OrdinaryITPostAd

পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম

নতুন ল্যাপটপ ক্রয়ের গাইডলাইন জানুন পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম সম্পর্কে আপনি কি জানতে চান? তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করব।
পাঠাও-অ্যাপে-পার্সেল-ডেলিভারি-রিকোয়েস্ট-দেওয়ার-সহজ-নিয়ম
বর্তমানে অনেকেই পার্সেল ডেলিভারি করতে চাই। কিন্তু অ্যাপে কিভাবে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দিতে হয় না জানার কারণে তাদের কাছে এটি কঠিন হয়ে পড়ে। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিন।

পেজ সূচিপত্র:- পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম সম্পর্কে জেনে নিন 

পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম

পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম সম্পর্কে অনেকেই জানেনা। যার জন্য তারা পাঠাও এর মাধ্যমে তাদের পণ্য বা পার্সেল ডেলিভারি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যার প্রধান কারণ হিসেবে ডেলিভারি রিকোয়েস্ট সঠিকভাবে না দেওয়াকে ধরা হয়। তাই সঠিকভাবে নিজের পার্সেল পাঠাও অ্যাপ এর মাধ্যমে ডেলিভারি করার জন্য সবার আগে ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সঠিক নিয়ম জানতে হবে। তাই চলুন জেনে নেয়া যাক কিভাবে পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দিতে হয়।

আপনাকে পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার জন্য প্রথমে আপনাকে পাঠাও অ্যাপ ওপেন করতে হবে। তারপর ছবিতে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেওয়া আছে। যেমন bike ride, car ride, food delivery ইত্যাদি সহ আরো অনেক কয়েকটা অপশন আছে। সেগুলোর মধ্যে আমাদেরকে পার্সেল অপশনটা বেছে নিতে হবে। কারণ আমরা একটি প্রোডাক্ট কিংবা পণ্য পাঠাতে চাচ্ছি। সেজন্য আপনাকে Parcel অপশনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করতে হবে।
পাঠাও-অ্যাপে-পার্সেল-ডেলিভারি-রিকোয়েস্ট-দেওয়ার-সহজ-নিয়ম
আপনি যখন অন্য কোন জায়গায় পাঠাবেন তখন আপনাকে পাঠাও ওপেন করার পর অবশ্যই যে জায়গা পাঠাবেন সেই লোকেশন বাছাই করে নিতে হবে। সেটার জন্য আপনাকে পার্সেল অপশনে ক্লিক করার পরবর্তী ধাপে অর্থাৎ ম্যাপে আপনাকে আপনার কাঙ্খিত জায়গা কিংবা ঠিকানা লিখতে হবে। এখানে দুই ধরনের ঠিকানা থাকবে একটা হল পিকআপ- ঠিকানা আরেকটি হলো ডেলিভারি ঠিকানা। পিকআপ ঠিকানা বলতে rider যেখান থেকে পণ্য সংগ্রহ করবে। আর ডেলিভারি ঠিকানা হল রাইডার সে সংগ্রহ করা পণ্য যে গন্তব্যে পৌঁছায় দিবে সে ঠিকানাকে ডেলিভারি ঠিকানা বলা হচ্ছে। উপরে দ্বিতীয় যে ঠিকানা দেওয়া আছে সেটা সাধারণত ডেলিভারি ঠিকানা বলা হয়। 
পাঠাও-অ্যাপে-পার্সেল-ডেলিভারি-রিকোয়েস্ট-দেওয়ার-সহজ-নিয়ম
এবার লোকেশন ঠিকমত বুঝে শুনে দিয়ে দেওয়ার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হল আপনি যার কাছে পণ্য পাঠাবেন তার ঠিকানা সে জায়গায় ভালোমতো ইনপুট করে দিতে হবে। এবং সেই সাথে আপনার পণ্য কি ক্যাটাগরিতে পড়ছে সেটা সে জায়গায় উল্লেখ করে দিতে হবে। ক্যাটাগরী মূলত চার ধরনের হয় documents, electronics, clothing, others ইত্যাদি। আপনার পার্সেল যে ক্যাটাগরিতে পড়বে সে ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে পরবর্তী ধাপে চলে যেতে হবে। এটা সাধারণত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যাপ এ অপশনটা দেওয়া হয়েছে। এতে যে ব্যক্তি পাঠাচ্ছে এবং যে ব্যক্তি গ্রহণ করবে তারা দুজনই নিশ্চিত থাকবে পার্সেল এর বিষয়। 
পাঠাও-অ্যাপে-পার্সেল-ডেলিভারি-রিকোয়েস্ট-দেওয়ার-সহজ-নিয়ম
এবার পরবর্তী ধাপ অর্থাৎ শেষ ধাপটি হলো আপনার পার্সেল রিকোয়েস্ট কনফার্ম করার ধাপ। আপনি যখন উপরোক্ত তিনটা ধাপ পূরণ করে নিবেন তখন চূড়ান্ত হবে শেষে যেয়ে আপনাকে পূরণ করাকৃত সকল তথ্যগুলো আবার পুনরায় একটি পেজে দেখানো হবে। এটা সাধারণত দেওয়া হয় যেন পাঠাও ব্যবহারকারী কোন ভুল করতে না পারে। সেজন্য পুনরায় চেক করার জন্য সকল ইনফরমেশন গুলো একটি পেজে দেওয়া হয়। সেগুলো ভালো মতো করে দেখে নিয়ে অর্থাৎ যেখান থেকে পাঠাচ্ছেন এবং যার কাছে পাঠাবেন, যে ক্যাটাগরিতে আপনার পার্সেলটা পড়ছে এবং যে রাইডারের মাধ্যমে পাঠাচ্ছেন তার নাম ও নাম্বার সেখানে উল্লেখ করা থাকবে। এভাবে প্রসেস করে আপনি পাঠাও অ্যাপ এর মাধ্যমে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দিতে পারবেন।
পাঠাও-অ্যাপে-পার্সেল-ডেলিভারি-রিকোয়েস্ট-দেওয়ার-সহজ-নিয়ম
সুতরাং আমি মনে করি অন্য সকল ডেলিভারি অ্যাপের তুলনায় পাঠাও অ্যাপ অনেক সহজসাধ্য এবং ব্যবহার উপযোগী একটি অ্যাপ। বর্তমানে আমি নিজে কোন কিছু পার্সেল পাঠাতে চাইলে কিংবা অনলাইনে কোন অর্ডার করতে চাইলে পাঠাও সার্ভিসটা বেশি গুরুত্ব দেই। পাঠাও সার্ভিস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইলে আপনাদেরকে অবশ্যই পাঠাও এর রিভিউ ভালোমতো দেখে নিতে হবে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কাস্টমারদেরকে খুশি করে তারা তাদের সার্ভিস দিয়ে থাকেন। সেজন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব যে কোন কিছু পণ্য পার্সেল করে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাও সার্ভিস ব্যবহার করুন। এতে সময় এবং পার্সেল দুটোই সুন্দরভাবে এবং নিরাপত্তার সাথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে।

