OrdinaryITPostAd

ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন

ইউটিউব শর্টসে ইনকাম আসেনা কেন

ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন এই সমস্যায় নতুন ইউটিউবাররা প্রায় ভুগে থাকেন। যারা নতুন ইউটিউবার হিসেবে যুক্ত হন এবং ক্যারিয়ার হিসেবে ইউটিউব বেছে নেন তাদের জন্য এই বিষয়টা খুব দুঃখজনক হয় এবং কন্টেন্ট বানানোর আগ্রহ হারিয়ে ফেলে।

ইউটিউব-শর্টস-ভিউ-২৪-ঘন্টা-পর-ফ্রিজ-কেন

বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব খুব সম্ভাবনাময় একটি প্লাটফর্ম। যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের সবার আগ্রহ রয়েছে ইউটিউব বার হওয়া কিন্তু ইউটিউবে অ্যালগরিদম না জেনে কাজ শুরু করলে ভুল হবে ও শর্টস তৈরি করার পরে ভিউ আসার পরেও সেটা ফ্রিজ হয়।

পেজ সূচিপত্রঃইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন

ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন

যারা কনটেন্ট ক্রিয়েটরকে পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের জন্য ইউটিউবার হওয়া একটি স্বপ্ন।একজন সফল ইউটিউবার প্রতি মাসেই তার কনটেন্ট এর জন্য ঘরে বসে লাখ টাকা পর্যন্ত কামিয়ে নেয়। সেই সাথে মানসম্মত কনটেন্ট আপলোড করতে পারলে দর্শকের কাছে খুবই সম্মানের জায়গায় পৌঁছায় যেটা সেলিব্রেটি বনে যেতে সাহায্য করে। কিন্তু সফল ইউটিউবার হতে গেলে ইউটিউবে অ্যালগরিদম সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নিতে হবে। তা না হলে কনটেন্ট আপডেট করলেও সেটাতে ভালো ভিউ আসবে না।

আগে ইউটিউবে শুধু বড় ভিডিওগুলো প্রচলন ছিল এবং মানুষ সেগুলো দেখতে বেশি পছন্দ করত ও কনটেন্ট ক্রিয়েটররা সেটার উপরে মনোযোগী হত। বর্তমানে ইউটিউবে একটি নতুন সংযোজন সেটা হল ইউটিউব শর্টস। এই শর্টসে স্বল্প সময়ের মানে কয়েক সেকেন্ড একটি ভিডিও আপলোড করতে হয়। এগুলো ভিউ বাড়াতে এবং চ্যানেলের প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে সাহায্য করে। কিন্তু যদি সেই সোর্স ভিউ চব্বিশ ঘন্টা পরে আর কোন ভিউ না আসে তাহলে বুঝতে হবে এই কনটেন্ট এর উপর দর্শকের আগ্রহ কমে গেছে।

এছাড়া কনটেন্ট ভালোভাবে এসিও করা হয়নি বা অ্যালগরিদম সঠিকভাবে এটিকে সাপোর্ট করছে না। শর্ট সে সব সময় বড় ভিডিওর আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ আপলোড করতে হবে যাতে দর্শক সেটাকে পছন্দ করে এবং সংযুক্ত হয় কোন কিছু চাওয়ার মাধ্যমে কমেন্ট করে। ইউটিউব প্রত্যেকটি ছোট ভিডিওকে পর্যবেক্ষণ করে এবং দেখে যদি ২৪ ঘন্টা পর দর্শকরা সেটিতে আর আগ্রহ দেখাচ্ছে না তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটির ভিউ ফ্রিজ করে দেয়। কনটেন্ট আপলোড করার সময় সঠিক কিওয়ার্ড দিতে হবে।

ইউটিউব শর্টস কাকে বলে

ইউটিউব শর্টস যেটা ইউটিউবের একটি নতুন সংযোজন যেখানে ভিডিওর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় অংশ অল্প সময় যুক্ত করে আপলোড করা হয়। সর্বপ্রথম টিকটক অ্যাপের মাধ্যমে এটি চালু হয় স্বল্প সময়ের ভিডিওর ধারণা। তার পাশাপাশি ফেসবুকে রিলস এরপর ইউটিউবে এই শর্টসের ধারণার প্রবর্তন ঘটে। ইউটিউবে অ্যালগরিদম অনুযায়ী লং ভিডিও এর পাশাপাশি যদি এই স্বল্প মেয়াদের ভিডিও আপলোড করা হয় তাহলে সেটাতে বেশি ভিউ আসবে। এ শর্টস এর মাধ্যমে ইউটিউব ভালো ডলার আয় করার সুযোগ দিবে।

