মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ নিয়ম
ক্যানভা প্রো ফ্রীতে অ্যাক্টিভ করার সহজ উপায়
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড সম্পর্কে
জানতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় আসছেন। কারণ আজকে আমি এই বিষয়টা নিয়ে
সম্পূর্ণ আর্টিকেলে আলোচনা করব, যেখানে থাকবে Canva এর আসল বিষয়বস্তু।
তাছাড়া অনেকে ধারণা করে যে মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন করা যায় না,
তাহলে তো বিক্রি করে আয় করা তো দূরের বিষয়। এখানে আমি সম্পূর্ণভাবে কিছু তথ্য
তুলে ধরব যেগুলো থেকে জানা যাবে যে canva টেমপ্লেট ডিজাইন করা যায় মোবাইল
দিয়ে।
পেজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড
- মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড
- Canva টেমপ্লেট বলতে কি বুঝায়
- মোবাইল দিয়ে ক্যানভা ব্যবহার করার সুবিধা
- মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করা যায় কিনা
- ক্যানভা টেমপ্লেট বিক্রি করে আয় করার ধারণা
- ক্যানভা টেমপ্লেট বিক্রির সুবিধা
- নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
- কোন টেমপ্লেট গুলো বেশি বিক্রি হয়
- ক্যানভা দিয়ে অনলাইনে কাজের ভবিষ্যৎ
- শেষ কথা
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড আমি এই
আর্টিকেলে তুলে ধরব। বর্তমান সময়ে মোবাইল দিয়ে ক্যানভা টেমপ্লেট ডিজাইন করে
সেটা বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করে ইনকাম করা এখনকার সময়ে অনেক সহজ এবং
লাভজনক। যুগের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিরও পরিবর্তন ব্যাপক হারে বেড়ে
গেছে। এখন যেকোনো সফটওয়্যার ব্যবহার করতে কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন
হয় না, মোবাইল ডিভাইস দিয়ে এখন অনেক সফটওয়্যার এর কাজ করা যায়। ক্যানভা
টেমপ্লেট ডিজাইন করতে হলে শুধুমাত্র ক্রিয়েটিভ কিছু আইডিয়া এবং অ্যাপসের
ব্যবহার ভালোমতো জানতে হয়। তাহলে জেনে নেওয়া যাক চলুন।
১. Canva অ্যাপস এখন মোবাইল ডিভাইস এর প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোরে
যেয়ে ক্যানভা লিখে সার্চ করে সেটা ইন্সটল করতে হবে। তারপর ডিভাইসে সেই ক্যানভা
ইনস্টল হয়ে গেলে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে
সেগুলোর ঠিকভাবে এপ্লাই করে দিতে হবে।
২. ক্যানভা অ্যাপসে ঢোকার পরে সেখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আপনি দেখতে
পারবেন। হাজার হাজার মানুষ কাজ করে ক্যানভা অ্যাপসে। সেখান থেকে পছন্দমত
টেমপ্লেট নির্বাচন করে সেটাকে সঠিক রং, ফন্ট এবং নির্দিষ্ট ছবি যুক্ত করে দিতে
হবে। কারণ রং, ফন্ট সুন্দর মত এডিট করলে টেমপ্লেটটি আকর্ষণীয় হয়ে ওঠে।
