OrdinaryITPostAd

বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায়

বিদ্যুৎ বিল ডুপ্লিকেট হলে রিফান্ডবাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় নিয়ে আজকের এই আর্টিকেল আলোচনা করব। আমাদের মাঝে এমন অনেকে আছে যারা প্রতি মাসে বিদুৎ বিল বহন করতে পারে না। তাদের জন্য সোলার প্যানেল ব্যাবহার করা খুবই উপকারী।
বাড়িতে-সোলার-প্যানেল-লাগিয়ে-বিদ্যুতের-বিল-কমানোর-উপায়
বর্তমানে অনেকেই বাড়িতে সোলার প্যানেল ব্যাবহার করে। এছাড়া সোলার প্যানেল ব্যাবহার করলে বেশ কিছু দিক থেকে সুবিধা পাওয়া যায়। সেগুলো কি কি এবং কিভাবে করা যায় সেটা নিয়ে আজকের এই আর্টিকেলে ধাপে ধাপে কথা বলবো।

পেজ সূচিপত্রঃ বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায়

বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায়

আপনি যদি বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় চান তাহলে প্রথমে আপনার বাসায় প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় সেটা জেনে নিন। আমি মনে করি এই কাজটা আগে করলে পরে সঠিক সোলার প্যানেল বাছাই করা সহজ হয়। এরপর ছাদের এমন জায়গা দেখতে হবে যেখানে সারাদিন ভালো রোদ আসে। কারণ রোদ কম হলে সোলার ঠিক ভাবে কাজ করবে না। তারপর একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে কথা বলে কত ওয়াটের প্যানেল লাগবে সেটা ঠিক করুন। সাধারণত ছোট পরিবারের জন্য এক থেকে দুই কিলোওয়াট সিস্টেম ভালো কাজ করে আর এতে ফ্যান লাইট টিভি এবং ছোট ফ্রিজ সহজেই চালানো যায়।

সোলার প্যানেল কেনার জন্য আপনি আপনার এলাকার ইলেকট্রিক মার্কেট অথবা বড় সোলার শপে যেতে পারেন। অনেক মানুষ এখন ঢাকার নবাবপুর মার্কেট অথবা অনলাইন দোকান থেকেও সোলার প্যানেল ইনভার্টার, ব্যাটারি চার্জ কন্ট্রোলার আর স্ট্যান্ড কিনে থাকে। যদি আপনি ভালো কোম্পানির জিনিস নেন তাহলে অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি মনে করি কেনার আগে অন্তত দুই তিনটি দোকানে গিয়ে দাম এবং গ্যারান্টি যাচাই করা দরকার। এরপর যারা সোলার লাগানোর কাজ করে তাদের দিয়ে ছাদের উপরে স্ট্যান্ড বসিয়ে প্যানেল ফিট করতে হবে। তারপর তারের মাধ্যমে ইনভার্টার এবং ব্যাটারির সাথে সংযোগ দিতে হবে।

সোলার প্যানেল লাগানোর পরে যদি আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে দিনের বেলায় বেশি ইলেকট্রিক যন্ত্র চালানোর চেষ্টা করবেন, কারণ তখন সরাসরি সোলার থেকে বিদ্যুৎ পাওয়া যায় এতে গ্রিডের বিদ্যুৎ কম ব্যবহার হয় আর বিলও কম আসে। অনেক মানুষ রাতে শুধু জরুরি জিনিস চালিয়ে ব্যাটারির চার্জ বাঁচিয়ে রাখে। আপনি যদি মাঝে মাঝে প্যানেল পরিষ্কার করেন তাহলে ধুলা জমবে না এবং বিদ্যুৎ তৈরিও ভালো হবে। আমি মনে করি মাসে অন্তত একবার টেকনিশিয়ান দিয়ে সব লাইন চেক করানো ভালো এতে সমস্যা দ্রুত ধরা পড়ে। আর সোলার সিস্টেম অনেকদিন ভালো ভাবে ব্যবহার করা যায়।

