OrdinaryITPostAd

সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম

ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্টসিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম জানা দরকারি যারা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে থাকে। সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপ গুলো সতর্ক ভাবে করতে হবে।

সিসিটিভি-ক্যামেরার-ডিভিআর-মেশিনে-নতুন-হার্ডডিস্ক-লাগানোর-নিয়ম
সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ফুল হয়ে গেলে আমাদের পুরাতন হার্ডডিস্কের ভিডিও ডিলিট করতে হয় না হলে নতুন হার্ডডিস্ক লাগাতে হয়। আজকের এই আর্টিকেলে আমরা সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে হার্ডডিস্ক লাগানোর সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে জানব।

পেজ সূচিপত্রঃ সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম

সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম

সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম গুলোর মধ্যে সবচেয়ে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে হার্ডডিস্ক লাগানোর আগে সমস্ত ডিভিআর মেশিনের বৈদ্যুতিক লাইন খুলে ফেলে দেওয়া। বৈদ্যুতিক সংযোগ খুলে দেওয়ার পরে স্ক্রু ড্রাইভার দিয়ে ডিভাআরের কভার খুলে ফেলতে হবে। কভার খুলে দেওয়ার পরে ভিতরে হার্ডডিস্ক বসানোর জন্য জায়গা দেখতে পাবেন, যাকে HDD বে বলা হয়। নতুন হার্ডডিস্কটি সেই জায়গায় ভালোভাবে বসান এবং এর পর স্ক্রু দিয়ে শক্ত করে আটকে দিন, যাতে নড়াচড়া না করতে পারে হার্ডডিস্ক। এই গুলো করার সময় হাত শুকনো রাখবেন আর ভিতরে সার্কিট গুলোর মধ্যে অযথা হাত দিবেন না।

এরপর হার্ডডিস্ক এর সাথে ডিভিআরের কানেকশন করতে হবে। সাধারণত ডিভিআরের দুইটা তার থাকে, একটি তার ডেটা কেবল আর অন্যটি পাওয়ার কেবল। ডেটা কেবলটি ডিভিআরের মাদারবোর্ড থেকে হার্ডডিস্কে লাগাতে হবে আর পাওয়ার কেবলটি পাওয়ার সাপ্লাই থেকে HDD তে লাগাতে হবে। এই কানেকশন গুলো ঠিক ভাবে করতে হবে না হলে হার্ডডিস্ক কাজ করবে না। সবকিছু ঠিক ভাবে লাগানোর পর আবার স্ক্রু দিয়ে ডিভিআরের কভার লাগিয়ে ফেলুন। পরবর্তী ধাপে সেটিং করার জন্য পাওয়ার সংযোগ দিয়ে ডিভিআর চালু করুন। এই সমস্ত পদ্ধতি গুলো অনুসরণ করলে খুব সহজে ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানো যায়।

নতুন হার্ডডিস্ক লাগানোর আগে যে সমস্ত প্রস্তুতি নেওয়া উচিত

নতুন হার্ডডিস্ক লাগানোর আগে উপযুক্ত যন্ত্রপাতি এবং পরিবেশ প্রস্তুত রাখতে হবে। একটি মানসম্মত স্ক্রু ড্রাইভার, পরিষ্কার কাপড় এবং প্রয়োজনে এন্টিস্ট স্ট্যাটিক গ্লাভস ব্যবহার করা ভালো, যাতে সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত না হয়। এই কাজটি এমন জায়গায় করুন যেখানে ধুলোবালি কম এবং আলো সঠিক পরিমাণে থাকে। এছাড়া হার্ডডিস্ক লাগানোর আগে ডিভিআরের নির্দেশিকা দেখে নিলে হার্ডডিস্কের সাপোর্টেড ক্ষমতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা ভুল যন্ত্রের ব্যবহার এর ঝুঁকি কমায় এবং পুরো প্রক্রিয়া সহজ করে দেয়। 
এইগুলোর পাশাপাশি নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার দিকেও নজর দেওয়ার জরুরি। যদি আগের কোন হার্ডডিস্ক থাকে তাহলে, কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ফাইল থাকে তাহলে সেগুলো আগে থেকে ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ নতুন হার্ডডিস্ক সেটআপের পর পুরানো ডাটা মুছে যাবে। ইনস্টলেশন এর সময় বিদ্যুৎ যেন না চলে যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ ইনস্টলেশনের সময় বিদ্যুৎ চলে গেলে হার্ডডিস্ক এবং কম্পিউটার দুইটাই ক্ষতি হতে পারে। এই সমস্ত প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখলে পুরো কাজটা নিরাপদ এবং ঝামেলা মুক্ত ভাবে করা যায়। 