৩. ঠিকঠাক ভাবে টেমপ্লেট ডিজাইন হয়ে গেলে সেটাকে ভালোমতো পুনরায় দেখে নিতে
হবে। কারণ অনেক সময় দেখা যায় ভুলবশত অনেক কিছু বাদ চলে যায়। সবকিছু ঠিকঠাক
ভাবে এডিট করার পরে ডাউনলোড অপশনে গেলে আপনি টেমপ্লেটের বিভিন্ন ফরম্যাট দেখতে
পারবেন, যে ফরমেটে আপনি ডাউনলোড করবেন সেটা ভালোমতো বুঝে ক্লিক করুন।
৪. ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে যে কোন মার্কেটপ্লেসে বিক্রি করার জন্য আপলোড
দিতে হবে। বর্তমান সময়ে টেমপ্লেট বিক্রি করার ক্ষেত্রে দুইটি মার্কেটপ্লেস
অনেক জনপ্রিয়। একটি হলো Esty এবং আরেকটি হলো creative market। এ দুইটা
মার্কেটপ্লেস এখন বর্তমানে বহু মানুষ ব্যবহার করে থাকে। এই মার্কেটপ্লেসে আপনার
নির্দিষ্ট টেমপ্লেট আপলোড করবেন। তারপর সেটা বিক্রি করার জন্য প্রোডাক্ট তালিকা
তৈরি করতে হবে।
এইভাবে করে যদি টেমপ্লেট ডিজাইন করা যায় তাহলে সেটা বিক্রি হওয়ার জন্য
সম্ভাবনা অনেক বেশি। আর এই ডিজাইনগুলো যতটা সম্ভব আকর্ষণীয় করতে পারলে ভালো
একটা ইনকামের সুবিধা থাকে। তবে canva apps এর মধ্যে অনেক রকমের সেটিং আছে।
যেগুলো ভালো মতো করে বুঝে কাজ করলে টেমপ্লেট সুন্দরভাবে ডিজাইন করা খুব একটা
কঠিন বলে আমি মনে করি না।
Canva টেমপ্লেট বলতে কি বুঝায়
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড জানলে আপনি বুঝতে পারবেন যে ছবি এডিটিং এর সেক্টরে এই ক্যানভা টেমপ্লেট একটি বিশাল ভূমিকা পালন করে।
সাধারণত canva টেমপ্লেট আগে থেকে তৈরি করা এক ধরনের ডিজাইন কাঠামো সফটওয়্যার।
এই সফটওয়্যারে ছবির ডিজাইন আগে থেকেই তৈরি করা থাকে। যেটা আমাদের এখানে দিতে
প্রয়োজন হয় সেটা হল নিজের তৈরি লেখা এবং ছবি যোগ করা। আমাদের ইচ্ছামত যে ছবি
দিয়ে ক্যানভা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি সেটা এই সফটওয়্যার আমাদের সরবরাহ করে
থাকে। এখানে যে টেমপ্লেট গুলো থাকে সেটা আগে থেকে ডিজাইন করা থাকে।
যদি কোন ব্যবহারকারী এডিট করতে চাই তাহলে তাকে শুধু তার তথ্যগুলো এই টেমপ্লেটের
উপরে বসাতে হয়। যার ফলে এডিটিং এর কাজগুলো খুব সহজভাবে অল্প সময়ে হয়ে যায়।
খুব একটা হয়রানির শিকার হওয়া লাগে না এডিট করতে। এখানে ছবির রং, লেখা এবং ছবি
পরিবর্তন করা খুবই সহজ। এখান থেকে যে সকল ছবি এডিট করে তৈরি করা হয় সেগুলো
সাধারণত আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, পোস্টার কিংবা
ব্যানার এর কাজে। একটি ছবি এডিট করতে এবং সেখানে রং ও ডিজাইন দিতে অনেক সময়ের
প্রয়োজন হয়, আর এই সফটওয়্যার আমাদেরকে সেই সময় গুলো বাচাই। আমি নিজে খেয়াল
করে দেখেছি এই ক্যানভা টেমপ্লেট গুলো সাধারণত পেশাদার লুক বহন করে।
মোবাইল দিয়ে ক্যানভা ব্যবহার করার সুবিধা
বর্তমান সময়ে এই canva অ্যাপস টা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়।