ইউটিউব-শর্টস-ভিউ-২৪-ঘন্টা-পর-ফ্রিজ-কেন

এই ধরনের ভিডিও গুলো সাধারণত এক মিনিটেরও কম হয়ে থাকে এবং এই ভিডিওর সাইজগুলো উল্লম্ব আকৃতির হয়ে থাকে। যারা নতুন ইউটিউবার হিসেবে যুক্ত হয়েছেন তাদের চ্যানেলে মনিটাইজ পাওয়ার জন্য নিয়মিত ইউটিউবে অ্যালগরিদম মেনে এই শর্টসে কন্টেন্ট আপলোড করতে হবে। ইউটিউব এই ধরনের কনটেন্ট এর উপর বেশি ফোকাস করে। এছাড়া দর্শকরা এখন স্বল্প মেয়াদের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তাই এই শর্টস এর মাধ্যমে সহজে দর্শকের কাছে পৌঁছানো যাবে।

হঠাৎ ভিউ আসা বন্ধ হলে কি করবেন

ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে সব থেকে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হল কন্টেন্টের মান। কন্টেন্টের মানের উপরে নির্ভর করে ভিউ। একটা ভিডিওতে যত ভিউ আসবে ডলারের পরিমাণ ততই বাড়বে। একজন কনটেন্ট ক্রিয়েটর এর জীবনে এই ভিউ এর গুরুত্ব অপরিসীম। 

তাই ছোট ভিডিওতে যদি হঠাৎ করে ভিউ আসা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোথাও ইউটিউবে অ্যালগরিদম সাপোর্ট করছে না। দর্শক যদি সেই কনটেন্ট দেখতে আগ্রহী না হয় তাহলে ভিউ কমে যেতে শুরু করে। এছাড়াও ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন সেটা জানতে হলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে

আরও পড়ুনঃ ইউটিউব দিয়ে আয় করার উপায় জেনে নিন

এছাড়া ভিডিও পোস্ট করার আগে অবশ্যই থাম্বনেইল এর উপরে গুরুত্ব দিতে হবে। যদি একটি ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় হয় তাহলে দর্শক সেই ভিডিওতে ক্লিক করতে আগ্রহী হয়। এটা একটা টেকনিক যে থাম্বনেল আকর্ষণীয় হলে দর্শক দেখতে চাই যে কি আছে ভেতরে ,আর ক্লিক করলেই তো ভিউ। এ ছাড়া অবশ্যই কন্টেন্টের এসইও এর দিকে খেয়াল রাখতে হবে। 

যে বিষয়ে কনটেন্ট বানাচ্ছি সে বিষয়ে ফোকাস কিওয়ার্ড যেন ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করা থাকে। ওই বিষয়ে সার্চ করলে রেকমেন্ডেশনে এই ভিডিও আসবে এবং দর্শক সেই ভিডিও ক্লিক করতে আগ্রহী হবে।

ইউটিউব শর্টসে কন্টেন্ট আপলোড করার প্রয়োজনীয়তা কতটুকু

এটা ইউটিউবে নতুন বৈশিষ্ট্য যে শর্টসে কোন কন্টেন্ট আপলোড করলে সেই ভিডিওতে অনেক ভিউ আসবে এবং ইউটিউব ডলার দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ভিডিওর ভিউ কে বেশি গুরুত্ব দিবে। ফেসবুক রিলসের ক্ষেত্রেও এই একই নিয়ম দেখা যায়। বর্তমানে দর্শকের চাহিদা কমছে। এখন আর কেউ সময় নিয়ে বা ধৈর্য ধরে বড় ভিডিও দেখতে চায় না। তাই দর্শকের চাহিদার উপরে নির্ভর করে এই কয়েক সেকেন্ডের ভিডিওর গুলো যুক্ত করা হয়েছে যাতে দর্শক কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারে যে এই কন্টেন্টের বিষয়বস্তু কি।

এছাড়াও যারা নতুন ইউটিউবার হিসেবে যুক্ত হচ্ছেন তাদের জন্য চ্যানেল মনিটাইজ করার এটা একটা সুবর্ণ সুযোগ। বড় ভিডিও বানানোর পাশাপাশি সেখানকার গুরুত্বপূর্ণ কিছু অংশ কয়েক সেকেন্ডের সময়সীমার মধ্যে ভিডিও তৈরি করে ইউটিউব শর্টসে আপলোড করলে এতে দর্শকের সংযুক্ততা বৃদ্ধি পায়। শর্টসের ভিডিও যদি ভালো লাগে তাহলে সেই দর্শক চ্যানেলটি ঘুরে আসে এবং সাবস্ক্রাইব করে। তাই দ্রুত চ্যানেল মনিটাইজ পেতে গেলে অবশ্যই সর্টসের কন্টেন্ট আপলোড করতেই হবে।