পাঠাও অ্যাপ কি বা কাকে বলে

বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় সেবা প্রদানকারী অ্যাপ হলো পাঠাও অ্যাপ। এটি একটি ডিজিটাল সেবা প্রদানের মাধ্যম যার দ্বারা মানুষ খুব সহজে অনলাইন মাধ্যমে বিভিন্ন রকম সেবা গ্রহণ করতে পারে। রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি, ই-কমার্স সেবা প্রদান বা পার্সেল ডেলিভারির ক্ষেত্রে পাঠাও অ্যাপ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করার মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই এর বিভিন্ন রকমের ডিজিটাল সেবা গ্রহণ করতে পারে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এর বিভিন্ন সেবা গ্রহণ করে।
পাঠাও অ্যাপ ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন নিজের জন্য ভাড়া করতে পারে। ফলে যানবাহনের ভোগান্তি থেকে সে মুক্তি পায়। এছাড়া পাঠাও অ্যাপ ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দামের খাবার অর্ডার করতে পারে। যা অতি দ্রুত সময়ে পাওয়া যায়। এছাড়া ব্যবসায়ীরা বা যেকোনো সাধারণ মানুষ এই অ্যাপটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে পার্সেল সার্ভিস এর সেবা গ্রহণ করতে পারে। যা অতি দ্রুত সময় হয়ে থাকে। 

এই অ্যাপটি বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারকে আরো সহজ ও উন্নত করেছে। কারণ এই অ্যাপের মাধ্যমে খুব সহজে নিরাপদে টাকা লেনদেন করা যায়। এছাড়া পাঠাও অ্যাপের সমস্ত ডিজিটাল সেবা সমূহ ব্যবহারকারী সময়, শ্রম ও খরচ কমায়। যার কারণে প্রায় কম বেশি প্রত্যেকের জীবনে পাঠাও অ্যাপের ভূমিকা অনেক বেশি। সুতরাং বলা যায় যে দ্রুত সেবা, সহজ ব্যবহার ও সময় সাশ্রয়ের কারণে বর্তমানে বাংলাদেশের তরুণদের কাছে এটি একটি জনপ্রিয় সেবা প্রধান কারী মাধ্যম হয়ে উঠেছে। আমার কাছে মনে হয় শুধুমাত্র পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম আছে বাকি অ্যাপের তুলনায়।