বিশেষ করে আমাদের দেশে অধিকাংশ মানুষ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে থাকে। এই
সফটওয়্যার মোবাইল ডিভাইসে ব্যবহার করার দিক থেকে অনেক জনপ্রিয়। সবথেকে বড়
সুবিধা হল যে কোন জায়গা থেকে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। মোবাইলের
এ ক্যানভা ব্যবহার করা অনেক সহজ। তার মূল কারণ হলো এই সফটওয়্যারে যে সকল
ফিচারস দেওয়া আছে সেগুলো মোবাইলে ব্যবহারযোগ্য। নতুন যুবকরা এই সফটওয়্যারটা
অধিকাংশ ক্ষেত্রে মোবাইল এর মতো ডিভাইসে ব্যবহার করে থাকে। যার কারনে তাদের
এখান থেকে শিখতে অনেক সুবিধা হয়।
মোবাইল ডিভাইস ব্যবহার করার সবথেকে বড় সুবিধা হল আমরা যে কোন জায়গা থেকে যে
কোন লোকেশনে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। এখানে কোন সময়ের
সীমাবদ্ধতা থাকে না। সারাদিনের মধ্যে যতক্ষণ ইচ্ছা ব্যবহার করা যায়। দ্রুত
ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই সফটওয়্যার এর ব্যবহার অনেক বেশি। আরো অনেক
সফটওয়্যার আছে তবে সে তুলনায় canva আলাদা প্রভাব বিস্তার করে। যেখানে একটা
ইমেজের বিভিন্ন জিনিস এডিট করে সেটা সম্পূর্ণ করতে অনেক সময়ের প্রয়োজন হতো,
এই সফটওয়্যার সে সকল সময়গুলোকে বাঁচিয়ে খুব কম সময়ের মধ্যে ছবি এডিট করতে
সাহায্য করে। এই সকল সুবিধাগুলো বিবেচনা করলে আমি বলব মোবাইল দিয়ে ক্যানভা
ব্যবহার করার গুরুত্ব অনেক বেশি।
মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করা যায় কিনা
আগে ছবি এডিট করা বলতে বুঝতাম কোন ডেক্সটপে বসে এডিট করা, কিন্তু এখন
প্রযুক্তির পরিবর্তনের কারণে মোবাইল ডিভাইসেও ছবি এডিট করা সহজ হয়ে গেছে।
ক্যানভা ডিজাইন করাও এখন সহজ মোবাইল ডিভাইসে। আগে অনেকে মনে করতেন মোবাইলে
ডিজাইন করা যায় না, কিন্তু এখন সময়ের সাথে সাথে মোবাইলেও ডিজাইন করার সহজ
হয়েছে। বাস্তব দিক দিয়ে বলা যায় মোবাইল ডিভাইস দিয়েও অনেক ভালো মানের ছবি
ডিজাইন করা যায় canva দিয়ে। ক্যানভা মোবাইল ডিভাইসের চালাতে হলে এর একটা
আলাদা অ্যাপস রয়েছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সেটা ইন্সটল করলে এবং সেটার
অভ্যন্তরে বিভিন্ন পারমিশন এলাও করলে মোবাইলেও অ্যাপস সাচ্ছন্দ্য ভাবে চালানো
যায়।
এমন না যে মোবাইল ডিভাইসের চালালে অনেক ফিচারস পাওয়া যাবে না, বরং ডেক্সটপে যে
সকল ফিচারস থাকে ঠিক একই রকম ফিচার্স গুলো মোবাইলেও থাকে। যারা নতুন কাজ করে তাদের জন্য অনেক
সুবিধা আছে মোবাইলে এই অ্যাপস ব্যবহার করে। কারণ এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ
অপশনটা দিয়ে সুন্দরভাবে canva ডিজাইন করা যায়। ডিজাইন করার জন্য canva তে
অনেক ফ্রী টেমপ্লেট থাকে যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে একটি ভাল মানের ডিজাইন
