OrdinaryITPostAd

সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল

সকালে খালি পেটে কিভাবে নিমপাতা খাবেন বিস্তারিত প্রক্রিয়া সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো সাধারণত বাস্তব জীবনে অনেক কাজে দিবে। আমরা অনেকেই সকালে তাড়াতাড়ি উঠতে চাই কিন্তু ঘুম ও অলসতার কারণে সেটা বাস্তবায়ন করতে পারি না।
সকালে-৫টায়-উঠার-অভ্যাস-তৈরি-করার-বাস্তব-কৌশল
বিশেষ করে তরুণ সমাজদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এখানে কিছু টিপস এবং ট্রিকস সম্পর্কে বলব যেগুলো মেনে চললে একজন মানুষ সকাল ৫ টায় ঘুম থেকে উঠতে পারবে। তাহলে চলুন টিপস গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল সমূহ

সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল

সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল মেনে চলা মানুষের দৈনন্দিন জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। ভোরবেলা ঘুম থেকে উঠলে দিনের শুরুটা হয় শান্ত এবং পরিকল্পিত হবে দিনটাকে পরিচালনা করা যায়। এর আরেকটি বড় সুবিধা হল দিনের প্রায় বেশিরভাগ সময় ভোরে ওঠার কারণে পাওয়া যায়। ভোরের দিকে কাজ করলে কাজের মনোযোগ বাড়ে। প্রতিদিন নিয়ম করে একই টাইমে ঘুমালে সকালে পাঁচটায় ঘুম থেকে উঠার অভ্যাস তৈরি করা যায়। আমরা এখন সেই কৌশল সম্পর্কে জানব যেগুলো দৈনন্দিন জীবনে মেনে চললে সকালে ৫ টায় ঘুম থেকে উঠে যাবে। 

১. প্রতিদিন নিয়ম করে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। এটা একজন মানুষের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ। সকালে পাঁচটায় প্রতিদিন উঠতে চাইলে অবশ্যই আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। প্রতিদিন রাতে একই সময় ঘুমালে শরীর ধীরে ধীরে সেটার উপর অভ্যস্ত হয়ে যায়। 

২. রাতে ঘুমানোর আগে মোবাইল কিংবা ল্যাপটপের মত ডিভাইসকে পারো তো পক্ষে দূরে রাখা উচিত। এটি একটি মানুষকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। কারণ রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ধীরে ধীরে অলসতার কারণে ঘুম আসতে দেরি হয়। সেজন্য ঘুমানোর আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগে মোবাইল বিছানা থেকে দূরে রাখবেন। 

৩. প্রতিদিন একই টাইম ৫ টায় উঠার অভ্যাস শুরুতে না করে ধীরে ধীরে করতে হবে। শুরুতে ১০ মিনিট কিংবা ১৫ মিনিট আগে উঠার চেষ্টা করতে হবে। পরে ধীরে ধীরে শরীর সে রুটিনের উপর নিজের শরীরকে মানিয়ে নিবে।

৪. সকালে ৫ টায় উঠার জন্য শুরুতে শরীর মানিয়ে নিতে পারবে না, সেজন্য আপনি যা করতে পারেন সেটা হল প্রতিদিন উঠে ব্যায়াম করতে পারেন অথবা পড়াশোনা করতে পারেন যেগুলো আপনার শরীরকে তাড়াতাড়ি উঠার জন্য কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। আরো যদি পারেন প্রতিদিন প্রোডাক্টিভ টাইপের কোন কাজ করবেন সকালে। যেটা আপনাকে সকালে তাড়াতাড়ি উঠতে সাহায্য করবে। 

এই সকল নিয়মগুলো মেনে প্রতিদিন সেটাকে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি আপনার মধ্যে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠার অভ্যাস তৈরি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এই কৌশল গুলোকে সমর্থন করি, কারন আমি এই কৌশলগুলার প্রায় প্রতিটি নিয়ম অনুসরণ করে দেখেছি। পরিশেষে দেখা গেছে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সফল হয়েছি। তাই আমি বলবো যে সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল মেনে চলার চেষ্টা করুন।