পাঠাও অ্যাপের মাধ্যমে কেন পার্সেল ডেলিভারি করবেন

বর্তমান সময়ে পার্সেল ডেলিভারি করার সবচেয়ে জনপ্রিয় ও সেরা একটি মাধ্যম হলো পাঠাও অ্যাপ। এটি একটি ডিজিটাল সেবা প্রদানকারী মাধ্যম। এই ডিজিটাল সেবা প্রদানকারী মাধ্যমের দ্বারা যে কোন স্থান থেকে যেকোনো জায়গায় পার্সেল ডেলিভারি করা সম্ভব। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে, দ্রুততম সময় এবং অত্যন্ত নিরাপদে তার পার্সেলটি ডেলিভারি করতে পারে। এক্ষেত্রে ঘরে বসেই পাঠাও এর ব্যবহার করে ব্যবহারকারীর পার্সেল বুকিং দেওয়া যায়। এজন্য ব্যবহারকারীকে আলাদা করে লাইনে দাঁড়াতে হয় না।
পাঠাও-অ্যাপের-মাধ্যমে-কেন-পার্সেল-ডেলিভারি-করবেন
পাঠাও অ্যাপ ব্যবহার করে একজন ব্যবহারকারী তার হাতে থাকা স্মার্টফোন এর মাধ্যমে পার্সেল সংগ্রহের ঠিকানা এবং ডেলিভারি ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারে। এছাড়া পাঠাও অ্যাপে লাইভ ট্রাকিং সিস্টেম এর সুবিধা থাকাই পার্সেল কোন সময় কোথায় থাকছে তার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। পাঠা পার্সেল সার্ভিস এর অন্যতম একটি বড় সুবিধা হল এটি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তার পার্সেল ডেলিভারি করে থাকে। অনেক সময় দেখা যায় একদিনের মধ্যে তারা তাদের পার্সেল টি ডেলিভারি সম্পন্ন করে দেয়।

পাঠাও অ্যাপে ক্যাশ অন ডেলিভারি থাকাই অনলাইন ব্যবসায়ীদের জন্য এটি একটি সেরা মাধ্যম ব্যবসার। এছাড়া নিরাপত্তা ও নির্ভরতার দিক থেকে পাঠাও অ্যাপ সবার থেকে এগিয়ে। দক্ষ কর্মী এবং সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত কর্ম পদ্ধতির মাধ্যমে পাঠাও অ্যাপ বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল সেবা প্রদানকারী মাধ্যম। তাই আপনিও যদি এই অ্যাপের সেবা গ্রহণ করতে চান তাহলে সবার আগে আপনাকে পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম সম্পর্কে জানতে হবে। কেননা এটি অত্যন্ত জরুরী বিষয়।

পাঠাও অ্যাপ এর মাধ্যমে পার্সেল ডেলিভারি করার সুবিধা

আমি যদি বলি যে পাঠাও অ্যাপের মাধ্যমে পার্সেল ডেলিভারি করার সুবিধাগুলো নিয়ে আলোচনা করলে এর বহুমুখিতা এবং কার্যকারিতা স্পষ্টভাবে ফুটে ওঠে। বর্তমানের এই অতি-ব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুবই সীমিত, আর এই সীমিত সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পাঠাও পার্সেল এক অনন্য ভূমিকা পালন করছে। এই সেবার সবচেয়ে বড় ও প্রধান সুবিধা হলো এর অবিশ্বাস্য গতি এবং তাৎক্ষণিকতা। আমরা বর্তমান সময়ে দেখি যে প্রথাগত কুরিয়ার সার্ভিসগুলো যেখানে আপনার পণ্যটি সংগ্রহ করার পর তাদের নিজেদের অফিসে বা হাবে নিয়ে যায় এবং সেখান থেকে কয়েক হাত ঘুরে ২-৩ দিন পর প্রাপকের কাছে পৌঁছায়, পাঠাও সেখানে সম্পূর্ণ ভিন্ন।

