OrdinaryITPostAd

ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম

মোবাইল দিয়ে Ai ফটো এডিট করার ১৫টি সেরা অ্যাপ ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম অত্যন্ত সহজ একটি কাজ। যেখানে ফ্রিতে এ আই টুলস ব্যবহার করে নিজের ইচ্ছামত ছবি এডিট করা যায়। কিন্তু অনেকেই এই ফ্রী এআই টুলস ব্যবহার সম্পর্কে জানেনা।
ফ্রি-এআই-টুলস-ব্যবহার-করে-ছবি-এডিট-করার-নিয়ম
যার কারণে অনেকেই নিজের ইচ্ছামত ছবি এডিট করতে চাইলেও তা করতে পারেনা। আর আপনিও যদি ঐ সকল ব্যক্তির মধ্যে  হয়ে থাকেন যারা এই বিষয়ে জানে না, তাহলে আপনিও আমার সম্পূর্ণ পোস্টটি বিস্তারিত পড়ে নিন।

পেজ সূচিপত্রঃ ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়মসমূহ

ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম

ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম নিয়ে আজকে আমরা জানব। ইন্টারনেটে ফ্রি এ আই টুলস অনেক আছে। যেগুলোর মধ্যে কিছুটা আছে পেইড ভার্সন আবার কিছু আছে একদম ফ্রি। আমরা মূলত ফ্রী ভার্সন দিয়ে ছবি এডিট করার নিয়ম জানবো। সঠিক কৌশল মেনে এডিট করলে এ আই টুলস দিয়ে খুব সহজে যেকোনো ছবি এডিট করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এডিট করার নিয়ম। 

১. প্রথমে একটি ফ্রি এআই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাধারণত আমরা যখন কোন এডিট করা অ্যাপসে ঢুকে এডিট করতে যাই তখন upload image নামক অপশন সামনে আসে। ঠিক একই রকম এই ফ্রি এ আই টুলসে ইন্টারফেস দেখাবে। সঠিকভাবে বুঝার জন্য স্ক্রিনশটে মার্ক করে দেওয়া হয়েছে। যেখানে ক্লিক করলে সরাসরি আমাদের ডিভাইসের গ্যালারিতে চলে যাবে যেখানে আমরা যে ছবি এডিট করতে চাই।
ফ্রি-এআই-টুলস-ব্যবহার-করে-ছবি-এডিট-করার-নিয়ম
২. এবার ছবি এডিট করার জন্য আমাদেরকে সেই আপলোড ইমেজ অপশনে ক্লিক করতে হবে। ছবি এডিট করার জন্য দুই ধরনের পদ্ধতি অবলম্বন করা যায়। একটি হলো ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ইমেজে ক্লিক করে সরাসরি এডিট অপশনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তাহলে সেটা এডিটের ইন্টারফেসর চলে আসবে। আবার আরেকটা হল সাধারণ যেটা সরাসরি নির্দিষ্ট ইমেজে ক্লিক করে এডিট অপশনে নিয়ে আসে।
ফ্রি-এআই-টুলস-ব্যবহার-করে-ছবি-এডিট-করার-নিয়ম
৩. এ আই টুলস এর সব থেকে বড় সুবিধা হল এ টুলস দিয়ে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সেই সাথে ইমেজ এডিট ও করতে পারি। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোতে একটা ফিচার থাকলে অন্য আরেকটি ফিচার থাকেনা। এ আই টুলসে এসব কাজ করার পাশাপাশি ইমেজকে এত সুন্দর করে কাস্টমাইজ করে দিবে যেটা সাধারণ সফটওয়্যার দিয়েও করা যায় না। এই টুলসে কিছু এডিট অপশনের ইন্টারফেসগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে বুঝার সুবিধার জন্য।
ফ্রি-এআই-টুলস-ব্যবহার-করে-ছবি-এডিট-করার-নিয়ম
৪. সকল ধরনের এডিট সম্পূর্ণ করা হলে ইমেজকে ডাউনলোড করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ ইমেজটা কি ভার্সনে আছে সেটা ভালো মতো বুঝে তারপরে ডাউনলোড করার লাগে। ভাষণ গুলো হল png, Webp, img ইত্যাদি ফরম্যাট দিয়ে ইমেজ কে সেভ করা লাগে। নির্দেশনা অনুযায়ী এডিট সম্পূর্ণ হলে মার্ক করে দেয়ার download চিহ্নতে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে।
ফ্রি-এআই-টুলস-ব্যবহার-করে-ছবি-এডিট-করার-নিয়ম

