আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী
আপওয়ার্কে কাজ করার সমস্ত নিয়মকানুন
আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী সম্পর্কে চান? তবে আপনি
একদম ঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমি আমার সম্পূর্ণ আর্টিকেলটিতে এই বিষয়ে
শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই
থাকুন।
বর্তমানে অনেকেই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে না। তাই আপনিও যদি এই বিষয়ে
জানতে চান তবে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।
আশা করি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।
পেজ সূচিপত্রঃ আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী
- আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী
- ফ্রিল্যান্সিংয়ে সঠিক পরিচয়ের গুরুত্ব
- কেন ভেরিফিকেশন বারবার ফেইল হয়
- আইডি কার্ড নির্বাচনের সঠিক নিয়ম
- ছবি তোলার টেকনিক্যাল সতর্কতা
- প্রোফাইল তথ্যের সাথে সামঞ্জস্যতা
- সাপোর্ট টিমের কার্যকর সহায়তা
- পুনরায় আবেদনের সঠিক পদ্ধতি
- ভেরিফিকেশন পরবর্তী অ্যাকাউন্টের নিরাপত্তা
- শেষ মন্তব্য
আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী
আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী এই প্রশ্নের উত্তর মূলত
ধৈর্য এবং সঠিক তথ্যের সঠিক উপস্থাপনার মধ্যে নিহিত। আমি বলতে চায় যখন আপনার
ভেরিফিকেশন ফেইল হয়, তখন হতাশ না হয়ে প্রথমেই আপওয়ার্ক থেকে প্রাপ্ত ইমেইলটি
ভালোভাবে পড়ুন।
শুরুতে আমাদেরকে আমাদের upwork এর প্রোফাইলে প্রবেশ করতে হবে। তারপর সেখানে
প্রোফাইল পিকচারের পাশে একটি অপশন থাকবে সবুজ রং এ লিখা verify your identity। এই
অপশনে ক্লিক করতে হবে।
তারপরে একটি ইন্টারফেস আসবে যেখানে সবার নিচে একটি বাটন থাকবে যাতে লেখা থাকবে
verify your identity। সে বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরপরই একটি ইন্টারফেজ আসবে যেখানে লেখা থাকবে term and conditions।
এটি সম্পূর্ণ পড়ে নিচে একটি টিক দিয়ে agree বাটনে ক্লিক করতে হবে।
তারপর একটি ইন্টারফেজ আসবে যেখানে আপনার আইডেন্টিটি দেওয়ার জন্য বিভিন্ন রকমের
অপশন আসবে। যেমন- ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ও
আইডি কার্ড। এগুলোর মধ্যে থেকে আপনাকে আইডি কার্ড নির্বাচন করে নিচে next বাটনে
ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করার পরে নতুন আরেক ইন্টারফেস আসবে যেখানে আপনার আইডি অনুযায়ী ফেস
ভেরিফাই করার জন্য এটি নির্দেশনা থাকবে। নির্দেশনা টা ভালো মতো পড়ে তারপর I am
read y বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরপরই ছবিতে দেখানো একটি কালো স্ক্রিন আসবে যেটি মূলত সেলফি ক্যামেরা।
এখানে কিছু নির্দেশনা দিবে সেগুলো নির্দেশনা গুলো ভালোমতো বুঝে সে অনুযায়ী ফেস
ভেরিফাই করতে হবে।
ফেস ভেরিফাই সম্পূর্ণ হলে আপনাকে একটি নোটিফিকেশন দিবে যেখানে বলবে আপনার ফেস
ভেরিফিকেশন ঠিকমতো হয়েছে কিনা। যদি ঠিক মতো হয়ে যায় তাহলে নিচে লেখা থাকবে
done। সে বাটনে আপনাকে ক্লিক করতে হবে।
তারপর পুনরায় আপনাকে আপনার upwork প্রোফাইলে চলে যেতে হবে। সেখানে দেখবেন আপনি
আপনার স্ট্যাটাস কি অবস্থায় আছে। যদি unverified লেখা থাকে তাহলে চিন্তার কোন
বিষয় না। কারণ ভেরিফাই হতে ৪৮ থেকে ৯৬ ঘন্টা লাগে। এ সময় পার করার পরে আপনার
প্রোফাইলে বরাবরই ভেরিফাই হয়ে যাবে।