আমার বাস্তব জ্ঞান থেকে বলবো যে, আপনি অ্যাপে রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথেই আপনার নিকটস্থ রাইডার আপনার বাসার ঠিকানায় চলে আসে এবং সেখান থেকে সরাসরি কোনো সময় নষ্ট করা ছাড়াই প্রাপকের কাছে পণ্য নিয়ে যায়। একে বলা হয় 'পয়েন্ট-টু-পয়েন্ট' লজিস্টিকস। এর ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পৌঁছাতে সময় লাগে মাত্র ৪০ থেকে ৯০ মিনিট। এছাড়া এর লাইভ ট্র্যাকিং এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের মনে এক গভীর আস্থার সৃষ্টি করে। আপনি যখনই পার্সেলটি রাইডারের হাতে তুলে দেন, তখন থেকেই আপনার মোবাইল স্ক্রিনে একটি লাইভ ম্যাপ বা মানচিত্র ফুটে ওঠে। যা একটি নিরাপদ পথ আমার কাছে মনে হয়।

সেখানে আপনি দেখতে পান রাইডার এই মুহূর্তে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রাফিক জ্যামে আটকে আছেন কিনা, অথবা গন্তব্য থেকে আর কত কিলোমিটার দূরে আছেন। আর এইটা বাস্তবিক এইরকমই হয় যা আমি নিজে প্রমানিত। এই স্বচ্ছতা অন্য কোনো সাধারণ ডেলিভারি মাধ্যমে পাওয়া অসম্ভব। এছাড়া পাঠাও অ্যাপের ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। আপনি পিক-আপ এবং ড্রপ-অফ লোকেশন ইনপুট দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে নির্দিষ্ট ভাড়া দেখতে পান। এখানে রাইডারের সাথে কোনো প্রকার দরদাম প্রয়োজন পড়ে না। দূরত্বের ওপর ভিত্তি করে মিটার অনুযায়ী ভাড়া নির্ধারিত হয় বলে গ্রাহক কোনোভাবেই ঠকবে না।

আমি খেয়াল করে দেখছি যে পাঠাও অ্যাপের ক্যাশ অন ডেলিভারি (COD) এবং পেমেন্ট গেটওয়ে সুবিধা অনলাইন ব্যবসায়ীদের জন্য এক বিশাল দিগন্ত তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশে কয়েক লক্ষ ছোট উদ্যোক্তা রয়েছেন যারা ফেসবুক বা অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করেন। তাদের জন্য কাস্টমারের কাছ থেকে টাকা সংগ্রহ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। পাঠাও পার্সেল এই সমস্যার সমাধান এনেছে। রাইডার পণ্যটি ডেলিভারি করার সময় কাস্টমারের কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করে এবং তা দ্রুত সময়ের মধ্যে মার্চেন্টের কাছে পৌঁছে দেয়।

পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার কারণ

আমাদের দৈনন্দিন জীবনে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার পেছনে শত শত ব্যক্তিগত এবং ব্যবসায়িক কারণ আছে। আধুনিক জীবনের জটিলতা এবং সময়ের অভাবই মূলত মানুষকে এই ডিজিটাল সেবার প্রতি নির্ভরশীল করে তুলেছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো জরুরি কাগজপত্র বা অতি প্রয়োজনীয় জিনিস আদান-প্রদান। অনেক সময় দেখা যায় আমরা বাসা থেকে বের হয়ে অফিসে বা গন্তব্যে চলে এসেছি, কিন্তু ভুল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ফাইল, ল্যাপটপ চার্জার, বাসার চাবি বা আইডি কার্ড বাসায় রেখে এসেছি। পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম সম্পর্কে ধারণা থাকলে এই ব্যবহার করে আপনি অনেক উপকৃত হবেন।