ডিভিআরে হার্ডডিস্ক ইনস্টল হয়েছে কিনা যেভাবে বুঝবেন

ডিভিআরে হার্ডডিস্ক ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। ডিভিআর চালু করার পর যদি কোন অস্বাভাবিক শব্দ না আসে এবং সিস্টেম অস্বাভাবিক ভাবে বুট হয় তাহলে এটা একটা ভালো লক্ষণ। এরপরে মনিটরে স্টোরেজ স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন এটা কাজ করছে কিনা। অনেক ডিভিআরে "HDD LED" লাইট থাকে, যা জ্বললে বা লাফালে বোঝা যায় ডাটা অক্সেস হচ্ছে। পাশাপাশি কিছু লাইভ ক্যামেরা চালিয়ে রেখে পরে রেকর্ড প্লে ব্যাক চেক করলে বোঝা যায় হার্ডডিস্ক সঠিক ভাবে কাজ করছে। 

ডিভিআরে কোন ধরনের হার্ডডিস্ক ব্যবহার করা ভালো

ডিভিআরে সাধারণ কম্পিউটারের হার্ডডিস্ক ব্যবহার না করে নজরদারি উপযোগী এমন বিশেষ হার্ডডিস্ক ব্যবহার করা ভালো। এই ধরনের হার্ডডিস্ক কে "surveillance HDD" বলা হয়, যা ২৪ ঘন্টা একটানা ভিডিও রেকর্ডিং এর জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের হার্ডডিস্কে তাপ সনশীলতা বেশি থাকে এবং দীর্ঘ সময় চললেও পারফরম্যান্স কমে না। ডিভিআরের সাথে মিল রেখে sata ইন্টারফেস সমর্থিত হার্ডডিস্ক বেছে নিতে হবে, কারণ বেশির ভাগ ডিভিআর এই কানেকশন পদ্ধতি ব্যবহার করে থাকে। তাই এই ধরনের সুবিধা দেওয়া হার্ডডিস্ক ব্যবহার করা ভালো।
ডিভিআরে-যে-ধরনের-হার্ডডিস্ক-ব্যবহার-করা-ভালো
হার্ডডিস্ক কেনার সময় কিছু বিষয় মাথায় রেখে কিনতে হবে যেমন কোন ব্র্যান্ডের হার্ডডিস্ক, ওয়ারেন্টি এবং ধারণ ক্ষমতা এই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বস্ত ব্রান্ডের হার্ডডিস্ক কেনা উচিত যাতে পরে কোন সমস্যা না হয়। ডিভিআরে ক্যামেরার সংখ্যা ও রেকর্ডিং সময় অনুযায়ী হার্ডডিস্ক এর স্টোরেজ ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে। কম পাওয়ার খরচ করে এবং কোন শব্দ উৎপন্ন করে এমন মডেল নির্বাচন করলে ডিভাইস দীর্ঘদিন ধরে স্থিতিশীল ভাবে কাজ করে। ভালো মানের হার্ডডিস্ক ব্যবহার করলে ডেটা করাপ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।