যদি ভেরিফাই হয় তাহলে তার আগে একটি upwork থেকে মেইল পাঠানো হবে আপনার মেইলে।
সেখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার জন্য কত সময় লাগতে পারে। সেটা সে
মেইলে বলা থাকবে।
সফল হওয়ার জন্য আপনাকে আপওয়ার্কের গাইডলাইনটি পুনরায় পড়ে নেওয়া উচিত। অনেক সময়
আমরা তাড়াহুড়ো করে ছবি আপলোড করি যা সিস্টেম রিজেক্ট করে দেয়। তাই শান্তভাবে
প্রতিটি ধাপ অনুসরণ করুন। ধৈর্য ধরে সাপোর্ট টিমের নির্দেশনার জন্য অপেক্ষা করাই
হলো এর দীর্ঘমেয়াদী সমাধান। মনে রাখবেন, বারবার ভুল আবেদন করলে অ্যাকাউন্ট ঝুঁকির
মুখে পড়তে পারে। তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন।
ফ্রিল্যান্সিংয়ে সঠিক পরিচয়ের গুরুত্ব
আমরা জানি ফ্রিল্যান্সিং মার্কেটে আপওয়ার্ক একটি সপ থেকে বেশি বিশ্বস্ত
প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য তারা কঠোর সুরক্ষা
ব্যবস্থা অবলম্বন করে। ভেরিফিকেশনের মাধ্যমে তারা নিশ্চিত করে যে প্রোফাইলের
পেছনে থাকা ব্যক্তিটি প্রকৃত এবং তার পরিচয় বৈধ। এটি কেবল ফ্রিল্যান্সারদের জন্যই
নয় বরং ক্লায়েন্টদের জন্যও অত্যন্ত জরুরি। নিরাপদ লেনদেন এবং স্ক্যামমুক্ত পরিবেশ
গড়ে তোলার জন্য এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। আমার ধারণা যখন একজন
ফ্রিল্যান্সার ভেরিফাইড হন তখন তার প্রোফাইলের মান বেড়ে যায়। যা তার কাজ পাওয়ার
ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
ক্লায়েন্টরা ভেরিফাইড ফ্রিল্যান্সারদের সাথে কাজ করতে বেশি আগ্রহ করেন। আমি মনে
করি এটি আপনার পেশাদারিত্বের প্রমাণ দেয় এবং প্ল্যাটফর্মে আপনার অবস্থানকে
শক্তিশালী করে। পরিচয় যাচাইয়ের গুরুত্ব কেবল কাজ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার
উপার্জিত অর্থ উত্তোলন থেকে শুরু করে আপওয়ার্কের বিভিন্ন প্রিমিয়াম ফিচার
ব্যবহারের জন্য এটি প্রয়োজনীয়। তাই আপনার ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী সফলতার জন্য এই
প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সঠিক পরিচয় উপস্থাপনের মাধ্যমে আপনি
ক্লায়েন্টের আস্থা অর্জন করতে পারেন। তাই আমি বলব আপওয়ার্কে আইডেন্টিটি
ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত।
কেন ভেরিফিকেশন বারবার ফেইল হয়
ভেরিফিকেশন ফেইল হওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ থাকতে পারে। প্রথমত আপলোড করা
ডকুমেন্টের ছবি ঝাপসা বা আলো কম থাকার কারণে রিড করা সম্ভব হয় না। অনেক সময়
ডকুমেন্টের চার কোণা স্পষ্টভাবে দেখা যায় না যা আপওয়ার্কের সিস্টেম গ্রহণ করে
না। আমার মতে দুর্বল আলোকসজ্জা বা নিম্নমানের ক্যামেরা ব্যবহারের ফলে এমনটা
ঘটে।দ্বিতীয়ত আপনার আপওয়ার্ক প্রোফাইলের নাম এবং জাতীয় পরিচয়পত্রের নামের মধ্যে
পার্থক্য থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল করে দিতে পারে। যা কাজের
ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলবে বলে আমার ধারণা।
এছাড়া যদি আপনার ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন হয় বা আপলোডের সময় ফাইল করাপ্ট
হয়ে যায়। তবে ভেরিফিকেশন সম্পন্ন হতে বাধা পায়। আমার মনে হয় এই কারণগুলো বুঝে
সতর্ক থাকলে আপনি সমস্যার পুনরাবৃত্তি রোধ করতে পারবেন। এছাড়া অনেক সময় একই
ডকুমেন্ট বারবার আপলোড করার ফলে সিস্টেম সেটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে। যদি