সেই ব্যস্ততা সময়ে নিজে আবার বাসায় ফিরে যাওয়া এবং পুনরায় গন্তব্যে আসা মানেই হলো কয়েক ঘণ্টার শ্রম ও টাকার অপচয়। এই পরিস্থিতিতে পাঠাও অ্যাপে একটি পার্সেল রিকোয়েস্ট দেওয়া হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একজন রাইডার খুব অল্প সময়ে আপনার বাসা থেকে প্রয়োজনীয় জিনিসটি সংগ্রহ করে আপনার হাতে পৌঁছে দেবে। এরপর দুই নাম্বার হল ব্যবসায়িক পণ্য ডেলিভারি বর্তমানে পাঠাও পার্সেল ব্যবহারের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশের ই-কমার্স সকল প্লাটফর্ম এখন অনেক বেশি বড়। হাজার হাজার নারী উদ্যোক্তা ঘরে বসে কেক, হাতের কাজের পোশাক, কসমেটিকস বা বিভিন্ন গ্যাজেট বিক্রি করছে।
তাদের পক্ষে নিজের হাতে প্রতিটি কাস্টমারের বাসায় গিয়ে ডেলিভারি দেওয়া অসম্ভব। তারা পাঠাও অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট দিয়ে তাদের ব্যবসায়িক কাজগুলো পরিচালনা করে। এটি শুধুমাত্র দ্রুত নয়, বরং গ্রাহকদের কাছেও অনেক বেশি বিশ্বস্ত কারণ তারা রিয়েল টাইম ট্র্যাকিং দেখতে পায়। গ্রাহক যখন দেখে তার অর্ডার করা পণ্যটি মাত্র এক ঘণ্টার মধ্যে তার হাতে চলে এসেছে, তখন সেই ব্যবসার প্রতি তার আস্থা বহুগুণ বেড়ে যায়। তিন নাম্বার কারণ হলো উপহার বা সারপ্রাইজ পাঠানো। বিভিন্ন ঈদ-উৎসবে বা প্রিয়জনের বিশেষ দিনে যেমন জন্মদিন বা বিবাহ বার্ষিকীর দিনে আমরা অনেক সময় সশরীরে উপস্থিত হতে পারি না।

কিন্তু আমাদের ভালোবাসা বা উপহারটি নির্দিষ্ট সময়ে পৌঁছানো খুব জরুরি হয়। পাঠাও অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভালোবাসা বা গিফটটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিয়ে তাকে অবাক করে দিতে পারেন। চার নাম্বার, ভারী বা বড় আকারের জিনিস বহন করা। ধরেন আপনি বাজার থেকে বা কোনো শোরুম থেকে অনেক কিছু জিনিস কিনেছেন যা নিজের হাতে বা রিকশায় তুলে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। তখন আপনি একটি পার্সেল রিকোয়েস্ট দিয়ে রাইডারের সাহায্য নিতে পারেন। মূলত অলসতা নয়, বরং সময়কে বাঁচিয়ে প্রোডাক্টিভ কাজে ব্যয় করা এবং রাস্তা ঘাটের জ্যামের ক্লান্তি থেকে বাঁচতেই মানুষ এখন ব্যাপকভাবে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দিয়ে থাকে।

পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে

আমি কিছু কিছু সমস্যার কথা বলবো অর্থাৎ যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা প্রযুক্তিগত সেবা ব্যবহারের ক্ষেত্রে যেমন সুবিধা আছে, তেমনি কিছু ছোটখাটো সমস্যাও হতে পারে যা সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি। পাঠাও অ্যাপে পার্সেল রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি হতে পারে তা হলো লোকেশন খোঁজা বা জিপিএস ভিত্তিক সমস্যা। অনেক সময় ইন্টারনেটের গতি ভালো না থাকলে বা আপনার মোবাইল সেটের জিপিএস সিগন্যাল খারাপ হলে আপনার পিক-আপ লোকেশনটি মানচিত্রে ভুল জায়গায় দেখাতে পারে। এতে রাইডার আপনার ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়ে এবং বারবার ফোন করে লোকেশন জানতে চায়, যা বিরক্তির কারণ হতে পারে।

এই সমস্যা থেকে বাচতে সবসময় সঠিক পয়েন্টটি ম্যাপে ম্যানুয়ালি সেট করা উচিত। দ্বিতীয় সমস্যাটি হলো রাইডার অ্যাভেইলেবল থাকা। বিশেষ করে অনেক বৃষ্টির সময়, ঈদ বা কোনো বড় উৎসবের সময়ে, অথবা অফিস ছুটির সময়ে যখন সবাই একসাথে রাইড খোঁজে, তখন দেখা যায় আশেপাশে কোনো রাইডার নেই। এর ফলে আপনার রিকোয়েস্টটি পেন্ডিং হয়ে থাকে এবং বারবার চেষ্টা করতে হয়। তৃতীয় হল ভুল তথ্য দেওয়া একটি বড় সমস্যা। প্রেরক যদি তাড়াহুড়ো করে প্রাপকের মোবাইল নম্বর ভুল টাইপ করে, তবে রাইডার সেই ঠিকানাই পৌঁছে প্রাপককে খুঁজে পায় না।

