OrdinaryITPostAd

হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয়

ওয়েবসাইট এর জন্য ফ্রী হোস্টিং কোথায় পাবেন?হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় সম্পর্কে জানতে চান? তবে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমি আমার সম্পূর্ণ আর্টিকেলটিতে এই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
বর্তমানে অনেকেই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে না। তাই আপনিও যদি এই বিষয়ে জানতে চান তবে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। আশা করি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

পেজ সূচিপত্রঃ হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় 

হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয়

হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় বিষয়ে প্রথমেই আপনাকে আপনার কন্ট্রোল প্যানেলে প্রবেশ করে ইনোড ব্যবহারের বর্তমান চিত্রটি দেখে নিতে হবে বলে আমি মনে করি। অনেক সময় আমি দেখেছি আমাদের অজান্তেই প্রচুর পরিমাণে টেম্পোরারি ফাইল বা সিস্টেম লগ ফাইল জমা হয়ে যায় যা ইনোড সংখ্যা দ্রুত বাড়িয়ে দেয়। আপনার ওয়েবসাইটের ফাইল ম্যানেজার বা এফটিপি ক্লায়েন্টের মাধ্যমে ঢুকে অপ্রয়োজনীয় পুরনো ব্যাকআপ বা ডামি ফাইলগুলো খুঁজে বের করে মুছে ফেলাই হলো প্রাথমিক ও কার্যকর সমাধান।

Hostinger বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব হোস্টিং কোম্পানি। এটার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর hosting plan এ গিয়ে resources usage অপশনে ক্লিক করলে একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনি দেখতে পারবেন আপনার ফাইল এবং ডিরেক্টরিতে কত জায়গায় নিয়ে ফুল হয়ে আছে ইনোড।
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
তারপর নিচে ফাইল সেকশনে গিয়ে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। তাহলে আপনি ফাইল ম্যানেজারের দুটি অপশন দেখতে পারবেন। যার প্রথমে access files of zoomstarit.com নামে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
তারপর একটি নতুন ইন্টারফেস আসবে। যেখানে তিনটি অপশন থাকবে পর্যায়ক্রমে। প্রথমটিতে একটি ফোল্ডার থাকবে। যার নাম হবে public HTML। সেখানে ক্লিক করা লাগবে। 
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
এরপর একটি নতুন ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে সব ফাইল সিলেক্ট করে উপরে ডান দিকে disc usage অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন কোন কোন ফাইলে কত জায়গা নিয়ে ইনোড আছে। ছবিতে মার্ক করা হয়েছে agency নামে একটি ফোল্ডারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ১০৬০৯ ইনোড জায়গা নিয়ে আছে। 
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
এজেন্সি ফোল্ডারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর একটি মেনু আসবে যেখানে ডিলেট অপশন থাকবে। মূলত আপনাকে এই ফাইলটি ডিলিট করতে হবে। 
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
সেখানে ক্লিক করার পরে একটি Pop up আসবে। যেখানে সব ইনোড ডিলিট করার জন্য লেখা থাকবে। আপনাকে সরাসরি delete অপশনে ক্লিক করতে হবে। 
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
ডিলেট করা সম্পূর্ণ হলে আপনি দেখতে পারবেন অনেকটা জায়গা ফাঁকা হয়েছে এবং অনেক ইনোড কমে গেছে। আর সেই সাথে এজেন্সি ফোল্ডারটি পরবর্তীতে আর থাকবে না। যেগুলো ছবিতে দেওয়া আছে। 
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
ছবিতে মার্ক করা space and inodes অপশন গুলোতে দেখা যাচ্ছে কত জায়গা কমে গেছে এবং কতগুলো ইনোড কমে গেছে। এইভাবে করে আপনাকে খুব সহজে ফুল হয়ে যাওয়া ইনোড গুলো সার্ভার থেকে কমিয়ে নিতে হবে।
হোস্টিং-সার্ভারের-ইনোড-লিমিট-ফুল-হলে-করণীয়
যদি ফাইল বা ইমেইল পরিষ্কার করার পরও সার্ভার বারবার ফুল হয়ে যায় তবে আমি বলবো আপনার হোস্টিং প্যাকেজ আপগ্রেড করার সময় হয়েছে বলে ধরে নিতে হবে। প্রতিটি হোস্টিং প্ল্যানের একটি নির্দিষ্ট ইনোড সীমা থাকে। যা আপনার ওয়েবসাইটের বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না ও হতে পারে। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভালো কোনো হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে উচ্চতর প্ল্যানে স্থানান্তর হওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।