আপনার কোনো ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তবে সেটিও প্রত্যাখান হবে। তাই
প্রতিটি নথিপত্র আপলোডের আগে সেগুলো আপওয়ার্কের নির্ধারিত নিয়মে আছে কি না তা
নিশ্চিত করা আপনার দায়িত্ব। প্রতিটি ছোট ভুলই ভেরিফিকেশনের পথে বড় বাধা হতে পারে।
আইডি কার্ড নির্বাচনের সঠিক নিয়ম
সঠিক ডকুমেন্ট নির্বাচন করা ভেরিফিকেশনের অর্ধেক কাজ সফল করে দেয়। আপওয়ার্ক
সাধারণত সরকারিভাবে ইস্যু করা আইডি কার্ড যেমন এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং
লাইসেন্স গ্রহণ করে। খেয়াল রাখবেন যেন আপনার আইডি কার্ডটি মেয়াদ উত্তীর্ণ না হয়।
আমি পরামর্শ দিব অস্পষ্ট বা কাটাকাটা ডকুমেন্ট কখনোই আপলোড করবেন না। ডকুমেন্টের
কপিটি রঙিন এবং উচ্চ রেজ্যুলেশনে হওয়া জরুরি। আমি দেখেছি এসব কাজের
ক্ষেত্রে কোনো ধরনের ফটোকপি বা স্ক্যান কপি অনেক সময় গ্রহণ করা হয় না।
ছবি তোলার টেকনিক্যাল সতর্কতা
আইডি কার্ডের ছবি তোলার সময় অনেকে পর্যাপ্ত আলোর অভাব রাখেন। অন্ধকার ঘরে বা
ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুললে ডকুমেন্টের লেখা পড়া যায় না। আমি মনে করি
ক্যামেরার লেন্স পরিষ্কার করে নেওয়া একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ যা অনেকে
এড়িয়ে যান। প্রাকৃতিক আলোতে ছবি তোলা সবসময় ভালো ফলাফল দেয়। ছবির ব্যাকগ্রাউন্ড
এমন হতে হবে যাতে কার্ডটি স্পষ্টভাবে আলাদা করা যায়। কার্ডটি বাঁকা করে ধরবেন না
বরং সমান্তরালভাবে রেখে ছবি তুলুন। মনে রাখবেন আপওয়ার্ক এআই প্রযুক্তির মাধ্যমে
এই ছবিগুলো যাচাই করে।
তাই অতি ক্ষুদ্র ভুলও ভেরিফিকেশন রিজেক্ট হওয়ার কারণ হতে পারে। আমার মতে
ডকুমেন্টের সব কোণা ছবিতে থাকা বাধ্যতামূলক। ছবি তোলার পর চেক করে দেখুন সব তথ্য
স্পষ্টভাবে পড়া যাচ্ছে কি না। যদি অক্ষর বা সংখ্যা ঝাপসা মনে হয় তবে আবারও ছবি
তুলুন। তাড়াহুড়ো করে অস্পষ্ট ছবি পাঠালে ভেরিফিকেশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রবল।
তাই পরিষ্কার ও উজ্জ্বল ছবি আপলোড করার মাধ্যমে আপনি আপনার ভেরিফিকেশন নিশ্চিত
করতে পারেন। তাই আমি বলব আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী
সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত।
প্রোফাইল তথ্যের সাথে সামঞ্জস্যতা
প্রোফাইলের সেটিংস থেকে পার্সোনাল ইনফরমেশন সেকশনে গিয়ে দেখুন নাম এবং ঠিকানা
জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কি না। অনেক সময় আমরা ভুলবশত ডাকনাম বা অর্ধেক
নাম ব্যবহার করি। যা ভেরিফিকেশনের সময় সমস্যা তৈরি করে। আমি বলব আপনাকে খেয়াল
রাখতে হবে আপনার প্রোফাইলের তথ্য আপনার আইডি কার্ডের তথ্যের একই রকম প্রতিফলন হতে
হবে। ঠিকানা দেওয়ার সময় এনআইডিতে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে টাইপ করার চেষ্টা
করুন। বিশেষ করে এলাকা বা পোস্টাল কোড নিয়ে যেন কোনো ভুল না হয়।
সাপোর্ট টিমের কার্যকর সহায়তা
সব নিয়ম মেনে চলার পরেও যদি বারবার সমস্যা হয় তবে আপওয়ার্ক সাপোর্ট টিমের
সাহায্য নিন। তারা সরাসরি আপনার অ্যাকাউন্টের সমস্যাটি খতিয়ে দেখতে পারে। তাদের
সাথে কথা বলার সময় আপনার ভেরিফিকেশন ফেইল হওয়ার স্ক্রিনশট এবং প্রয়োজনীয় তথ্য
প্রদান করুন। আমি দেখেছি সঠিক প্রমাণের ভিত্তিতে তারা সহায়তা করতে বেশি আগ্রহী
থাকে। সাপোর্ট টিমের সাথে যোগাযোগের সময় মার্জিত ভাষা ব্যবহার করা জরুরি। আপনার
সমস্যাটি সংক্ষেপে বুঝিয়ে বলুন এবং তারা কী পদক্ষেপ নিতে বলছে তা মনোযোগ দিয়ে