এর ফলে পার্সেলটি আবার প্রেরকের কাছে ফিরিয়ে আনতে হয় এবং প্রেরককে অতিরিক্ত ভাড়া দিতে হয়। এছাড়া ঠিকানার দেওয়ার সময় ঠিকানা ভালমতো না দিয়ে থাকলে রাইডার ভুল বাড়িতে পার্সেল ডেলিভারি করার সম্ভাবনা থাকে। চতুর্থ হল প্যাকিং বিষয়ক সমস্যা। পাঠাও রাইডাররা সাধারণত মোটরসাইকেলে পণ্য বহন করে। আপনি যদি পণ্যটি সঠিকভাবে প্যাক না করেন, তবে রাইডার সেটি নিতে অস্বীকার করতে পারে। কারণ রাস্তার ধুলোবালি, ঝাঁকুনি বা বাতাসের চাপে পণ্যটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কাঁচের জিনিস বা পানি জাতীয় পার্সেলের ক্ষেত্রে রাইডাররা অনেক সময় ঝুঁকি নিতে চায় না।

পঞ্চম সমস্যাটি হতে পারে পেমেন্ট গেটওয়ে বা টেকনিক্যাল সমস্যা। বিকাশ বা নগদে পেমেন্ট করার সময় অনেক সময় সার্ভার ভালো না থাকার কারণে টাকা কেটে নিলেও অ্যাপে ভালমতো দেখায় না। ষষ্ঠ সমস্যা হল নিষিদ্ধ পণ্য বিষয়ক সমস্যা। অনেকে অজান্তে বা জেনেবুঝে পার্সেলে টাকা, গয়না বা বিপজ্জনক কিছু পাঠানোর চেষ্টা করে, যা রাইডারের নজরে পড়লে তিনি সেটি নিতে চায় না এবং আপনার আইডিটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি বলবো এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকলে পাঠাওয়ের সেবাটি অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করা সম্ভব।

পার্সেল ডেলিভারির ক্ষেত্রে পাঠাও অ্যাপের গুরুত্ব

পাঠাও সম্পর্কে জানার পর আমি মনে করি বাংলাদেশের আধুনিক যাতায়াত এবং লজিস্টিকস ব্যবস্থায় পাঠাও অ্যাপের গুরুত্ব ভাষা দিয়ে প্রকাশ করা কঠিন। এটি কেবল একটি অ্যাপ্লিকেশন না, এটি একটি আস্ত লজিস্টিক ইকোসিস্টেম যা দেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করছে। এর গুরুত্বের প্রথম দিকটি হলো শহুরে গতিশীলতা (Urban Mobility) বেড়ে যাওয়া। ঢাকা বা চট্টগ্রামের মতো যানজটপূর্ণ শহরে বড় ট্রাকের মাধ্যমে পার্সেল ডেলিভারি দেওয়া মানেই হলো ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা। সেখানে পাঠাও মোটরসাইকেলের মাধ্যমে অনেক কম সময়ে ডেলিভারি নিশ্চিত করছে।

এটি কেবল সময় বাঁচাচ্ছে না, বরং রাস্তার ওপর অতিরিক্ত চাপও কমাচ্ছে। দ্বিতীয়, ডিজিটাল কমার্স বা ই-কমার্সের বড় দিক হিসেবে পাঠাও অ্যাপ কাজ করছে। বাংলাদেশে বর্তমানে কয়েক লক্ষ ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা আছে যাদের ব্যবসার ৮০ শতাংশই নির্ভর করে পাঠাও পার্সেলের ওপর। তারা যদি এই সেবাটি না পেত, তবে তাদের পণ্য ডেলিভারি দিতে কুরিয়ার সার্ভিসের বিভিন্ন জায়গায় ঘুরতে হতো এবং সময়মতো ডেলিভারি না হওয়ায় ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পাঠাও তাদের জন্য 'এন্ড-টু-এন্ড' সমাধান নিয়ে এসেছে। এর ফলে দেশের গ্রাম্য অর্থনীতির সাথে শহরের যোগাযোগ আগের তুলনায় বেড়েছে। তৃতীয় আমি মনে করি বিশাল কর্মসংস্থানের সুযোগ।