ডিভিআরে হার্ডডিস্ক কাজ না করলে যেগুলো করতে হবে

সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম জানার পরে আপনি হার্ডডিস্ক লাগালে যদি দেখেন এটা কোন কারণে কাজ করছে না তাহলে আপনি কম্পিউটারে সেটিং মেনুতে গিয়ে স্টোরেজ স্ট্যাটাস চেক করুন, সেখানে কোন "Not Directed" দেখাচ্ছে কিনা দেখুন। অনেক সময় সিস্টেম আপডেট না থাকলে সমস্যা গুলো হয়। এছাড়া হার্ডডিস্ক অতিরিক্ত গরম হলে কাজ করা বন্ধ করে দিতে পারে, তাই কুলিং ঠিক আছে কিনা চেক করুন। অন্য আরেকটা ডিভিআরে হার্ডডিস্ক লাগিয়ে চেক করা যায় যে সমস্যা কোথায়, ডিভিআরে নাকি হার্ডডিস্কে। সফটওয়্যার জনিত সমস্যা হলে ডিভিআরে রিসেট অপশন থেকে রিসেট মারতে হবে। 

কত স্টোরেজের হার্ডডিস্ক ব্যবহার করা ভালো

কত স্টোরেজের হার্ডডিক্স ব্যবহার করবেন সেটা নির্ভর করে ক্যামেরার সংখ্যা, ফুটেজ রোজিলোশন এবং কত দিন ফুটেজ রাখতে চান সেটার উপরে। সাধারণত ২ থেকে ৪ TB স্টোরেজের হার্ডডিস্ক ছোট সেটাপের জন্য ভালো, কিন্তু আপনার যদি বেশি বড় সেটাপের জন্য স্টোরেজ প্রয়োজন হয় তাহলে আপনি ৬ থেকে ৮ TB স্টোরেজ এর হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন। যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে বেশি স্টোরেজের হার্ডডিস্ক নেওয়াই ভালো। এই সমস্ত বিষয়ে মাথায় রেখে হার্ডডিস্ক কেনা ভালো আপনার প্রয়োজন অনুযায়ী।

সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক কতদিন পর্যন্ত ভালো থাকে

সিসিটিভি ক্যামেরা হার্ডডিস্ক সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভালো থাকে।  তবে এটি ভালো থাকার জন্য ব্যবহার কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে। যদি ডিভাইসটি নিয়মিত চালু থাকে, চারপাশে ধুলা-বালু থাকে, তাহলে এই গুলোর ফলে হার্ডডিস্ক এর আয়ু কমে যায়। এছাড়া বিদ্যুতের ওঠানামা এবং হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার মত সমস্যা গুলোতে এটার ক্ষতি হতে পারে। তাই সঠিক বিদ্যুৎ ব্যবস্থা এবং চারপাশে ধুলাবালি নেই এমন জায়গায় হার্ডডিস্ক ব্যবহার করলে হার্ডডিক্সের আয়ু বাড়ে। এইজন্য নিয়মিত হার্ডডিস্ক পারফরম্যান্স চেক করা দরকার যাতে কোন সমস্যা হলে সময় মত পরিবর্তন করে ফেলে দেওয়া যায়। 