সোলার সিস্টেম বেছে নেওয়ার সহজ উপায়

আপনি যদি সহজে ভালো সোলার সিস্টেম বেছে নিতে চান তাহলে প্রথমে আপনার বাড়িতে কোন কোন জিনিস বেশি সময় চলে সেটা খেয়াল করতে হবে। আমি মনে করি এই বিষয়টা বুঝতে পারলে পরে ভুল সিস্টেম কেনার ঝামেলা কমে যায়। যদি শুধু লাইট, ফ্যান আর টিভি চালাতে চান তাহলে ছোট সিস্টেমেই কাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফ্রিজ পানির মোটর বা এসি চালাতে চান তাহলে বড় ক্ষমতার সিস্টেম নিন। এরপর প্রতিদিন কতক্ষণ বিদ্যুৎ ব্যবহার হয় সেটা হিসাব করতে হবে কারণ এই হিসাবের উপর ব্যাটারি আর ইনভার্টারের ক্ষমতা নির্ভর করে। অনেক মানুষ না বুঝে কম দামের সিস্টেম কিনে পরে সমস্যায় পড়ে।
সোলার সিস্টেম কেনার সময় ভালো কোম্পানির প্যানেল আর ইনভার্টার নেওয়া খুব দরকার কারণ খারাপ জিনিস নিলে কিছুদিন পর বিদ্যুৎ কম উৎপাদন হয় আর খরচও বেড়ে যায়। আপনি যদি নতুন হন তাহলে অভিজ্ঞ কারও সাহায্য নিয়ে দোকানে যাবেন তাহলে জিনিস বুঝতে সুবিধা হবে। আমি মনে করি কেনার আগে গ্যারান্টি সার্ভিস আর কত বছর ব্যবহার করা যাবে সেটা জেনে নেওয়া দরকার। এরপর ছাদের জায়গা মেপে দেখতে হবে কারণ জায়গা কম হলে বেশি প্যানেল বসানো যায় না। আর সবশেষে ভালো টেকনিশিয়ান দিয়ে সঠিক ভাবে সেটআপ করলে সোলার সিস্টেম ও অনেক দিন ভালো ভাবে চলবে।

সোলার প্যানেল লাগানোর আগে যেসব বিষয় জানা জরুরি

আপনি যদি সোলার প্যানেল লাগানোর কথা ভাবেন তাহলে প্রথমে আপনার বাড়ির ছাদ ভালো ভাবে দেখে নিন কারণ সব ছাদে সমান ভাবে রোদ আসে না। যদি ছাদের উপরে বড় গাছ বা উঁচু বিল্ডিংয়ের ছায়া পড়ে তাহলে সোলার ঠিক ভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে না। আমি মনে করি অনেক মানুষ এই বিষয়টা না বুঝেই তাড়াহুড়ো করে প্যানেল কিনে পরে সমস্যায় পড়ে। এরপর আপনাকে বুঝতে হবে প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় কারণ সেই হিসাব অনুযায়ী সিস্টেম নিতে হয়। বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় জানতে হলে আগে নিজের চাহিদা বোঝা সবচেয়ে দরকার। আর তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।
সোলার-প্যানেল-লাগানোর-আগে-যেসব-বিষয়-জানা-জরুরি
সোলার প্যানেল লাগানোর আগে আরেকটি জরুরি বিষয় হলো ভালো মানের যন্ত্রপাতি কেনা কারণ বাজারে অনেক কম দামের জিনিস পাওয়া যায় কিন্তু সবগুলো ওঅনেক দিন ভালো চলে না। আপনি যদি গ্যারান্টি ছাড়া কিছু কিনেন তাহলে পরে নষ্ট হলে অতিরিক্ত খরচ হতে পারে। আমি মনে করি অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে কথা বলে তারপর কেনাকাটা করা সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এছাড়া ইনভার্টার ব্যাটারি আর তারের মানও যাচাই করতে হবে কারণ শুধু প্যানেল ভালো হলেই পুরো সিস্টেম ভালো কাজ করবে না। এরপর কোথায় থেকে সার্ভিস পাবেন সেটাও আগে জেনে রাখা দরকার তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি ঠিক করা যায়।