পাঠাও অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ বেকার যুব সমাজ ও শিক্ষার্থী এখন স্বাধীনভাবে কাজ করে তাদের হাত খরচ আনতে পারছে। পার্সেল ডেলিভারি সেবাটি আসার পর রাইডারদের ইনকামের সুযোগ আরও বেড়েছে কারণ তারা এখন মানুষ বহনের পাশাপাশি দিনের যেকোনো সময় পণ্যও বহন করতে পারছে যা ঢাকাতে আমি খেয়াল করেছি। চতুর্থ হল এর সামাজিক ও মানবিক গুরুত্ব। অনেক সময় দেখা যায় কোনো গুরুত্বপূর্ণ রোগীর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে জরুরি ওষুধ বা রক্ত পাঠানোর প্রয়োজন হয়। সেই অবস্থায় পাঠাও পার্সেল অনেক বড় ভূমিকা পালন করে। ৫-১০ মিনিটের মধ্যে রাইডার এসে পৌঁছায় এবং জীবন বাঁচানো পণ্যটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়।

নিরাপদে পার্সেল ডেলিভারিতে পাঠাও এর ভূমিকা

নিরাপত্তা হলো যেকোনো লজিস্টিক সার্ভিসের প্রাণ বলে আমি অনুমান করি। আপনার একটি মূল্যবান জিনিস আপনি অপরিচিত একজনের হাতে তুলে দিচ্ছেন, এই আস্থার জায়গাটি তৈরি করতে পাঠাও অনেক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিরাপদে পার্সেল পৌঁছানোর জন্য পাঠাওয়ের প্রথম বড় পদক্ষেপ হলো রাইডারদের পুরো প্রোফাইল যাচাই বা ভেরিফিকেশন। পাঠাও প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন করার সময় প্রতিটি রাইডারকে তাদের জাতীয় পরিচয়পত্র (NID), স্থায়ী ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্রের কপি জমা দিতে হয়। ফলে আমার মতে যদি কোনো দুর্ঘটনা বা চুরির ঘটনা ঘটে, তবে আইন রক্ষাকারী বাহিনী খুব সহজেই সেই ব্যক্তিকে ধরতে পারে।

দ্বিতীয়, লাইভ মনিটরিং এবং জিপিএস ট্র্যাকিং যা আমার কাছে অনেক সুবিধার মনে হয়েছে। আপনি যখন অ্যাপে একটি যাত্রা শুরু করেন, তখন সেই ট্রিপটি সরাসরি পাঠাওয়ের কন্ট্রোল রুম থেকে খেয়াল করা হয়। রাইডার যদি নির্ধারিত রুট ছেড়ে অন্য কোনো সন্দেহজনক পথে যান, তবে সেই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া হয়। তৃতীয় আমি দেখেছি পাঠাও অ্যাপে রয়েছে টু-ওয়ে রেটিং সিস্টেম। রাইডার এবং গ্রাহক উভয়ই একে অপরকে রেটিং দিতে পারে। যদি কোনো রাইডারের ব্যবহার খারাপ হয় বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে গ্রাহক তাকে কম রেটিং দেন। এর ফলে রাইডার তার আইডি হারিয়ে ফেলার ভয়ে সবসময় ভালো ও ভদ্র থাকে এবং পণ্যের যত্ন নেয়।

চতুর্থ হল কাস্টমার সাপোর্ট সিস্টেম। যদি আপনার পার্সেলটি সঠিক ঠিকানায় পৌঁছাতে দেরি হয় বা কোনো সমস্যা হয়, তবে আপনি অ্যাপের 'হেল্প' সেকশনে গিয়ে সাথে সাথে রিপোর্ট করতে পারবেন। পাঠাওয়ের ডেডিকেটেড সদস্য ২৪ ঘণ্টা কাজ করে এই ধরণের সমস্যা সমাধানের জন্য। পঞ্চম হল অনেক গুরুত্বপূর্ণ পেমেন্ট সিকিউরিটি। আপনি যখন ক্যাশ বাদে পেমেন্ট করেন, তখন সেই ট্রানজেকশনটি নিরাপদ থাকে। অর্থাৎ আপনার ব্যাংকিং তথ্য বা পেমেন্ট ডিটেইলস কেউ চুরি করতে পারবে না। ষষ্ঠ এবং শেষ হল ক্ষতিপূরণ পলিসি। পাঠাও নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে পার্সেলের নিরাপত্তার দায়িত্ব নেয়। যা আমি মনে করি পাঠাওকে বাকি অন্য সব সার্ভিস থেকে আলাদা করেছে।