সকালে ৫ টায় উঠার গুরুত্ব

সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল জানার আগে আমাদের বুঝতে হবে যে এই ভোরে ঘুম থেকে উঠা মানুষের জীবনকে করে তুলে সংঘটিত এবং সুন্দর। দিনের শুরুতে শান্ত পরিবেশে যদি ঘুম থেকে উঠা যায় তাহলে মনটা ফ্রেশ থাকে এবং সারাদিনের কাজের গতিও বাড়ে। শারীরিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রেও ভোরের ঘুম থেকে উঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোরের একটা ঠান্ডা ও পরিষ্কার আবহাওয়া আমাদের শরীরকে করে তুলে সতেজ। যারা কর্মব্যস্ত মানুষ তাদের কাছে ভোরে ঘুম থেকে ওঠাটা অনেক বেশি সুবিধাজনক কারণ তারা সারাদিনের কাজ করার জন্য বেশি সময় পাই।
সকালের দিকে পরিবেশ সাধারণত শান্ত থাকে সেজন্য সকালে ঘুম থেকে উঠে সেই আবহাওয়াটাকে উপভোগ করলে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে। ভোরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ শুরু করা যায় এবং সারাদিনের কাজের পরিকল্পনাও তৈরি করা যায়। আমাদের উচিত প্রতিদিন নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠা, এতে করে কাজের শুরুটা যেমন সুন্দর থাকে ঠিক সেরকম শারীরিকভাবে তৈরি থাকা যায় সারাদিনের কাজ করার জন্য। মানসিক দিক দিয়ে শক্তিশালী হতে চাইলে আমাদের উচিত ভোরবেলা ঘুম থেকে উঠা কারণ ভোরে ঘুম থেকে উঠলে শরীর এবং মন দুটোই সতেজ থাকে।

সকালে তাড়াতাড়ি উঠার উপকারিতা

সকালে তাড়াতাড়ি উঠা আমাদের স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। সারাদিনের কাজ করার একটা পরিকল্পনা তৈরি করা যায় এবং সে অনুযায়ী শরীরকে প্রস্তুত করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরকে কাজের ক্ষেত্রে সক্রিয় করে নেয়া যায়। এইভাবে প্রতিদিন রুটিন মোতাবেক ভোরবেলা তাড়াতাড়ি উঠলে স্বাস্থ্য ভালো থাকে। যার ফলে সারাদিনের যে কোন কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়ে এবং ব্রেনে কাজের প্রেসার এর প্রভাব কম পড়ে।
সকালে-তাড়াতাড়ি-উঠার-উপকারিতা
তরুণ সমাজের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠা খুব জরুরী এতে তাদের পড়াশোনার উপর একটি ভালো প্রভাব পড়ে। অনেকে আছে যারা ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করে, এটা সাধারণত যারা স্বাস্থ্য সচেতন তারা বেশি করে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করলে শারীরিকভাবে শক্তিশালী হওয়া যায়। সারাদিনের কাজকর্মের জন্য শরীরে যে স্ট্রেস পড়ে সেটার প্রভাব তুলনামূলকভাবে কম হয়। ভোরবেলা ঘুম থেকে উঠলে সব থেকে বেশি যে উপকার পাওয়া যায় সেটা হল কর্মদক্ষতা বাড়ে অর্থাৎ দিনের প্রায় অধিকাংশ কাজই ভোরবেলা করে নেয়া যায়।

সকালে ৫টায় উঠতে না পারার সাধারণ কারণ

বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবনে অনেকেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না। এটার সাধারণত মূল কারণ দুটো হয় একটি ক্লান্তি থাকার কারণে আরেকটি অলসতার কারণে। মূলত এই দুই কারণে বেশিরভাগ মানুষ সকালে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না। এছাড়াও আরো কিছু কারণ আছে যেগুলো ঘটার কারণে ভোরে ঘুম থেকে উঠা যায় না। প্রথম কারণ হলো রাতে দেরি করে ঘুমানো। রাতে দেরি করে ঘুমালে সারাদিনের যে ক্লান্তি সেটা ঠিকমত পূরণ হয় না। যার কারনে সকালে ঘুম থেকে উঠার জন্য শরীর সাপোর্ট করে না। এতে করে ঘুম থেকে উঠা কঠিন হয়ে যায়। আরেকটা বেশি দেখা যায় তরুণ সমাজের ক্ষেত্রে সেটা হলো রাতে বেশিক্ষণ সময় ধরে মোবাইল ব্যবহার করা।