হোস্টিং সার্ভার ব্যবহারের প্রয়োজনীয়তা

বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট সচল রাখার জন্য একটি নির্ভরযোগ্য হোস্টিং সার্ভার অপরিহার্য বলে আমি আমার মতামত দিবো। এটি আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য, ছবি, ভিডিও এবং স্ক্রিপ্টগুলোকে ইন্টারনেটে ২৪ ঘণ্টা দৃশ্যমান রাখে। একটি ভালো সার্ভার ছাড়া আপনার ওয়েবসাইটের অস্তিত্ব বজায় রাখা অসম্ভব বলে আমি মনে করি। কারণ এটি আপনার ডিজিটাল ব্যবসার মূল ভিত্তি হিসেবে কাজ করে। সার্ভারের কাজের মূল ভিত্তি হলো এর স্টোরেজ এবং ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। যখন কেউ আপনার ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশ করে সার্ভার তখন সেই তথ্যগুলো ব্যবহারকারীর ব্রাউজারে পৌঁছে দেয়।
এক্ষেত্রে আমি বলব সঠিক হোস্টিং সার্ভার নির্বাচন করলে ওয়েবসাইটের লোডিং গতি বৃদ্ধি পায়। যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তথ্য সুরক্ষা এবং ওয়েবসাইটের নিয়মিত ব্যাকআপ রাখার জন্য হোস্টিং সার্ভার প্রয়োজন। সার্ভারের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আপনার ওয়েবসাইটকে বিভিন্ন সাইবার আক্রমণ থেকে রক্ষা করে। তাই একটি মানসম্মত সার্ভার ব্যবহার করা কেবল একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয় বরং এটি আপনার অনলাইন ব্যবসার নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে আমি মনে করি। 

হোস্টিং সার্ভার এবং ইনোডের গভীর প্রভাব

আমি যতদূর জানি একটি ওয়েবসাইটের প্রতিটি ফাইল একটি নির্দিষ্ট ইনোড বা ইনডেক্স নোডের মাধ্যমে পরিচালিত হয়। এই ইনোডগুলো সার্ভারের ফাইল সিস্টেমের ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করে এবং প্রতিটি ফাইলের যাবতীয় মেটাডেটা সংরক্ষণ করে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় সম্পর্কে জেনে রাখা জরুরি কারণ এর ওপরই আপনার সার্ভারের ফাইল আদান প্রদান ক্ষমতা সরাসরি নির্ভরশীল। যখন ইনোডের পরিমাণ একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে যায় তখন সার্ভার নতুন ফাইল তৈরি করতে বাধা দেয়। এর ফলে ওয়েবসাইটের ডাটাবেস আপডেট হওয়া বা নতুন কন্টেন্ট আপলোড করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে আমি মনে করি।
হোস্টিং-সার্ভার-এবং-ইনোডের-গভীর-প্রভাব
এটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং সাইট ভিজিট করতে গেলে বিভিন্ন ধরনের সার্ভার এরর মেসেজ প্রদর্শিত হয়। আমার মতে প্রফেশনাল ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে ইনোড ব্যবহারের ভারসাম্য রক্ষা করা একটি শিল্প। যদি আপনি সবসময় প্রচুর ফাইল আপলোড এবং ডিলিট করার প্রক্রিয়ার মধ্যে থাকেন তবে আমি বলবো আপনার সার্ভারকে নিয়মিত মনিটর করা প্রয়োজন। সঠিক ব্যবস্থাপনার অভাব আপনার ওয়েবসাইটের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই ভাই এই বিষয়ে সচেতন হওয়া প্রতিটি ওয়েবসাইট মালিকের জন্য জরুরি।

হোস্টিং সার্ভারের কার্যক্ষমতার ওপর ইনোডের নেতিবাচক প্রভাব

আমার মতে ইনোড সীমা অতিক্রম করার ফলে সার্ভারের স্বাভাবিক কার্যক্ষমতা স্থবির হয়ে পড়ে। যখন ফাইল সংখ্যা সার্ভারের নির্ধারিত সীমার কাছাকাছি পৌছায় তখন অপারেটিং সিস্টেম ফাইলগুলো খুঁজে বের করার জন্য বেশি সময় ব্যয় করে। এতে করে ওয়েবসাইটের রেসপন্স টাইম বেড়ে যায় এবং ব্যবহারকারীদের কাছে আপনার ওয়েবসাইট অত্যন্ত ধীরগতির মনে হতে থাকে বলে আমি মনে করি। এছাড়া ইনোড ফুল হয়ে গেলে ইমেইল সার্ভার অচল হয়ে পড়ার প্রবণতা দেখা দেয়। এই বিষয়ে আমার মতামত হলো প্রতিটি ইমেইল যেহেতু একটি ফাইল হিসেবে গণ্য হয় তাই ইনোড পূর্ণ থাকলে নতুন কোনো মেইল আপনার সার্ভারে প্রবেশ করতে পারে না।