ফ্রি এআই টুলস বলতে কি বুঝায়

ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে যে ফ্রি এআই টুলস সাধারণত একটি অত্যাধুনিক টুলস, যে টুলস গুলোর ব্যবহার বর্তমান সময়ে অধিকারে বেড়ে গেছে। এই এআই বলতে সাধারনত বুঝায় কৃত্রিম বুদ্ধিমত থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে আমাদের সকল অনলাইন কাজগুলো সহজ হয়ে গেছে এবং কম সময়ে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। আগে যেগুলো কাজ অনলাইনে করতে ঘণ্টার পর ঘন্টা সময় লেগে যেত, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে সেই সময় গুলোর অনেকটা সাশ্রয় হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো সাধারণত ফ্রি।
ফ্রি-এআই-টুলস-বলতে-কি-বুঝায়
আমরা কয়েকটি কাজকে একত্রে এ আই টুলস এর মাধ্যমে করতে পারি। অনলাইনে কিছু এআই টুলস আছে যেগুলো বেশিরভাগই ফ্রি হয়ে থাকে। এই টুলস গুলো ব্যবহার করে ওয়েবসাইটের কাজগুলো করা সহজ হয়। যারা নতুন উদ্যোক্তা অনলাইন জগতে, তাদের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার অনেকটা সহজ করে দিয়েছে। আগের ছবি তোলার ক্ষেত্রে গ্রাফিক্সের কাজ জানা লাগতো এবং ভিডিও ও লেখালেখির জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হতো। কিন্তু এআই প্রযুক্তি কাজগুলো এতটাই সহজ করে দিয়েছে, যেখানে আমরা এই সকল কাজ একই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। কিছু কিছু পেইড এআই টুলস আছে যেগুলো সাধারণত টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি এ আই টুলস ব্যবহার করাই শ্রেয়।

ফ্রি এআই টুলস এর পরিচিত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে সে সকল সেক্টরগুলোতে নতুন নতুন টুলস তৈরি করা হয়েছে। ছবি এডিট করা থেকে শুরু করে লেখালেখি এবং ভিডিও এডিট পর্যন্ত কাজ করার ক্ষেত্রে এআই টুলস বিশাল ভূমিকা রাখছে। অনলাইনে অনেক ফ্রী এ আই টুলস আছে যেগুলোর মাধ্যমে ছবি এডিট করা যায়, লেখালেখিও করা যায় এবং সেই সাথে ভিডিও এডিটিং করা যায় অল্প সময়ের মধ্যে। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এ সকল কাজ খুব সহজ হয়ে গেছে। আমি কিছু ফ্রি এ আই টুলস এর নাম বলবো যেগুলো অনলাইনে ব্যাপক ব্যবহার হয় এবং যেগুলো দিয়ে কাজ করতে কোন টাকা খরচ হয় না। সেজন্য সব থেকে সুবিধাজনক কাজের জন্য আমাদের ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম সম্পর্কে জানতে হবে।

Canva
এই সফটওয়্যার দিয়ে খুব সহজে ছবি এডিট করা যায়। এছাড়াও বিশেষ ক্ষেত্রে ছবি ডিজাইন করার জন্য এই সফটওয়্যার এর মধ্যে বিভিন্ন রকমের ছবি ডিজাইন আছে। যেগুলো অধিকাংশই অনেক আকর্ষণীয় হয়ে থাকে। লোগো বানানোর ক্ষেত্রে এই সফটওয়্যার এর ব্যবহার অধিকাংশই বেশি। 

Remove.big
আমরা অনেক ছবিতে দেখি ব্যাকগ্রাউন্ডে এলোমেলো ডিজাইন করা থাকে। এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই ছবির পিছের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা পরিবর্তন করা যায়। শুধুমাত্র একটা ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলা যায়। 

Fotor
শুধুমাত্র ছবির ডিজাইন অথবা ছবি এডিট করলে শতকরা বেশিরভাগই আগের অবস্থায় থাকে। এই সফটওয়্যার এর বড় ভূমিকা হল ছবির ডিজাইনটাকে সুন্দর করে তুলে। এ সফটওয়্যার এর ব্যবহারের ফলে বুঝাই যায় না যে ছবি এবং ছবির ব্যাকগ্রাউন্ড কখনো আগের মত ছিল। ছবির বিশেষত্ব এবং মানটাকে বেশির ভাগই ফুটিয়ে তোলে।