কত ওয়াটের সোলার প্যানেল একটি পরিবারের জন্য যথেষ্ট

একটি পরিবারের জন্য কত ওয়াটের সোলার প্যানেল যথেষ্ট হবে সেটা পুরোপুরি নির্ভর করে আপনার বাড়িতে প্রতিদিন কত বিদ্যুৎ খরচ হয় তার উপর। যদি শুধু কয়েকটি লাইট, ফ্যান, টিভি আর মোবাইল চার্জ চালাতে চান তাহলে পাঁচশ থেকে আটশ ওয়াটের সোলার সিস্টেমেই অনেক সময় কাজ হয়ে যায়। কিন্তু আপনি যদি ফ্রিজ, কম্পিউটার, পানির মোটর বা আরও বেশি যন্ত্র ব্যবহার করেন তাহলে এক হাজার থেকে দুই হাজার ওয়াট পর্যন্ত সিস্টেম লাগতে পারে। আমি মনে করি আগে বাসার সব ইলেকট্রিক যন্ত্রের মোট ব্যবহার হিসাব করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, আর এতে অপ্রয়োজনীয় খরচও কমে যায়। তারপর সেই অনুযায়ী ব্যাটারি ইনভার্টার আর প্যানেলের সংখ্যা ঠিক করতে হবে।

বৃষ্টির দিন বা শীতে সোলার প্যানেলের কার্যকারিতা

বৃষ্টির দিন বা শীতের সময় অনেক মানুষ মনে করে সোলার প্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু আসলে বিষয়টা এমন না। যদি আকাশে আলো থাকে তাহলে সোলার প্যানেল কিছু না কিছু বিদ্যুৎ তৈরি করতেই পারে। তবে রোদ কম থাকলে বিদুৎ তৈরি আগের তুলনায় কম হয়। আমি মনে করি শীতের সময় ঠান্ডা আবহাওয়ায় অনেক ভালো মানের প্যানেল আরও ভালো কাজ করে। কিন্তু টানা মেঘ বা বৃষ্টির দিনে ব্যাটারিতে জমা থাকা চার্জের উপর বেশি নির্ভর করতে হয়। বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় জানতে হলে এই বিষয়টাও বোঝা দরকার যে নিয়মিত পরিষ্কার আর সঠিক রক্ষণাবেক্ষণ করলে খারাপ আবহাওয়াতেও সোলার সিস্টেম ভালো কাজ করে।

সোলার প্যানেল কীভাবে দীর্ঘদিন ভালো রাখা যায়

আপনি যদি সোলার প্যানেল দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে নিয়মিত পরিষ্কার করার অভ্যাস করতে হবে। কারণ প্যানেলের উপরে ধুলা ময়লা আর পাখির বিষ্ঠা জমে থাকলে রোদ ঠিক ভাবে প্যানেলের উপর পড়তে পারে না। আমি মনে করি অনেক মানুষ এই ছোট বিষয়টা গুরুত্ব দেয় না কিন্তু এর কারণে বিদ্যুৎ তৈরি কমে যায়। যদি সপ্তাহে একবার নরম কাপড় আর পরিষ্কার পানি দিয়ে প্যানেল মুছে দেন তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। এছাড়া প্যানেলের তার ঢিলা হয়েছে কিনা অথবা কোথাও কাটা আছে কিনা সেটাও মাঝে মাঝে দেখে নিতে হবে কারণ ছোট সমস্যা পরে বড় ক্ষতির কারণ হতে পারে।
সোলার প্যানেল ভালো রাখার জন্য আরেকটি দরকারী বিষয় হলো ব্যাটারি আর ইনভার্টারের যত্ন নেওয়া। কারণ পুরো সিস্টেম একসাথে ঠিক ভাবে কাজ না করলে প্যানেলের উপরও চাপ পড়ে। আপনি যদি অতিরিক্ত ভারী যন্ত্র একসাথে চালান তাহলে অনেক সময় সিস্টেম গরম হয়ে যায়। আমি মনে করি নির্দিষ্ট ক্ষমতার মধ্যে ব্যবহার করলে সোলার অনেক বছর ভালো ভাবে চলে। এছাড়া বর্ষাকাল বা ঝড়ের সময় স্ট্যান্ড শক্ত আছে কিনা সেটাও পরীক্ষা করা দরকার কারণ বাতাসে নড়াচড়া হলে প্যানেল ক্ষতি হতে পারে। এরপর বছরে অন্তত একবার অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পুরো সিস্টেম পরীক্ষা করিয়ে নিলে বড় সমস্যা আগেই বুঝে ফেলা সহজ হয়।