দ্রুত সময়ে পার্সেল ডেলিভারিতে পাঠাও অ্যাপের গুরুত্ব

বর্তমান পৃথিবী হলো গতির পৃথিবী। যার কাছে সময় যত বেশি, সে তত বেশি সফল। এই গতির সাথে তাল মিলিয়ে পাঠাও খুব তাড়াতাড়ি সময়ে পার্সেল ডেলিভারি নিশ্চিত করছে। তাই আমার মতামত হল তাড়াতাড়ি ডেলিভারির জন্য পাঠাও অ্যাপের গুরুত্বকে কয়েকটি বিশেষ নজরে দেখা হয়। প্রথম আমার কাছে মনে হয় অ্যালগরিদম ভিত্তিক ডিসপ্যাচিং। আপনি যখন রিকোয়েস্ট পাঠান, পাঠাওয়ের শক্তিশালী সার্ভার মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আপনার ১-২ কিলোমিটারের মধ্যে থাকা সব রাইডারকে খুঁজে বের করে। এর ফলে রাইডারকে আপনার কাছে আসতে অনেক কম সময় ব্যয় করতে হয়। এই একই বিষয় আমি খেয়াল করেছি।
দ্রুত-সময়ে-পার্সেল-ডেলিভারিতে-পাঠাও-অ্যাপের-গুরুত্ব
এটি অনেকটা জাদুর এর মতো কাজ করে, আপনি রিকোয়েস্ট দিলেন আর ৫ মিনিটের মধ্যেই রাইডার কল দিল। দ্বিতীয় হল যানজট মোকাবিলা। আমি যখন ঢাকাতে ছিলাম তখন দেখেছি জ্যাম একটা সাধারণ সমস্যা। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে প্রধান বাধা হলো জ্যাম। বড় চার চাকার গাড়িগুলো একবার জ্যামে আটকালে কয়েক ঘণ্টা নড়াচরা করতে পারে না। কিন্তু পাঠাও রাইডাররা মোটরসাইকেল ব্যবহার করে। মোটরসাইকেল খুব সহজেই ফুটপাথ তবে অবশ্যই বৈধ নিয়ম মেনে বা পাতলা গলির ভেতর দিয়ে বেরিয়ে যেতে পারে। ফলে রাইডার বড় রাস্তা ব্যবহার না করেও বিকল্প পথে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন। যেটা অনেক বেশি সুবিধা মনে হয় গ্রাহকের কাছে।

তৃতীয় হল সব থেকে বড় আর যেটা বেশি গুরুত্ব দিচ্ছি পাঠাওকে তা হল ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকা। আজকের বাজারে যারা 'সেম ডে ডেলিভারি' বা 'ইনস্ট্যান্ট ডেলিভারি' দিতে পারে, কাস্টমাররা তাদের কাছেই পণ্য কিনতে আগ্রহী হয়। পাঠাও অ্যাপ ব্যবসায়ীদের এই প্রতিযোগিতায় এগিয়ে রাখে। একজন মার্চেন্ট দুপুরের আগে অর্ডার নিলে বিকালের মধ্যেই তা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারছেন। এর ফলে ব্যবসার চক্র বা 'ক্যাশ ফ্লো' অনেক দ্রুত হয় যা বিজনেস করার সময় আমি খেয়াল করেছি। চতুর্থ হল জরুরি অবস্থার সমাধান। পাসপোর্ট, ব্যাংকের ড্রাফট বা আইনি নথিপত্র যা কিনা ১ ঘণ্টার মধ্যে কোনো অফিসে জমা দিতে হবে-এমন সংকটে পাঠাও পার্সেল হলো একমাত্র এবং সর্বোচ্চ সমাধান। আমার কাছে এই বিষয়টা ভালো লাগে।

পরিশেষে

পরিশেষে বলা যায় যে, পাঠাও অ্যাপে পার্সেল ডেলিভারি রিকোয়েস্ট দেওয়ার সহজ নিয়ম এবং এর সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে সকল জ্ঞান থাকা একজন মানুষের জীবনের জন্য অপরিহার্য। প্রযুক্তি কেবল আমাদের বিনোদন দেয় না, বরং আমাদের কঠিন কাজগুলোকে সহজ করে দেয়-আর এই পাঠাও তার এক প্রকৃষ্ট উদাহরণ। এই বিস্তারিত আলোচনা থেকে আমরা জানতে পেরেছি কীভাবে একটি ছোট অ্যাপের মাধ্যমে আমরা আমাদের বাইরের দুনিয়ার জীবনের জটিলতাগুলো দূর করতে পারি। আমি মনে করি পাঠাও হল মানব সভ্যতার পরিবর্তনের একটা বড় হাতিয়ার। সময় বাঁচানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং খুব কম সময়ে পণ্য আদান-প্রদান করা-এই তিনের একত্রে হলো পাঠাও পার্সেল। 260435


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url