করা ছবি তৈরি করা যায়। পরবর্তীতে সেটা নিজের মোবাইল ডিভাইসের ডাউনলোডও করা
যায়। সুতরাং এখন আমরা বলতে পারি মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড এর নিয়ম নীতি মেনে কাজ করলে আশা করা যায় অনেক সহজ হবে।
ক্যানভা টেমপ্লেট বিক্রি করে আয় করার ধারণা
আমার দেখা এরকম অনেক ক্যানভা ডিজাইনার
আছে যারা খুব অল্প সময়ে ভালো ইনকাম নিয়ে আসতে পেরেছে। এই canva তে খুব বেশি
কাজ করা লাগে না, টেমপ্লেটে আগে থেকেই একটি কাঠামো তৈরি করা থাকে শুধুমাত্র
আমাদেরকে যেটা যোগ করতে হয় সেটা হল পছন্দমত নির্দিষ্ট ছবি এবং যদি কোন লেখার
প্রয়োজন হয় সেটি। এগুলো সমন্বয়ে যদি একটি আকর্ষণীয় ক্যানভা ডিজাইন করা যায়
তাহলে সেটি বিক্রি করার জন্য উপযুক্ত বলে আমি মনে করি। সেজন্য আমাদেরকে শুরুতে
এমন টেমপ্লেট পছন্দ করতে হবে যেটা সচরাচর ব্যবহার হয় না এবং সেই সাথে
আকর্ষণীয় লাগে এমন টেমপ্লেট পছন্দ করতে হবে।
সুন্দর করে ডিজাইন করলে সেটি ডাউনলোড করার পরে বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি
করার জন্য শেয়ার করা যায়। কারণ মার্কেটপ্লেসে অনেক বায়ার আছে যারা তাদের
নিজস্ব কাজের ক্ষেত্রে এই সকল টেমপ্লেট ক্রয় করে থাকে। তবে ক্রেতাদের কথা
খেয়াল করে ডিজাইনগুলো করতে হবে। যেন পরবর্তীতে তারা তাদের নিজস্ব কাজে সেগুলো
ব্যবহার করতে পারে। সহজ ভাবে ডিজাইন করা একটি আদর্শ এবং পেশাদার ডিজাইনারের
কাজ। কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলো একবার এডিট করলেই কিংবা ডিজাইন করলে সেটি
বারবার সেল করার মতো উপযোগী করা যায়। তবে ইনকামের উৎসটাকে বাড়াতে হলে নিত্য
নতুন টেমপ্লেট তৈরি করতে হবে। যেগুলো মার্কেটপ্লেসে শেয়ার দিলে খুব সহজে
বিক্রি করা যায় এমন সব টেমপ্লেট।
ক্যানভা টেমপ্লেট বিক্রির সুবিধা
অনলাইন মার্কেটপ্লেসে যে কোন টেমপ্লেটের ডিজাইন এর চাহিদা অনেক বেশি। যার ফলে
ক্যানভা এর মাধ্যমে কোন টেমপ্লেট ডিজাইন করলে সেটা ভালো দামে বিক্রি হওয়ার
সম্ভাবনা থাকে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে টেমপ্লেট ডিজাইন টা যেন আকর্ষণীয়
হয়ে থাকে। কারণ ভালো টেমপ্লেট সব সময় বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
টেমপ্লেট ডিজাইন করাটা নিজের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি করে। যখন আপনি এই
ডিজাইন টা প্রতিনিয়ত করবেন তখন আপনার মধ্যে নিত্য নতুন সৃজনশীলতা নিয়ে আসবে
এবং বিক্রি করার উপযোগী ডিজাইন তৈরি করা যাবে। একটা নির্দিষ্ট টেমপ্লেট তৈরি
করলে অর্থাৎ সেখানে প্রয়োজনীয় সকল আকর্ষণীয় ডিজাইন যুক্ত করলে সেটা বারবার
বিক্রি করার সম্ভাবনা নিয়ে আসে।
আরও পড়ুনঃ
ইউটিউবের মাধ্যমে আয় করে কিভাবে।
যার ফলে প্যাসিভ ইনকাম করার সম্ভাবনা বাড়ে। এই ইনকাম টা আস্তে আস্তে