ফ্রি এআই টুলস এর গুরুত্ব

এআই প্রযুক্তির আগে যখন আমরা কোন ছবি এডিট করতাম তখন বিভিন্ন রকমের সফটওয়্যার এর কাজ সম্পর্কে ধারণা থাকা লাগতো। এবং সে সকল সফটওয়্যার এর মধ্যে বিভিন্ন রকমের এডিট অপশন থাকতো যা মনে রাখা অনেকটাই কঠিন হতো। সেজন্য খুব কম সংখ্যক মানুষ ছবি এডিট করার কাজ করে থাকতো। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার আসার ফলে অনলাইন জগতে এতটাই প্রভাব ফেলেছে, যেখানে প্রতিটি ঘরে ঘরে মানুষ এখন এ টুলস গুলোর ব্যবহার করে থাকছে। আগে ছবি এডিট করতে অনেক সময় লাগতো, দেখা গেছে কোন ফটোগ্রাফার ছবি এডিট করে দুই তিন দিন পর সেটা ডেলিভারি দিয়েছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে আমাদের এই কাজ করার সময় টাকে অনেকটা কমিয়ে নিয়ে এসেছে।

শুধুমাত্র একটা নির্দিষ্ট prompt ব্যবহার করে ছবি এডিট করা যায়। সেখানে ছবির কালার, সাইজ এবং রেজুলেশন সবকিছু উল্লেখ করা থাকে। এজন্য দেখা গেছে অনেক কঠিন কঠিন কাজ খুব সহজেই করা যায়। আমি দেখেছি আগে মানুষ ছবি এডিট করার জন্য বিভিন্ন কোর্স করে থাকতো, এই কোর্সগুলা করার ফলে তারা একটা দক্ষতা অর্জন করত। কিন্তু অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার আসার ফলে এখন মানুষ দক্ষতা ছাড়াই এই কাজগুলো করে থাকে। এমনকি আগে তুলনায় ছবি এখন আরো আকর্ষণীয় করে তোলা যায়। এ টুলসগুলো বর্তমানে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্রেও অনেক বেশি ভূমিকা রাখছে। তাই আমাদের ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম সঠিকভাবে জানতে হবে।

ফ্রি এআই টুলস এর কিছু সুবিধা

ফ্রি এ আই টুলস সুবিধা কত বেশি সেটা বর্ণনা করে বোঝানো যাবে না। এখন মানুষ সাধারণ সফটওয়্যার কিংবা অ্যাপস ব্যবহার করেনা, সেটার পরিবর্তে বিভিন্ন রকমের এ আই টুলস ব্যবহার করে থাকে। এই সকল এ আই টুলস গুলো ব্যবহার করার মূল কারণ হলো সময়টাকে অনেক সাশ্রয় করে এবং কাজটাকে আগের তুলনায় অনেক সুন্দর করে। আমার কাছে সব থেকে বড় সুবিধা মনে হয় সেটা হল এ সকল সফটওয়্যার ব্যবহার করতে কোন রকমের খরচ করা দরকার হয় না। বিনা খরচে এই টুলসগুলো ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করা যায় এবং অনলাইন ইনকাম এর ক্ষেত্রে এ টুলস গুলোর ব্যবহার অনেক বেশি।
এখন একটা ছবি তৈরি করতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে একটা মার্জিত এবং আকর্ষণীয় ছবি তৈরি করা যায়। সফটওয়্যারগুলোর ব্যবহার অনেক সহজ এবং অনেক ফ্রেন্ডলি। আমরা সাধারণত যেগুলো দৈনন্দিন কাজে সফটওয়্যার ব্যবহার করি সে তুলনায় অনেক সহজ। এই এআই টুলস ছবিগুলো খুব সহজেই তৈরি করে দেয়। এখানে আমাদেরকে কোন রকমের এডিট করার দরকার হয় না। যেটাকে আমরা অনলাইন ক্ষেত্রে বলে থাকি অটোমেটিক এডিটিং। এ সকল সফটওয়্যার ব্যবহার করতে কোন স্টোর থেকে ডাউনলোড করা দরকার হয় না, গুগল ক্রোম ব্রাউজার থেকে এই সফটওয়্যার ব্যবহার করা যায়। সুতরাং আমার কাছে এ আই টুলস এর ব্যবহারের সুবিধা আগের সফটওয়্যার গুলোর তুলনায় অনেক বেশি মনে হয়।