বিদ্যুতের খরচ বাড়লে সোলার প্যানেল কেনো গুরুত্বপূর্ণ

এখন বিদ্যুতের দাম বাড়ছে আর অনেক মানুষের মাস শেষে বিল দিতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি মনে করি এই সময়ে সোলার প্যানেল অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আপনি যদি নিজের বাড়িতে সোলার ব্যবহার করেন তাহলে দিনের বড় একটা সময় নিজের তৈরি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এতে বাইরের বিদ্যুতের উপর নির্ভরতা কমবে। আর মাসিক খরচও অনেক কম হয়। বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় এখন শুধু সাশ্রয়ের বিষয় না বরং ভবিষ্যতের নিরাপদ পরিকল্পনাও হয়ে গেছে। এছাড়া লোডশেডিং হলেও অনেক দরকারি যন্ত্র চালু রাখা যায়। আর অনেক সময় ব্যবহার করলে সোলার থেকে ভালো আর্থিক সুবিধাও পাওয়া যায়।

সোলার বিদ্যুৎ ব্যবহার করলে পরিবেশের কী উপকার হয়

সোলার বিদ্যুৎ ব্যবহার করলে পরিবেশ অনেক ভাবে উপকার পায়। কারণ এই বিদ্যুৎ তৈরি করতে তেল গ্যাস বা কয়লার মতো জ্বালানি পোড়াতে হয় না। আর এতে বাতাসে ক্ষতিকর ধোঁয়া কম ছড়ায়। আমি মনে করি এখন পরিবেশ দূষণ আর গরম আবহাওয়ার বড় একটি কারণ হলো অতিরিক্ত জ্বালানি ব্যবহার। তাই আপনি যদি সোলার ব্যবহার করেন তাহলে প্রকৃতির উপর চাপ কিছুটা হলেও কমে যাবে। এছাড়া সোলার প্যানেল থেকে শব্দ হয় না তাই আশেপাশের পরিবেশও শান্ত থাকে। যদি বেশি মানুষ সোলার বিদ্যুতের দিকে আসে তাহলে ভবিষ্যতে পরিষ্কার বাতাস আর নিরাপদ পরিবেশ তৈরি করা অনেক সহজ হবে আর মানুষও সুস্থভাবে জীবনযাপন করতে পারবে।

রক্ষণাবেক্ষণ না করলে কী সমস্যা হতে পারে

আপনি যদি সোলার সিস্টেম নিয়মিত রক্ষণাবেক্ষণ না করেন তাহলে এর কার্যকারিতা কমে যাবে। কারণ প্যানেলের উপর ধুলা ময়লা জমলে রোদ ঠিক ভাবে ভেতরে প্রবেশ করতে পারে না। আর এতে বিদ্যুৎ তৈরি আগের তুলনায় অনেক কম হয়। আমি মনে করি অনেক মানুষ প্রথমে ভালো ফল পেলেও পরে যত্ন না নেওয়ার কারণে সমস্যায় পড়ে। এছাড়া তার ঢিলা হয়ে গেলে বা সংযোগে সমস্যা হলে পুরো সিস্টেম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। যদি সময় মতো এসব ছোট সমস্যা ঠিক না করা হয় তাহলে পরে বড় খরচ হতে পারে আর ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
রক্ষণাবেক্ষণ-না-করলে-কী-সমস্যা-হতে-পারে
রক্ষণাবেক্ষণ না করলে আরেকটি বড় সমস্যা হলো সিস্টেমের আয়ু কমে যাওয়া। কারণ অতিরিক্ত গরম ধুলো আর বৃষ্টির প্রভাব যন্ত্রপাতির ক্ষতি করে। আপনি যদি মাঝে মাঝে টেকনিশিয়ান দিয়ে সবকিছু পরীক্ষা না করান তাহলে ভেতরের অনেক সমস্যা চোখে পড়ে না। আমি মনে করি অনেক সময় ছোট একটি ত্রুটির কারণে ইনভার্টার বা ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর নতুন করে যন্ত্র কিনতে অনেক টাকা খরচ করতে হয়। এছাড়া দুর্বল কানেকশনের কারণে আগুন লাগার ঝুঁকিও তৈরি হয়। তাই সোলার সিস্টেম অনেক দিন ভালো ভাবে ব্যবহার করতে চাইলে নিয়মিত যত্ন নেওয়া খুবই দরকার।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারলাম বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের বিল কমানোর উপায় এবং এছাড়া অনেক কিছু। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। এছাড়া আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে। এরকম নতুন নতুন তথ্যমূলক আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। 260305

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url