন, অতিরিক্ত সেটিং ব্যবহার এবং উন্নত এআই মডেল ব্যবহার করা যায়। এছাড়া ইমেজ কোয়ালিটি বেশি ভালো হয় এবং বেশি কাস্টমাইজ করা যায়। যারা নিয়মিত কাজ করে বা প্রফেশনাল কাজে ব্যবহার করে তাদের জন্য পেইড ভার্সন বেশি উপযোগী এবং কার্যকর। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্য ফ্রি ভার্সন ভালো নাকি পেইড ভার্সন।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারলাম লিওনার্দো এআই দিয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার জেনারেট করার উপায় ও  লিওনার্দো এআই দিয়ে কি কি কাজ করা যায়, এছাড়া এই সাইট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের আর্টিকেলে বলা পদ্ধতি মেনে কাজ করলে লিওনার্দো এআই দিয়ে ছবি তৈরি করা অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। 260305

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url