হোস্টিং সার্ভার ব্যবস্থাপনার অনন্য সুবিধা

আমার মতে সঠিকভাবে সার্ভার ব্যবস্থাপনা করলে ওয়েবসাইটের রিসোর্সগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় সম্পর্কে সচেতন থাকলে আপনি সার্ভারের ওপর অযথা চাপ সৃষ্টি হওয়া থেকে বিরত থাকতে পারবেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনা সার্ভারের গতি বৃদ্ধি করে এবং ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে দ্রুত ব্যবহারকারীর সামনে উপস্থাপন করতে সাহায্য করে। আমার মতে ইনোড ব্যবস্থাপনার একটি বড় সুবিধা হলো এটি সার্ভারের অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল চিহ্নিত করতে সাহায্য করে। যখন আপনি নিয়মিত ইনোড মনিটর করেন তখন সার্ভারে অহেতুক জমে থাকা টেম্পোরারি ফাইল বা প্লাগিন জেনারেটেড ফাইলগুলো সহজেই মুছে ফেলতে পারেন। এতে সার্ভারের পারফরম্যান্স বছরের পর বছর চমৎকার থাকে।

হোস্টিং সার্ভারের গঠনগত বৈশিষ্ট্যসমূহ

পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আমি দেখেছি একটি হোস্টিং সার্ভারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর লিনাক্স ফাইল সিস্টেম। যা ফাইল এবং ফোল্ডারগুলোকে একটি বৃক্ষ সদৃশ কাঠামোয় সাজিয়ে রাখে। প্রতিটি ফাইল একটি নির্দিষ্ট অবস্থানে সংরক্ষিত থাকে এবং একটি নির্দিষ্ট ইনোড নম্বর দ্বারা চিহ্নিত হয়। আমি মনে করি এই কাঠামোটি অত্যন্ত শক্তিশালী এবং জটিল ডেটা হ্যান্ডেল করার উপযোগী। সার্ভারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা। এই ব্যবস্থাটির মাধ্যমে আপনার কাজ করার ক্ষেত্রে তার রিয়েল টাইম ফলাফল দিবে। এগুলো আপনার ফাইলগুলোকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করে এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখে। একটি মজবুত সার্ভার স্ট্রাকচার আপনার ওয়েবসাইটের নির্ভরযোগ্যতার মূল চাবিকাঠি।

হোস্টিং সার্ভার পর্যবেক্ষণের আধুনিক উপায়

আমি দেখেছি বর্তমানে সার্ভার পর্যবেক্ষণের জন্য ড্যাশবোর্ড ভিত্তিক আধুনিক সফটওয়্যার পাওয়া যায় যা আপনার প্রতিটি ফাইলের গতিবিধির ওপর নজর রাখে। হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় এই বিষয়টি বোঝার জন্য আপনার সার্ভার মনিটরিং টুলস ব্যবহার করা অত্যন্ত ভালো। এই টুলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনাকে নোটিফিকেশন পাঠায় যখন ইনোডের পরিমাণ ঝুঁকির মাত্রায় পৌঁছায়। টার্মিনাল বা কমান্ড লাইনের মাধ্যমে ফাইল সিস্টেমের ইনোড চেক করা আরও একটি পেশাদার উপায় বলে আমি মনে করি। আমার মতে এটি সার্ভারের অভ্যন্তরীণ ফাইল সিস্টেমের একটি গভীর এবং নির্ভুল হিসাব প্রদান করে। যা সাধারণ ড্যাশবোর্ডে অনেক সময় বিস্তারিতভাবে দেখা যায় না।