আমরা সারাদিন কাজকর্ম করে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণের জন্য মোবাইল ব্যবহার করি। অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকে বিভিন্ন পোস্ট দেখে, অনেকে আছে সিনেমা দেখে। এতে করে আমাদের ঘুমের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। মোবাইল বেশিক্ষণ ব্যবহার করার কারণে ঘুম দেরিতে আসে এবং সকালে তাড়াতাড়ি উঠা যায় না। কিছু কিছু ব্যতিক্রম কারণ আছে যেমন অনেকে আছে যারা শুরু থেকেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অভ্যাস করেনি। যার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠার ক্ষেত্রে শরীর সেটা মানিয়ে নিতে পারে না। এ কয়েকটি মূলত কারণ যার ফলে আমাদের মধ্যে অনেকেই ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। তবে আমাদের মনকে শক্ত করে এবং পরিকল্পিত রুটিন মেনে পর্যাপ্ত ঘুমানো উচিত।

রাতে তাড়াতাড়ি ঘুমানোর গুরুত্ব

শারীরিকভাবে সুস্থতা এবং মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা অনেক জরুরী। পর্যাপ্ত ঘুম শরীরকে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং মাইন্ডকে আবার নতুনভাবে ফ্রেশ করতে সাহায্য করে। সারাদিনের কর্মব্যস্ততার কারণে মন মেজাজ সম্ভবত সবার বিরক্তিকর হয়ে থাকে। এরকম মানসিকভাবে বিরক্তি দূর করার জন্য আপনাকে অবশ্যই নিয়ম অনুসারে ঘুমাতে হবে। রাতে সঠিক নিয়মে ঘুমালে শরীর এর ক্লান্তি দূর হয়। যার ফলে পরের দিন পুনরায় কাজ করার যে সতেজতা সেটা ঘুমের মাধ্যমে আসে। সেজন্য আমাদের মেনে চলা উচিৎ এই সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল।

যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলে পরের দিনের জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না, পরবর্তীতে দেখা যাবে কাজের ঠিকমত মন বসবে না এবং মেজাজটা খিটখিটে থাকবে। রাতে তাড়াতাড়ি ঘুমালে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠা যায়। ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে এবং সে সাথে সকালের আবহাওয়াকে উপভোগ করলে একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। আপনি খোঁজ নিলে জানতে পারবেন বেশিরভাগ ডাক্তারেরা ভোরবেলা ঘুম থেকে উঠে এবং প্রয়োজনীয় প্রাথমিক ব্যায়াম করে। এতে তাদের সারাদিনের কর্মকাণ্ডের জন্য শরীরকে একটা পরিকল্পিত শক্তি নিয়ে আনে। সুতরাং আমি মনে করি রাতে তাড়াতাড়ি ঘুমানোর গুরুত্ব অনেক বেশি বর্তমান সময়ে।