ছবি এডিট করার ক্ষেত্রে কোন ফ্রি এআই টুলস উপযোগী

ছবি এডিট করার ক্ষেত্রে অনলাইনে অনেক ফ্রি এ আই টুলস আছে। এক একটা এ আই টুলস একেক রকমের ভূমিকা পালন করে থাকে। কিছু কিছু এআই টুলস সীমিত এডিটিং অপশন দিয়ে থাকে আবার কিছু টুলস আছে যেগুলোতে অপশন অনেক বেশি। এই সকল টুলস গুলো দিয়ে ছবিকে বিভিন্নভাবে এডিট করা যায়। আমার কাছে সবথেকে জনপ্রিয় ফ্রী এআই টুলস মনে হয় Canva। এই ক্যানভা সফটওয়্যার দিয়ে ছবি এডিট করা যায় সেই সাথে আরো অন্যান্য কাজ করা যায় ছবির। এই সফটওয়্যারে আবার লোগো তৈরি করা যায়। এই সফটওয়্যার ছবি খুব দ্রুতভাবে এডিট করার ক্ষেত্রে জনপ্রিয়।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি পোস্ট করার ক্ষেত্রে এই Canva সফটওয়্যার এর ব্যবহার অধিকাংশ বেশি। বর্তমানে তরুণ যুবকদের সাথে সাথে প্রাপ্তবয়স্করাও এ সফটওয়্যার ব্যবহার করে থাকে। এই সফটওয়্যার এত জনপ্রিয় কারণ এখানে বিভিন্ন রকমের ছবির ডিজাইন অপশন থাকে। যেখানে আমরা আমাদের ইচ্ছামতো ছবি ডিজাইন করতে পারি এবং সেটাকে সুন্দরভাবে কাস্টমাইজ ও করতে পারি। আবার দেখা যায় কিছু কিছু ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে, সে কাজগুলো এ সফটওয়্যার মাধ্যমে করা যায়। সুতরাং আমি বলব Canva সফটওয়্যার ব্যবহার করা অনেক উপযোগী যেকোনো ছবি এডিটিং এর ক্ষেত্রে।

এআই টুলস ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা

প্রতিটি সফটওয়্যার এর যেমন সুবিধা আছে ঠিক সেরকম অসুবিধা আছে। তবে আমি বলব কৃত্রিম বুদ্ধিমত্তার সকল সফটওয়্যার গুলো যে সকল সুবিধা প্রদান করে থাকে সেগুলোর কাছে হাতে গোনা কয়েকটা অসুবিধা খুব বেশি বলে আমি মনে করি না। তবে কিছু কিছু অসুবিধা আমি দেখেছি যেগুলো খেয়াল করার মত। যেমন ছবিও এডিট করার ক্ষেত্রে আগে যে সকল সফটওয়্যার ব্যবহার করা লাগতো সেগুলো সাধারণত ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যেত। কিন্তু এই টুলস গুলো ব্যবহার করতে আমাদেরকে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকা লাগবে।

সেই সাথে ইন্টারনেটের স্পিড বেশি থাকা লাগবে। কারণ এই সকল টুলসগুলো সাধারণত ইন্টারনেটের মাধ্যমে তৈরি করা হয়। আবার আরেকটা বড় অসুবিধা হলো যে সকল টুলস ছবি এডিট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোর কিছু সীমিত ভার্সন থাকে। অর্থাৎ কয়েকটা ছবি তৈরি করার পরে আর ছবি জেনারেট করা যায় না। পরবর্তীতে ছবি তৈরি করার জন্য সাবস্ক্রিপশন নেওয়া লাগে। যেটা করতে কিছু পরিমাণ টাকা খরচ করা লাগে। সাবস্ক্রিপশন নিয়ে নিলে পরবর্তীতে আরো ভালো ফলাফল পাওয়া যায় এই সকল টুলস দিয়ে। এ আই টুলস গুলোতে আমি দেখেছি কিছু কিছু ছবি অযৌক্তিকভাবে তৈরি করে দেয়।

অর্থাৎ আমি যেমনটা Prompt তৈরি করি সেগুলোর মধ্যে ৯০% ঠিক রেখে বাকি কিছুটা উল্টাপাল্টা করে দেয়। এক্ষেত্রে অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়, তবে পরবর্তীতে সুন্দরভাবে prompt দিলে ছবি সুন্দর ভাবে তৈরি হয়ে যায়। এই সকল টুলস গুলোর মধ্যে আমাদেরকে ছবি তৈরি করতে হলে প্রথমে একটা নির্দিষ্ট ছবি আপলোড করা লাগে, এখানে সেই ছবির নিরাপত্তার একটা ঝুঁকি থাকে। কারন আপলোড করা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ছবির কাঠামো থেকে শুরু করে বৈশিষ্ট্য কোন কিছু ধারণ করতে পারবে না। সেজন্য আমি মনে করি এখানে ছবির ডেটা নিরাপত্তা ঝুঁকি থাকে। এই সকল সফটওয়্যার ব্যবহার করার ফলে একটা নির্ভরশীলতা তৈরি হয়, যেটা পরবর্তীতে দক্ষতা তৈরি করতে একটা বাধা সৃষ্টি করে। এগুলো অসুবিধা সাধারণত এ আই টুলস ব্যবহারের ফলে হয়।