দীর্ঘমেয়াদি হয়ে ওঠে। নতুনরা নিজের হাত খরচের ইনকাম হিসেবে এই কাজটাকে বেছে
নিতে পারে। কারণ এই কাজটা তারা ঘরে বসেই করতে পারবে বাইরে কোন অফিসে যাওয়ার
প্রয়োজন হবে না। যেকোনো জায়গা থেকে এরকম কাজ করে আয় করার সহজ হয়।। কাজটা
শুরু করতে কোন টাকার প্রয়োজন হয় না। ক্যানভা একটি ফ্রি অ্যাপস, যেটা ব্যবহার
করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা যায় এবং সেটি বিভিন্ন মার্কেটপ্লেসে শেয়ার
করে বিক্রিও করা যায়। Canva থেকে ইনকাম করার এই সকল সুবিধা গুলো পাওয়া যায়।
নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
এই অ্যাপসটা এতটাই সহজ ব্যবহার করার ক্ষেত্রে যে নতুনরা খুব সহজেই এই অ্যাপস এর
মাধ্যমে বিভিন্ন টেমপ্লেটের ডিজাইন তৈরি করতে পারবে এবং সেখান থেকে একটা ভালো
ইনকাম নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। তারপরও আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরব
যেগুলো তাদের জন্য ভবিষ্যতে ভালো ডিজাইন করার ক্ষেত্রে কাজে আসবে। শুরুতেই বলবো
সহজ ডিজাইন দিয়ে কাজ শুরু করতে, আগেই কঠিন ডিজাইন দিয়ে কাজ শুরু করা যাবে না
এতে শেখার ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। সহজ ডিজাইন দিয়ে কাজ শুরু করলে দ্রুত
শেখা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হল ডিজাইন সুন্দরভাবে করার পরে সেখানে
রংয়ের তারতম্য টা সঠিক মাত্রায় নিয়ে আসা।
কারণ দুইটা রঙের মিশ্রণে একটি সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এবার ফন্টের বিষয়
বলবো, ফন্ট অনেকগুলো থাকে সেখান থেকে বোধগম্য এবং দেখতে স্পষ্ট হবে এমন
ফন্টগুলো নির্বাচন করতে হবে। এতে করে যখন ভবিষ্যতে কোন বায়ার টেমপ্লেট
ডিজাইনগুলো কিনবে তখন যেন তাদের কাছে ফন্টগুলো স্বাভাবিক এবং আকর্ষণীয় লাগে।
এসব টিপসগুলো সাধারণত একভাবে কাজ করলে ভুল হবেই সেজন্য প্রতিদিন এটার উপরে
অনুশীলন করলে আমি আশাবাদী এই টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে কাজ করা সহজ হবে।
আস্তে আস্তে যখন কাজের গতি বাড়বে তখন তাদেরকে অবশ্যই ট্রেন্ড ফলো করে চলতে
হবে। ট্রেন্ড অনুসারে কাজ করলে বিক্রি করার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ে।
কোন টেমপ্লেট গুলো বেশি বিক্রি হয়
টেমপ্লেট ডিজাইন করার টিপস গুলো ভালোমতো আয়ত্ত করতে পারলে ভবিষ্যতে একটা ভালো
টেমপ্লেট ডিজাইনার হওয়ার সম্ভাবনা থাকে। ইনকাম বাড়ানোর জন্য অবশ্যই নির্দিষ্ট
কিছু টেমপ্লেট আছে যেগুলো বেশি বেশি করে ব্যবহার করতে হবে। অতিরিক্ত টেমপ্লেট
না ব্যবহার করাই ভালো কারণ ট্রেন্ড অনুযায়ী টেমপ্লেট ডিজাইন করলে সেটা বিক্রি
বাড়াতে সাহায্য করে। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট এটি সাধারণত ফেসবুক
কিংবা instagram এর পোস্ট এর ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। যারা এই সোশ্যাল