সকালে ওঠার পর কি করা উচিত

সকালে ঘুম থেকে উঠার পর একটি সুন্দর রুটিন মেনে চললে সারাদিনটা খুব সুন্দর হবে চলবে বলে আমি মনে করি। বেশিরভাগ ডাক্তারেরা পরামর্শ দেয় যে সকাল বেলা ঘুম থেকে উঠেই খালি পেটে পানি খেতে। এটা শরীরের পক্ষে অনেক উপকারী। এছাড়াও খালি পেটে পানি পান করলে শরীরের একটা এনার্জি নিয়ে আসে যেটা ভোরের ঘুম থেকে উঠার অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তারপরে বিছানা থেকে উঠে হালকা শারীরিক ব্যায়াম করা উচিত। ঘুম থেকে উঠে ব্যায়াম করলে শরীরের একটা জরতা থাকে সেটা কেটে যায়। সেই সাথে ধীরে ধীরে শরীরের ঝিমানি টা দূর হয়। এছাড়াও এই ব্যায়ামের আরেকটি বড় সুবিধা হল সারা দিনের কাজ করার শক্তি সেটা সরবরাহ করে। আপনি চাইলে মানসিকভাবে শান্তি আনতে ধ্যান কিংবা প্রার্থনা করতে পারেন।
অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে কিংবা ফাঁকা মাঠে বসে চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য ধ্যান করে কিংবা প্রার্থনা করে। এতে মন ও ব্রেন দুটোই শান্ত থাকে সেই সাথে সারাদিনের কাজের জন্য শরীরের একটা এনার্জি নিয়ে আসে। খাওয়া-দাওয়া এবং ব্যায়াম করার পরে সারাদিনের কাজের একটা পরিকল্পনা করা উচিত বলে আমি মনে করি। এতে একটি পরিকল্পিত দিন সংঘটিত হয় আর প্রতিটা কাজ সময় অনুযায়ী সম্পন্ন করা সহজ হয়। সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করলে সে পড়াগুলো অনেকক্ষণ যাবত ব্রেনে কাজ করে। এইজন্য ঘুম থেকে উঠার পরে পড়াশোনা করার অভ্যাস তৈরি করতে হবে। এটা থেকে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষা নেওয়া যায়। এইভাবে আমরা চাইলে সকালে তাড়াতাড়ি উঠে কাজগুলো করতে পারি।

নিয়মিত ঘুমের সময় ঠিক রাখার উপায়

নিয়মিত ঘুমের সময় ঠিক রাখতে হলে একজন মানুষকে অবশ্যই একটা রুটিন মোতাবেক প্রতিদিন চলা উচিত। আপনি একদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং পরের দিন উঠবেন না তাহলে সেটা ভালো ফলাফল দেয় না। কিছু কিছু পানি জাতীয় খাদ্য আছে যেগুলো রাত্রে খেলে ঘুম ঠিক মতো আসে না। যেমন চা কিংবা কফি এজাতীয় খাবার খেলে ঘুম কেটে যায়, অনেক রাত পর্যন্ত ঘুম আসে না। সেজন্য আমাদের উচিত এই জাতীয় খাবার বিশেষ করে রাতে না খাওয়া। ঘুমানোর আগে ঘরের পরিবেশটাকে অবশ্যই শান্ত এবং আরামদায়ক করে নিতে হবে। শরীরকে বিশ্রাম দিতে চাইলে এ দুটো জিনিস খুবই প্রয়োজন। রুমের মধ্যে যদি বিভিন্ন বিশৃঙ্খলা থাকে তাহলে সেখানে ঘুম কখনোই আসবেনা।

বর্তমান প্রযুক্তির ব্যবহারের কারণে আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করি। এই জিনিসটা ঘুম নষ্ট করার একটি অন্যতম কারণ। ঘুমানোর আগে মোবাইলের স্ক্রিনে অনেকক্ষণ যাবত তাকায় থাকলে ঘুম কেটে যায়। পরবর্তীতে দেখা যায় ঘুম সঠিক সময় আসে না। সেজন্য আমাদের উচিত ঘুমানোর কমপক্ষে আধা ঘন্টা আগে থেকে টিভি কিংবা মোবাইল জাতীয় ডিভাইস গুলো থেকে নিজেকে দূরে রাখা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমানো এবং তা সকালে তাড়াতাড়ি উঠার জন্য একটি রুটিন তৈরি করে নেয়া উচিত। সে রুটিন এর পরিকল্পনাও মোতাবেক ধারাবাহিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। এতে শরীর ও মন দুটোই সতেজ থাকে।

নিয়মিত রুটিন মেনে চলার প্রয়োজনীয়তা

একজন মানুষকে রুটিন তৈরি করে সে অনুযায়ী রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা অনেক জরুরী। শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য ঘুম অনেক বেশি প্রয়োজন। সময়কে ভালোমতো ব্যবহার করার ক্ষেত্রেও ঘুম একটি বড় ভূমিকা পালন করে। আপনি যখন সারাদিনের কাজ ঠিকভাবে পরিকল্পনা করবেন তখন আপনাকে ঘুম ঠিক রাখা লাগবে। না হলে শরীরে ক্লান্তির কারণে সারা দিনের কাজের উপর একটা খারাপ প্রভাব পড়ে। এছাড়াও শরীরের একটা স্ট্রেস থাকে সেটা দূর করার জন্য আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে। বড় বড় আদর্শ মানুষেরা ঘুম ঠিক রেখে বিভিন্ন কাজ করতেন, যার ফলে তারা পরবর্তীতে ভালো জীবন যাপন করেছে।