ফ্রি এআই টুলস এর গুরুত্বপূর্ণ টিপস

ফ্রি এ আই টুলস ব্যবহার করলেই যে ভালো ফলাফল পাওয়া যায় বিষয়টা এমন না। ছবি তৈরি করতে হলে অনেক কিছু দিক ভালোমতো বিবেচনা করে এ সকল টুলস ব্যবহার করতে হয়। প্রথমত আমাদেরকে কোন ছবির বিনিময়ে এডিট করতে হলে অবশ্যই ভালো ও ক্লিয়ার ছবি আপলোড করতে হবে। এতে করে যে ছবি তৈরি হয়ে আসে সেটার মান অনেক ভালো থাকে। তারপর ছবির কি রকম এডিট দরকার সেটা এডিট করার আগেই নির্ধারণ করে নেওয়া উচিত। কারণ এক একটা সফটওয়্যার একেক রকম সুবিধা দিয়ে থাকে। সেজন্য ছবি তৈরি করতে হলে অবশ্যই নির্দিষ্ট সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
এডিট করার ক্ষেত্রে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো অতিরিক্ত মাত্রায় ছবি এডিট করা যাবে না। যেরকম এডিট করলে ছবিটা কে স্বাভাবিক এবং আকর্ষণীয় লাগবে ঠিক সেরকম এডিট করতে হবে। এই টুলগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ ছবির সাইজ আপলোড করা যায় ছবি তৈরি করার ক্ষেত্রে। সেজন্য আপলোড করার আগে অবশ্যই আমাদেরকে ছবির সাইজ এবং রেজুলেশন সম্পর্কে ভালোমতো জ্ঞান অর্জন করতে হবে। এখানে আমি বেশি গুরুত্ব দিয়ে একটা কথা বলব সেটা হল নিত্যনতুন টুলস এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। কারণ ভবিষ্যতে এরকম আরো অনেক টুলস আসবে যেগুলো আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স এবং সহজ হবে।

ছবির ক্ষেত্রে ফ্রি এআই টুলস কেন প্রয়োজন

আমরা সাধারণত ছবি বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকি।  এই ছবিগুলো যেন দেখতে মানসম্মত এবং আকর্ষণীয় হয় সেজন্য আমরা ফ্রি এ আই টুলস ব্যবহার করে থাকি। বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ছবি আপলোড দিয়ে থাকি। আমাদের পোস্টকে আকর্ষণীয় করে তুলতে এই সফটওয়্যার গুলোর ব্যবহার অনেক বেশি। আবার কিছু কিছু অনলাইন আর্নিং এর ক্ষেত্রে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কনটেন্ট তৈরি করার কাজে ছবি এডিট করার প্রয়োজন হয়। এরকম ধরনের অনলাইন কাজের ছবি এডিট এর জন্য এই টুলস গুলোর ব্যবহার বেশি হয়।
ছবির-ক্ষেত্রে-ফ্রি-এআই-টুলস-কেন-প্রয়োজন
যেমন ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যখন কোন বিষয়ে আর্টিকেল লিখে থাকি তখন ছবি একমাত্র উৎস যেটা আমাদের আর্টিকেলের ভাবার্থ বুঝায়। এ সকল প্লাটফর্মে ছবির ব্যবহারের জন্য আমাদেরকে এ সকল টুলস ব্যবহার করা লাগে। এ টুলসগুলো ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে ছবি মন মত তৈরি করা যায়। নতুন যুবকদের কাছে এ টুলস গুলো অনেক বেশি উপযোগী কারণ তারা খুব কম সময়ে তাদের চাহিদা মত ছবি তৈরি করতে পারে।

শেষ মন্তব্য

ফ্রি এআই টুলস ব্যবহার করে ছবি এডিট করার নিয়ম সম্পর্কে আমি উপরে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখানে শুরুতে কিছু সফটওয়্যার সম্পর্কে আমি প্রাথমিক ধারণা দিয়েছি যা নতুন ব্যবহারকারীদের জন্য অনেক উপকারী হবে। এছাড়াও এখানে আরও তথ্য দেওয়া আছে যেগুলো সাধারণত এ টুলস ব্যবহার করা কালীন ঘটে থাকে। তবে আমার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবের গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি আমাদের প্রযুক্তিকে আর একটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় অবদান রয়েছে। 260207

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url