অনুসরণ করুন।
পুনরায় আবেদনের সঠিক পদ্ধতি
আবেদন বাতিলের পর আপওয়ার্ক আপনাকে পুনরায় সুযোগ দেয়। এই সুযোগটি কাজে লাগানোর
আগে আগের ভুলগুলো সংশোধন করা অপরিহার্য। একইভাবে বারবার ভুল ডকুমেন্ট আপলোড করলে
আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড হতে পারে। তাই আমি বলব খুব সতর্ক থাকুন এবং
প্রতিটি পদক্ষেপ অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পন্ন করুন। নতুন আবেদনের সময় নতুন ছবি এবং
আপডেটেড তথ্য ব্যবহার করুন। যদি প্রথমবার আপনার ড্রাইভিং লাইসেন্স রিজেক্ট হয়ে
থাকে তবে এবার পাসপোর্ট ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনার কাজের ভালো প্রভাব
পড়বে।
এক্ষেত্রে আমার পরামর্শ হলো প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করুন এবং সবকিছু ঠিক
আছে কি না তা চূড়ান্তভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন। আমার কাছে মনে হয়
আগের ভুল থেকে শেখাই হলো সাফল্যের উপায়। ভেরিফিকেশনের আবেদনের আগে সিস্টেমের
ক্যাশ এবং কুকি ক্লিয়ার করে নেওয়া ভালো। একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত
করুন যাতে আপলোডে কোনো বাধা না আসে। কেননা সঠিক পদ্ধতিতে পুনরায় আবেদন করলে
আপওয়ার্কের সিস্টেম আপনার নতুন ফাইলগুলো পুনরায় মূল্যায়ন করবে এবং সফল হওয়ার
সম্ভাবনা থাকবে। তাই আমি বলব আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার
সমাধান কী সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত।
ভেরিফিকেশন পরবর্তী অ্যাকাউন্টের নিরাপত্তা
ভেরিফিকেশন হয়ে যাওয়া মানেই সব কাজ শেষ নয় বরং অ্যাকাউন্টটি নিরাপদ রাখা এখন
আপনার দায়িত্ব। সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং টু ফ্যাক্টর
অথেন্টিকেশন চালু রাখুন। এতে হ্যাকারদের হাত থেকে আপনার কঠোর পরিশ্রমে গড়া
অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। তাই আমিও বলব নিরাপত্তা ব্যবস্থা সবসময় আপডেটেড
রাখুন।নিরাপদ না থাকলে অ্যাকাউন্টের তথ্যে কোনো পরিবর্তন আসলে তা দ্রুত আপডেট
করুন। আপওয়ার্কের কমিউনিটি গাইডলাইন মেনে চলুন যাতে পরবর্তীতে কোনো ভেরিফিকেশন
সংক্রান্ত ঝামেলায় পড়তে না হয়।
মনে রাখবেন একটি নিরাপদ ও ভেরিফাইড প্রোফাইলই আপনাকে বড় বড় ক্লায়েন্টদের নজরে
আসতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। আমার পরামর্শ হলো আপনার
অ্যাকাউন্টে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত সাপোর্ট টিমকে জানান। নিয়মিত
আপনার পেমেন্ট মেথড এবং প্রোফাইলের অন্যান্য নিরাপত্তা সেটিংস চেক করুন। আপনি যখন
ভেরিফাইড হবেন তখন আপনার অ্যাকাউন্টের মান ও গুরুত্ব অনেক বেড়ে যাবে। তাই আমার
পরামর্শ হবে একে সুরক্ষিত রাখা আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
শেষ মন্তব্য
আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন ফেইল হওয়ার সমাধান কী তা জেনে রাখা একজন
ফ্রিল্যান্সারের জন্য অপরিহার্য দক্ষতা। ভেরিফিকেশন ফেইল হওয়া কোনো বড় বিপর্যয় নয়
বরং এটি সিস্টেমের একটি নিয়ম যা আপনার অ্যাকাউন্টকে সুরক্ষা প্রদান করে। আমার মতে
সঠিক নিয়ম মেনে, পরিষ্কার ডকুমেন্ট জমা দিয়ে এবং প্রোফাইলের তথ্যের সাথে
সামঞ্জস্য রেখে পুনরায় আবেদন করলে খুব সহজেই আপনি এই বাধা অতিক্রম করতে পারবেন।
260435













অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url