হোস্টিং সার্ভারের বিভিন্ন প্রকারভেদ

শেয়ার্ড বা অংশীদারি হোস্টিং হলো এমন এক ধরনের সার্ভার যেখানে একাধিক ওয়েবসাইট একটি একক সার্ভারের রিসোর্সে কাজ করে। আমি যতদূর জানি এটি নতুনদের জন্য সাশ্রয়ী এবং ছোট ওয়েবসাইটের জন্য খুব উপযোগী। তবে এখানে ইনোড লিমিট তুলনামূলক কম থাকে। তাই ফাইল সংখ্যা নিয়ন্ত্রণে রাখা খুবই চ্যালেঞ্জিং। সুতরাং আমি বলব ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হলো এমন একটি ব্যবস্থা যেখানে আপনি একটি সার্ভারের নির্দিষ্ট অংশ একা ভোগ করেন।
এখানে আপনার ইনোড লিমিট অনেক বেশি থাকে এবং সার্ভারের রিসোর্সের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। যারা বড় ওয়েবসাইট পরিচালনা করছেন তাদের জন্য ভিপিএস একটি আদর্শ পছন্দ। সবশেষে ডেডিকেটেড সার্ভার যেখানে সম্পূর্ণ সার্ভারটি শুধু আপনার ওয়েবসাইটের জন্য বরাদ্দ থাকে এটি সবচেয়ে ব্যয়বহুল কিন্তু সবচেয়ে শক্তিশালী। এখানে ইনোড ব্যবহারের কোনো সীমাবদ্ধতা নেই বললেই চলে। ফলে বিশাল আকারের ডেটাবেস এবং হাজার হাজার ফাইল অনায়াসে ব্যবস্থাপনা করা সম্ভব বলে আমি ধারণা করছি।

হোস্টিং সার্ভার ব্যবহারের বিশেষ উপকারিতা

আমার মতে একটি ভালো হোস্টিং সার্ভার ব্যবহারের প্রধান উপকারিতা হলো ওয়েবসাইট সচল থাকা। আপনার সাইট কখনোই ডাউন হবে না যা আপনার ব্র্যান্ড ভ্যালু এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। আমি মনে করি ভালো সার্ভার মানেই কম বাউন্স রেট এবং অধিক ভিজিটর কনভার্সন। সার্ভার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ডেটার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেন বলে আমি মনে করি। এছাড়া ভালো সার্ভার ব্যবহার এর ফলে আপনি নিজের কাজের ক্ষেত্রে খুব ভালো পারফমেন্স পেতে পারেন। এটি আপনার কাজের গতি অনেক গুন বারিয়ে দিবে।
হোস্টিং-সার্ভার-ব্যবহারের-বিশেষ-উপকারিতা
আমি নিজে দেখেছি প্রফেশনাল সার্ভারগুলোতে নিয়মিত অটোমেটিক ব্যাকআপ এবং ভাইরাস স্ক্যানিং সিস্টেম থাকে। যা আপনার কাজগুলোকে সুরক্ষিত রাখে। এতে কোনো দুর্ঘটনা ঘটলেও আপনি দ্রুত ডেটা রিকভার করতে পারেন। এছাড়া আমি বলব ভালো হোস্টিং সার্ভার আপনাকে প্রচুর কাস্টমাইজেশন সুবিধা প্রদান করে। আপনি আপনার ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী সার্ভার কনফিগারেশন পরিবর্তন করতে পারেন। এই নমনীয়তা আপনাকে সময়ের সাথে সাথে আপনার ওয়েবসাইটকে বড় করার সুযোগ করে দেয় যা একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সাফল্যের ভিত্তি বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।

শেষ কথা

হোস্টিং সার্ভারের ইনোড লিমিট ফুল হলে করণীয় সম্পর্কে এই আর্টিকেলে আমি যে আলোচনা করলাম তা আপনার ওয়েবসাইটকে ভবিষ্যতে বড় ধরনের সংকট থেকে রক্ষা করবে। তাই সব সময়  মনে রাখবেন ভাই  সার্ভার হলো আপনার ওয়েবসাইটের প্রাণকেন্দ্র আর তাই এর নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। ছোট ছোট পদক্ষেপ যেমন অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা বা নিয়মিত ফাইল ক্লিনআপ করা আপনার সার্ভারের আয়ু অনেকাংশে বাড়িয়ে দেয়। আমি মনে করি আপনার ওয়েবসাইটকে যদি একটি ডিজিটাল বাড়ি হিসেবে কল্পনা করেন তবে সার্ভার হলো সেই মাটির জমি যার ওপর ভিত্তি করে বাড়িটি দাঁড়িয়ে আছে। 260435

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url