হার্ডডিস্ক ফর্ম্যাট করা যেসব কারণে গুরুত্বপূর্ণ

হার্ডডিস্ক ফর্ম্যাট করা যেসব কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ডডিস্ক ফর্ম্যাট করলে ড্রাইভ নতুন ভাবে কাজ করার প্রস্তুতি নেয় ও ডিভিআরের সাথে সঠিক ভাবে মানিয়ে নিতে পারে। ফরম্যাট করার মাধ্যমে ফাইল সিস্টেম ঠিক ভাবে সেট হয় এবং নতুন ডাটা নির্ভুল ভাবে সংরক্ষণ করা যায়। অনেক সময় নতুন বা পুরাতন হার্ডডিস্কে পুরাতন ডাটা থেকে যায় ফলে সমস্যা হতে পারে। ফরমেট করলে এইসব ডেটা মুছে গিয়ে পরিষ্কার পরিবেশ তৈরি হয়। এতে ডাটা রাখার গতি বেড়ে যায় এবং রেকর্ডিং চলাকালীন হঠাৎ সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। 
আরেকটি বড় কারণ হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট সহজ করা। ফরমেট করা হার্ডডিস্কে পুরাতন ডাটা মুছে যায় এবং নতুন ডেটা রাখার জন্য জায়গা তৈরি হয়। এর ফলে স্টোরেজ ভরে যাওয়ার ভয় কম থাকে এবং হার্ডডিস্ক সঠিক ভাবে কাজ করতে পারে। এছাড়া ফরমেট করলে হার্ডডিস্কে থাকা সমস্যা গুলো দূর হয় এবং কর্ম ক্ষমতা বৃদ্ধি পায়। এইগুলোর পাশাপাশি হার্ডডিস্ক ফরম্যাট করলে হার্ডডিস্কের আয়ু বাড়ে। সফটওয়্যার জনিত কোন সমস্যা থাকলে সেটাও ফরমেট করে দূর করে ফেলে দেওয়া যায়।  সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম গুলো জানার পর হার্ডডিস্ক লাগানোর পর এসব বিষয় গুলো মাথায় রেখে চলতে হবে।

হার্ডডিস্ক রক্ষণাবেক্ষণ করার সহজ টিপস

হার্ডডিস্ক ভালো রাখতে নিয়মিত সিস্টেম চেক করা খুব দরকার। মাঝে মাঝে ডিভিআরে লগ বা স্ট্যাটাস দেখে নিন কোন এরর দেখাচ্ছে কিনা। অপ্রয়োজনীয় রেকর্ডিং সেটিং বন্ধ করলে হার্ডডিস্ক এর ওপর চাপ কম পড়ে। ডিভাইস এমন জায়গায় রাখুন যেখানে কম্পন কম থাকে, কারণ ঝাকুনি হার্ডডিস্ক এর জন্য ক্ষতিকর। পাশাপাশি মানসম্মত পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করলে ভোল্টেজ ঠিক থাকে। দীর্ঘ সময় ব্যবহার করলে ডিভাইস মাঝে মধ্যে রিস্টার্ট করা ভালো, এই সমস্ত ছোট ছোট নিয়ম, নিয়মিত পালন করলে হার্ডডিস্ক রক্ষা করা আরও বেশি সহজ হয়ে যায়।
হার্ডডিস্ক-রক্ষণাবেক্ষণ-করার-সহজ-টিপস
সময় মত স্বাস্থ্য চেক করা উচিত। অনেক ডিভিআরে হার্ডডিস্কের অবস্থা দেখা যায়, তাই আপনার হার্ডডিস্ক কোন অবস্থায় আছে নিয়মিত চেক করুন যাতে কোন সমস্যা হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যায়। যদি অস্বাভাবিক ব্যবহার বা স্লো হয়ে যায় ও অস্বাভাবিক শব্দ আসে তাহলে দ্রুত অবস্থা চেক করুন। নিয়মি গুরুত্বপূর্ণ ভিডিও আলাদা স্টোরেজে কপি করে রাখলে নিরাপত্তা বাড়ে। প্রয়োজনে নির্ধারিত সময় পর পর হার্ডডিস্ক পরিবর্তন করা চিন্তা করুন, যাতে কোন সমস্যা না হয়। সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম জানার পর এই সমস্ত টিপস গুলো মেনে চলতে হবে। তাহলে নিরাপদ ভাবে থাকা যাবে।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

বর্তমান সময়ে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে তাই যারা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছেন তাদের অবশ্যই সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনে নতুন হার্ডডিস্ক লাগানোর নিয়ম জানতে হবে যাতে হার্ডডিস্ক হঠাৎ নষ্ট হয়ে গেলে বা নষ্ট হয়ে যাওয়ার পরে কোন সমস্যা ছাড়া পরিবর্তন করা যায়। আজকের আর্টিকেলে আমরা হার্ডডিস্ক পরিবর্তন করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত ভাবে জানলাম, আশা করি আজকে আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। 260305

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url