মিডিয়ার মাধ্যমে ব্যবসা করে থাকে তাদের কাছে এই টেমপ্লেট গুলোর চাহিদা অনেক
বেশি। সুতরাং সেখান থেকে একটা ইনকাম করার রাস্তা তৈরি করা যেতে পারে।
আবার আরেকটা হল বিজনেস পোস্টার টেমপ্লেট। অনেক টেমপ্লেট আছে যেগুলো দিয়ে অনেক
ব্যবসা প্রতিষ্ঠান চলে। যেমন কোন প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য তাদের পোস্টার
এবং ব্যানারের প্রয়োজন হয়। এই পোস্টার ও ব্যানার টেমপ্লেট ডিজাইন সুন্দরভাবে
করলে এগুলো ব্যবসায়ীরা কিনে নেয়। এই দুইটি টেমপ্লেট বহুল জনপ্রিয় কারণ
বর্তমানে ট্রেন্ড অনুযায়ী এগুলোর ব্যবহার অনেক বেশি। এখন মানুষ মার্কেটিং করার
জন্য ঘরের বাইরে যায় না বরং অনলাইনে বিভিন্ন রকমের টেমপ্লেট ডিজাইন পোস্টার
কিংবা ব্যানার ব্যবহার করে মার্কেটিং করে থাকে। সুতরাং ভালো ইনকাম নিয়ে আসতে
হলে এসবের উপর টেমপ্লেট ডিজাইন করার দক্ষতা নিয়ে আসতে হবে।
ক্যানভা দিয়ে অনলাইনে কাজের ভবিষ্যৎ
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ক্যানভা দিয়ে অনলাইনে কাজের ভবিষ্যৎ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে অনেক
ব্যবসা প্রতিষ্ঠান এই সকল টেমপ্লেট ডিজাইন করা ছবিগুলো ব্যবহার করবে। কারণ
ভবিষ্যতে ডিজিটাল কনটেন্ট আরো বাড়বে যার ফলে ডিজাইনের কাজও ধীরে ধীরে বেড়ে
যাবে। কিছু কিছু সেক্টরে এই ক্যানভার ডিজাইনের ব্যবহার অনেক বেশি। ক্যানভাত
ডিজাইন করার ছবি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ই-কমার্স ওয়েবসাইটে ব্যবহার করা
হয় তাদের ব্যবসা প্রচারের জন্য।
এছাড়াও অফলাইনে অনেক কোম্পানি আছে যারা এ সকল ডিজাইনারের মাধ্যমে বিভিন্ন কাজ
করিয়ে থাকে। সুতরাং দক্ষতা ভালো হলে ভবিষ্যতে অনেক কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও নিজের ইনকামের ক্ষেত্রে canva ডিজাইনের ব্যবহার অনেক বেশি।
ফ্রিল্যান্সিং সেক্টরে এই ক্যানভা ডিজাইন করার মাধ্যমে তাদের ছবি অনেক বিক্রি
করা যায়। এমনকি এমনও অনেক ছবি আছে যেগুলো একের অধিক সময় ধরে বিক্রি করার
রেকর্ড আছে। সুতরাং এভাবে করে অনলাইনে আয় করা যাবে।
শেষ কথা
মোবাইল দিয়ে Canva টেমপ্লেট ডিজাইন বিক্রি করে আয় করার সম্পূর্ণ গাইড সম্পর্কে
আমি আরটিকেলে সুন্দরভাবে এবং বিস্তারিত আলোচনা করেছি। যেখানে কিভাবে ডিজাইন করা
লাগবে এবং রং ও ফ্রন্ট এর ব্যবহার করার কৌশল সুন্দরভাবে তুলে ধরেছি। প্রযুক্তির
অগ্রগতির ফলে বিভিন্ন মাধ্যমে ইনকাম করার রাস্তা তৈরি হচ্ছে আর এই ক্যানভা
ডিজাইন করারও গুরুত্ব দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সুতরাং ক্যানভা ডিজাইন করার
টেমপ্লেটের কাজগুলো এখন থেকে ধীরে ধীরে অনুশীলন করা উচিত। 260207








অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url