ইউটিউব শর্টস কত ভিউয়ের পরে ফ্রিজ করে দেয়

ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন এটা জানার পাশাপাশি এটাও জানতে হবে যে ঠিক কতটা ভিউ হলে সেই ভিডিওটা ফ্রিজ হয়ে যায়। মনে রাখতে হবে যে ইউটিউব সব সময় আমাদের কনটেন্টকে ট্র্যাক করছে। ইউটিউব ট্র্যাক করে দেখে যে নির্দিষ্ট কিছু ভিউয়ের পরে আর ভিউ হচ্ছে কিনা। যদি ভিউ না হয় তাহলে ইউটিউব সেই ভিডিও ভিউ ফ্রিজ করে দেয়। কারণ তারা মনে করে যে এই ভিডিওতে আর ভিউ হওয়ার সম্ভাবনা নেই। এজন্য কন্টেন্টের মধ্যে দর্শকের সংযুক্ততা ও আগ্রহ বাড়িয়ে তুলতে হবে।

যখন কোন কনটেন্ট পোস্ট করা হয় তখন ইউটিউব সেই কনটেন্ট কে ট্র্যাক করে এবং তার অ্যালগরিদম অনুযায়ী সে কনটেন্টকে দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু কন্টেন্টের ভিউ বাড়াতে গেলে দর্শকের সংযুক্ত তা অবশ্যই প্রয়োজন। যদি দর্শক সেই কনটেন্টের সারা না ফেলে বা লাইক কমেন্ট ও শেয়ার না করে তাহলে এক হাজার ভিউয়ের পর সেই কনটেন্ট ফ্রিজ হয়ে যায় ভিউ পাওয়ার জন্য।

যখন কনটেন্টে এক হাজার ভিউ হয় তখন দেখা হয় যে এই ভিডিওটা দর্শক পছন্দ করছে কিনা। যদি না করে তাহলে সে কনটেন্টে পরবর্তীতে আর ভিউ হয় না।

কি উপায়ে ইউটিউব শর্টসে মিলিয়ন ভিউ পাওয়া যাবে

ইউটিউব শর্ট সে মিলিয়ন ভিউ পাওয়ার জন্য ইতোমধ্যে কিছু অংশে আমি আলোচনা করেছি। কনটেন্ট হতে হবে এমন যেন দর্শক সেই ভিডিওটা খুবই পছন্দ করে এবং নিজের জীবনের সাথে মিলাতে পারে। সাধারণত এই কনটেন্ট গুলো বেশি ভাইরাল হয় যেখানে দর্শক নিজেকে অনুভব করতে পারে এবং সেখান থেকে কিছু শিখতে পারে। মিলন ভিউ পাওয়ার জন্য দর্শকের সংযুক্ততা ছাড়া আর কোন বিকল্প নেই। কনটেন্ট আপলোড করার সময় অবশ্যই সঠিক নিয়মে এবং ইউটিউব এর এলগরিদম ভালোভাবে জেনে করতে হবে।

ইউটিউব-শর্টস-ভিউ-২৪-ঘন্টা-পর-ফ্রিজ-কেন

যদি এটা বাস্তব সম্পর্কিত ভিডিও হয় তাহলে চেষ্টা করতে হবে যে ভিডিও এর পরিবেশ যেন নান্দনিক হয়। কারণ নান্দনিক পরিবেশে ভিডিও করলে ও সুন্দরভাবে কথা বললে দর্শক সেই ভিডিওতে আকৃষ্ট হয়। এছাড়া কনটেন্ট যদি বয়েজ ওভার দিয়ে করা যায় তাহলে সে কনটেন্ট youtube সমর্থন করে এবং দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া ভিডিও এডিটিং হতে হবে দুর্দান্ত। দুর্দান্ত ভাবে ভিডিওর ফ্রেমগুলো সাজাতে পারলে দর্শক সেগুলো দেখতে আগ্রহী হয়।