রুটিন মেনে ঘুমালে এবং সে অনুযায়ী সকালে তাড়াতাড়ি উঠলে জীবনের একটা শৃঙ্খলা তৈরি হয়। মানসিকভাবেও এই কাজে একটা ভালোলাগা শুরু করে। যখন আপনি এভাবে রুটিন করে নিজের জীবনকে অতিবাহিত করবেন তখন দেখতে পারবেন যে আপনার ভিতরে উৎপাদনশীলতা দিনের পর দিন বাড়ছে। এটার মূল কারণ হলো ব্রেনকে তার প্রয়োজনমতো রেস্ট দেওয়া হয়। যদি ব্রেনকে সঠিক বিশ্রাম না দেওয়া হয় তাহলে সেটা ঠিক মত কাজ করে না, দেখা যায় সহজ বিষয়গুলো অনেক কঠিন বলে মনে হয়। একজন মানুষের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই রুটিন অনেক বড় ভূমিকা পালন করে। সেজন্য আমাদের উচিত জীবনের শৃঙ্খলা আনতে এবং জীবনের লক্ষ্য অর্জন করতে হলে শরীর এবং মনকে অবশ্যই বিশ্রাম দিতে হবে।

সফল মানুষের সকলের অভ্যাস থেকে শেখা

অনেক সফল মানুষ আছেন যাদের জীবন ভালোমতো যাচাই-বাছাই করলে দেখতে পারবেন তারা একটা রুটিন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সব কাজ করে থাকে। অনেক সফল ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে তাদের দিন শুরু করে। সে ক্ষেত্রে দেখা যায় তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো ভোরের দিকে সেরে ফেলতে পারে। এসব কাজ শুধুমাত্র সম্ভব হয় একটি পরিকল্পিত রুটিন তৈরি করলে। রুটি ছাড়া যখন আপনি এসব কাজ করবেন তখন দেখা যাবে কখনো কখনো কাজগুলো হবে আবার কখনো কখনো কাজগুলো হবে না।
সফল-মানুষের-সকলের-অভ্যাস-থেকে-শেখা
যার ফলে জীবনে একটা লক্ষ্যে যাইতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় হোঁচট খাওয়া লাগবে। যারা সফল ব্যক্তি তারা সব সময় সময়কে সুন্দরভাবে ব্যবহার করেছে। এদের তাদের শারীরিকভাবে সুস্থ থেকেছে এবং সবাইকে সঠিকভাবে মূল্যায়ন দিতে পেরেছে। সময়কে সঠিকভাবে মূল্যায়ন না করলে জীবনের অধিকাংশ সময় নষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে অনুযায়ী কাজ করলে ঘুম এবং কাজ দুটোই সমানুপাতিক ভাবে থাকবে। এগুলো সাধারণত সফল মানুষেরা মেনে চলে বলেই তারা আজকে সফল ব্যক্তি।

লেখকের শেষ মন্তব্য

সকালে ৫টায় উঠার অভ্যাস তৈরি করার বাস্তব কৌশল সম্পর্কে আমি বিস্তারিত ভাবে এই আর্টিকেলে তুলে ধরেছি। একজন মানুষ তার শরীরকে কিভাবে সুস্থ রাখবে এবং মানসিকভাবে শক্তিশালী হবে শুধুমাত্র ঘুমিয়ে কারণে। বড় বড় ব্যক্তিরা আজ এত ভালো অবস্থায় আছে শুধুমাত্র তাদের পরিকল্পিত জীবনের কারণে। নির্দিষ্ট রুটিন বানিয়ে এবং শরীরকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিলে যে কেউ একটা সুস্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবে। সব থেকে বড় বিষয় নিজের উপর বিশ্বাস থাকা লাগবে, বিশ্বাস এবং কনফিডেন্ট থাকলে যে কোন মানুষ একটা পরিকল্পিত জীবন তৈরি করতে পারবে। 260207

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url