ইউটিউব শর্টস ভাইরাল হওয়ার কি শর্ত মানতে হবে

ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কনটেন্ট তৈরি করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। তাহলে সে কনটেন্ট ফ্রিজ হওয়ার পরিবর্তে ভাইরাল হবে। ভাইরাল কনটেন্ট তৈরি করার জন্য কনটেন্ট এর মানের দিকে খেয়াল রাখতে হবে। শর্টসে এমন কনটেন্ট রাখতে হবে যাতে দর্শক দেখলে আকৃষ্ট হয়ে যায়। কিছু অবাক করা বিষয় রাখতে হবে যাতে দর্শক সে বিষয়ে প্রশ্ন করতে বা কিছু জানাতে কমেন্ট বক্সে যেতে হয়। দর্শক কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই করতে হবে।

কন্টেন ভাইরাল হওয়ার এটা একটা প্রধান শর্ত যে দর্শক যদি কোনরকম আগ্রহ প্রকাশ করে কমেন্ট করে তাহলে অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দিতে হবে। তাহলে দর্শক আরো সেই কনটেন্ট দেখতে ও কমেন্ট করতে আগ্রহী হবে। এছাড়া কনটেন্ট পোস্ট করার আগে ভিডিও টাইটেল সঠিক কিওয়ার্ড বসাতে হবে। ভিডিও তৈরি করার সময় দর্শক কি পছন্দ করে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। শিক্ষনীয় ভিডিও ও মজাদার ভিডিও তৈরি করতে পারলে দর্শক সেটা দেখতে বেশি আগ্রহী হবে।

ইউটিউব শর্টসে কনটেন্ট আপলোড করার সুবিধা

চ্যানেলকে দ্রুত মনিটাইজ করার জন্য ও অধিক পরিমাণে আয় করার জন্য ইউটিউব শর্টসে কন্টেন্ট আপলোড করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এটির মাধ্যমে ভিউ হয় অনেক বেশি। দ্রুত সফলতার জন্য অবশ্যই ইউটিউব শর্টস কে প্রাধান্য দিতে হবে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এই ছোট আকারের ভিডিও চালু করার বিষয় আসে। নিজের কনটেন্টকে দর্শকের কাছে পৌঁছানোর জন্য এটা হচ্ছে একটি সেরা তম মাধ্যম। ইউটিউব অ্যালগরিদম এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় এবং শর্টসে আপলোড করার পরামর্শ দেয়।

আরও পড়ুনঃ সঠিক উপায় কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় পড়ুন

তবে শর্টসে কন্টেন্ট আপলোড করলেই হবে না বরং কনটেন্ট যেন অনন্য হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এমন অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা শুধু এই শর্টস এর মাধ্যমে ভাইরাল হয়ে এখন সবার কাছে সুপরিচিত আছে। তাই দ্রুত সফলতার জন্য ও দর্শকের কাছে পৌছানোর জন্য এটির উপর গুরুত্ব দিতে হবে।ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন এই সমস্যাটি সমাধান করে কাজ করতে হবে যাতে পরবর্তীতে কনটেন্ট ফ্রিজ না হয়ে যায়।

ইউটিউব শর্টসে কন্টেন্ট আপলোড করার অসুবিধার কি আছে

ইউটিউব শর্টসে কন্টেন্ট আপলোড করার সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধার মুখোমুখি হতে হয়। দর্শক এই শর্টস কনটেন্ট গুলো দেখার কারণে বড় ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়া ভিডিও ওয়াচ টাইম ভিউ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি ভিডিও কতক্ষণ দেখা হয়েছে সেটা ট্র্যাক করা হয়। যেহেতু শর্টস  স্বল্প সময়ের হয়ে থাকে তাই দর্শক এর যদি ভালো না লাগে তাহলে সে এটা দ্রুত পরিবর্তন করে দেয়। যার জন্য কন্টেন্টের ভিউ আসতে পারে না।

লেখকের মন্তব্য

আশা করি যে ইউটিউব শর্টস ভিউ ২৪ ঘন্টা পর ফ্রিজ কেন এর সম্পর্কে আমি ভালোভাবে বুঝাতে পেরেছি। কিন্তু আমার মতে মানসম্মত ও দর্শকের পছন্দনীয় কন্টেন্ট আপলোড করলে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে না। তাই কনটেন্ট ক্রিয়েটর হতে হলে নিজের কনটেন্টকে অনন্য ও অন্যদের কাছে আকর্ষণীয় হিসেবে তুলে ধরতে হবে। দর্শক আগ্রহী হলে ভিউ আসবে ও আয়ের পরিমাণ বাড়বে। 251319

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url